ইডেন নূর কমিউনিটি স্কুলের ছাত্র-ছাত্রীদের মাঝে মাসিক রেশন বিতরণ

নিউজ ডেস্ক: চট্টগ্রামের হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়নে অবস্থিত ইডেন নূর কমিউনিটি স্কুলের ছাত্র ছাত্রীদের মাঝে মাসিক রেশন বিতরন করা হয়।


২ অক্টোবর (সোমবার) বিকালে স্কুল প্রাঙ্গনে মাসিক রেশন বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে ইডেন নূর কমিউনিটি স্কুলের ছাত্র ছাত্রীদের মাঝে রেশন বিতরণ করেন স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ খালেদ মাহমুদ।


এ সময় আরও উপস্থিত ছিলেন ১৪ নং শিকারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল খালেক, ইডেন নূর ইংলিশ স্কুলের ভাইস-প্রিন্সিপাল মোঃ ইয়াসিন সেলিম, ইডেন নূর ইনস্টিটিউট অব টেকনোলজির ভাইস-প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার মোঃ জামিল উদ্দিন, ইডেন নূর কমিউনিটি স্কুলের সহকারী শিক্ষক অনিক ঘোষ, কুলসুমা আক্তার সহ ছাত্র-ছাত্রীদের অভিবাবক বৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


ইডেন নূর কমিউনিটি স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ খালেদ মাহমুদ ছাত্র-ছাত্রীদের অভিবাবকদের উদ্দেশ্যে বলেন, আপনাদের সন্তানেরা বাসায় ঠিকভাবে পড়ালেখা করছে কিনা সেইটা দেখার বা মনিটরিং করার দায়িত্ব আপনাদের নিতে হবে; এর বাইরে বই-খাতা পড়ালেখার যাবতীয় খরচ, স্কুলের পোশাক, মাসিক রেশন সহ অন্যান্য সকল দায়িত্ব ইডেন নূর কমিউনিটি স্কুল কর্তৃপক্ষের। আমরা ইডেন নূর কমিউনিটি স্কুল কর্তৃপক্ষ চাই আমাদের সমাজের সুবিধাবঞ্চিত শিশুরা যেন শিক্ষার মত মৌলিক অধিকার থেকে বঞ্চিত না হয় এবং সমাজে যেন তারা ভালোভাবে প্রতিষ্ঠিত হতে পারে।

উল্লেখ্য ইডেন নূর কমিউনিটি স্কুলে ৪৮ জন ছাত্র-ছাত্রী বিনা বেতনে অধ্যয়নরত আছে। এ সকল ছাত্র-ছাত্রীদের বই-খাতা, পোষাক, শিক্ষা সামগ্রী সহ যাবতীয় খরচ ইডেন নূর কমিউনিটি স্কুল কর্তৃপক্ষ বহন করে। স্কুল কর্তৃপক্ষ সকল ছাত্র-ছাত্রীর মাঝে প্রতি মাসে রেশন বিতরণ করে।

  • Related Posts

    ডেঙ্গু প্রতিরোধে পদুয়া রাজারহাটে সচেতনতামূলক কার্যক্রম সম্পন্ন

    প্রিন্ট নিউজ ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে রাঙ্গুনিয়ার পদুয়া রাজারহাট বাজারে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকালে রাঙ্গুনিয়া-৭ আসনের সংসদ সদস্য হুমাম কাদের…

    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক:চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে রবিন (১৬) নামে এক স্কুলশিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে রাঙ্গুনিয়া থানা সদরের সৈয়দবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    রাঙ্গুনিয়ায় ৮ম ফ্রি মেডিকেল ক্যাম্প ৬ নভেম্বর

    • By admin
    • November 4, 2026
    • 62 views
    রাঙ্গুনিয়ায় ৮ম ফ্রি মেডিকেল ক্যাম্প ৬ নভেম্বর

    দক্ষিন রাঙ্গুনিয়া থানা জাতীয়তাবাদী সিএনজি অটেরিক্সা শ্রমিকদলের অভিষেক অনুষ্টান সম্পন্ন

    • By admin
    • November 3, 2026
    • 64 views
    দক্ষিন রাঙ্গুনিয়া থানা জাতীয়তাবাদী সিএনজি অটেরিক্সা শ্রমিকদলের অভিষেক অনুষ্টান সম্পন্ন

    আল্লাহর ঘর নির্মাণে এগিয়ে আসুন—অসম্পূর্ণ হযরত গাউছুল আজম জামে মসজিদের কাজ সম্পন্ন করতে সহযোগিতার আবেদন

    • By admin
    • November 1, 2026
    • 80 views
    আল্লাহর ঘর নির্মাণে এগিয়ে আসুন—অসম্পূর্ণ হযরত গাউছুল আজম জামে মসজিদের কাজ সম্পন্ন করতে সহযোগিতার আবেদন

    রাঙ্গুনিয়া সুখবিলাস ইসলামিক মিশনারী সেন্টার বড় মাদরাসার বার্ষিক সভা অনুষ্ঠিত

    • By admin
    • November 1, 2026
    • 70 views
    রাঙ্গুনিয়া সুখবিলাস ইসলামিক মিশনারী সেন্টার বড় মাদরাসার বার্ষিক সভা অনুষ্ঠিত

    রাঙ্গুনিয়ায় একতা ৭১-এর আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত,টাইব্রেকারে ৫-৪ গোলে বড়ছন খোলা জুনিয়র একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন একতা ৭১ ফুটবল একাদশ

    • By admin
    • November 1, 2026
    • 83 views
    রাঙ্গুনিয়ায় একতা ৭১-এর আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত,টাইব্রেকারে ৫-৪ গোলে বড়ছন খোলা জুনিয়র একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন একতা ৭১ ফুটবল একাদশ

    রাঙ্গুনিয়ায় ঐতিহ্যবাহী সৈয়দবাড়ী কেন্দ্রীয় ধর্মচক্র বিহারে দানোত্তম কঠিন চীবর দানোৎসব ও সংবর্ধনা সভা সম্পন্ন

    • By admin
    • October 29, 2026
    • 85 views
    রাঙ্গুনিয়ায় ঐতিহ্যবাহী সৈয়দবাড়ী কেন্দ্রীয় ধর্মচক্র বিহারে দানোত্তম কঠিন চীবর দানোৎসব ও সংবর্ধনা সভা সম্পন্ন