হাকিমুন নাফস আল্লামা শাহ আব্দুল হালিম বুখারীর ইন্তেকালে মাওলানা আনাস মাদানির শোক

দক্ষিণ পূর্ব এশিয়ার বিখ্যাত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আল-জামিয়া আল ইসলামিয়া জমিরিয়া কাসেমুল উলুম পটিয়া মাদ্রাসার স্বনামধন্য মহাপরিচালক ও শায়খুল হাদিস, দক্ষিনপূর্ব এশিয়ার অন্যতম হাদিস বিশারদ, বিশিষ্ট লেখক ও গবেষক, বহুগ্রন্থ প্রণেতা, শারেহুল হাদীস, আল্লামা শাহ মুফতি আব্দুল হালিম বোখারী রাহ.’র ইন্তেকালে শাইখুল হাদীস আল্লামা আনাস মাদানি শোক প্রকাশ করেছেন।

আজ ২১ জুন ২০২২ইং মঙ্গলবার গণমাধ্যমে প্রেরিত এক শোকবার্তায় মাওলানা আনাস মাদানি বলেন, আল্লামা শাহ মুফতি আব্দুল হালিম বোখারী রাহ. আমার অভিভাবক সমতুল্য ছিলেন। তিনি আমার আব্বা শাইখূল ইসলাম রাহ.’র ইন্তেকালের পরে আমাদের পরিবারের খোঁজ খবর নিতেন। আমাকে ছোট ভাইয়ের মত নাম বলে সম্বোধন করতেন। হযরতের সাথে আমার অসংখ্য স্মৃতি রয়েছে যা কখনো ভুলবার নয়। কুরআন-সুন্নাহর বিরুদ্ধে ষড়যন্ত্র মুকাবেলায় তাঁর ভূমিকা প্রশংসনীয় ছিল।

তিনি আরো বলেন, আমার ব্যক্তিগত জীবনে আল্লামা শাহ মুফতি আব্দুল হালিম বোখারী রাহ.’র সাথে অনেক ভালো সম্পর্ক ছিল। দেশে ইসলামি শিক্ষা বিস্তার এবং দ্বীনি আন্দোলনে প্রায় সময় হযরত পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন। আমার বাবার ইন্তেকালের পর প্রায় সময় যোগাযোগ করে খোঁজ-খবর নিয়েছেন-নিতেন।

তিনি বাংলাদেশের উলামায়ে কেরামের অভিভাবক ছিলেন। হযরত হাকীমুল ইসলাম রহঃ দেখামাত্র আনাস বলে আমাকে বুকে টেনে নিতেন। আজকে আমি আমার মুরব্বীকে হারিয়ে নিজেকে খুব অসহায় মনে করছি। আল্লাহ জান্নাতুল ফেরদৌসে আমাদের দ্বিতীয়বার মুলাকাতের সৌভাগ্য দান করুক।

মাওলানা আনাস মাদানি আরো বলেন, বাংলার আকাশে এই চমকপ্রদ নক্ষত্র এত তাড়াতাড়ি নিবে যাবে কখনো কল্পনা করিনি। আমার বাবা মরহুম শাইখুল ইসলাম রহঃ এর সাতহে থেকে রাজপথে বহু আন্দোলন সংগ্রাম করে গেছেন।

তিনি আরো বলেন, এলমে দ্বীনের প্রচার-প্রসারে হযরতের ভূমিকা কওমি অঙ্গনে স্বরণীয় হয়ে থাকবে। তাঁর বর্ণাঢ্য জীবনের প্রতিটি ধাপ আমাদের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। দেশের এই অন্যতম শীর্ষ আলেমেদ্বীনের ইন্তেকালে আমি গভীর শোক প্রকাশ করছি। সাথে সাথে হযরতের মাগফিরাত কামনা করছি।

তিনি বহু মসজিদ, মাদরাসা প্রতিষ্ঠানসহ দীনের বহুমুখি খেদমত আঞ্জাম দিয়ে গেছেন।দেশব্যাপী হাকীমুল ইসলাম আল্লামা শাহ আব্দুল হালিম বুখারী রাহঃ এর অসংখ্য রুহানি সন্তান, শোকসন্তপ্ত পরিবার,সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমাবেদনা জ্ঞাপন করছি।

উল্লেখ্য, আজ ২১ জুন ২০২২ইং মঙ্গলবার বেলা ১০ ঘটিকায় চট্টগ্রামের বেসরকারি হাসপাতাল CSCR-এর নিবিড় পর্যবেক্ষণ বিভাগ ICU–তে শাইখুল হাদীস আল্লামা হাকীমুল ইসলাম আল্লামা শাহ আব্দুল হালিম বুখারী রাহঃ ইন্তেকাল করেছেন। আল্লাহ হযরতের কবরকে জান্নাতের বাগান করে দিন। (আমিন)

  • Related Posts

    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক:চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে রবিন (১৬) নামে এক স্কুলশিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে রাঙ্গুনিয়া থানা সদরের সৈয়দবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।…

    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অটোরিকশাযোগে বাড়ি ফেরার পথে ছিটকে পড়ে রুবেল নামে তিন বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) আনুমানিক বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    • By admin
    • September 15, 2026
    • 235 views
    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    • By admin
    • September 15, 2026
    • 154 views
    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    রাঙ্গুনিয়া পদুয়া খুরুশিয়ায় কবর খনন নিয়ে বিরোধ, দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ

    • By admin
    • September 13, 2026
    • 568 views
    রাঙ্গুনিয়া পদুয়া খুরুশিয়ায় কবর খনন নিয়ে বিরোধ, দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ

    মাদকের বিরুদ্ধে পদুয়া খুরুশিয়ায় কঠোর বার্তা, ওসির নেতৃত্বে মাদকবিরোধী র‌্যালি

    • By admin
    • September 13, 2026
    • 49 views
    মাদকের বিরুদ্ধে পদুয়া খুরুশিয়ায় কঠোর বার্তা, ওসির নেতৃত্বে মাদকবিরোধী র‌্যালি

    মোস্তফা আল জামী মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, কেরাত ও গজল প্রতিযোগিতা

    • By admin
    • September 13, 2026
    • 59 views
    মোস্তফা আল জামী মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, কেরাত ও গজল প্রতিযোগিতা

    দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসির সঙ্গে আবনায়ে কোদালা ওলামা সংস্থার সৌজন্য সাক্ষাৎ

    • By admin
    • September 12, 2026
    • 50 views
    দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসির সঙ্গে আবনায়ে কোদালা ওলামা সংস্থার সৌজন্য সাক্ষাৎ