রাঙ্গুনিয়ার ‘খাঁ মসজিদ’ মোতোয়াল্লী দ্বারা পরিচালনার দাবিতে সংবাদ সম্মেলন

নিউজ ডেস্ক : রাঙ্গুনিয়া উপজেলাধীন ৬নং পোমরা ইউনিয়নস্থ “খাঁ মসজিদ” একটি ঐতিহ্যবাহী মসজিদ। এ মসজিদের ব্যবস্থাপনায় মোতোয়াল্লী পরিবারকে অবজ্ঞা, অবহেলা, লাঞ্ছিত করে চর দখলের মতো মসজিদ দখল করে নেয় আওয়ামী ফ্যাসিবাদের দোসর ভোটবিহীন চেয়ারম্যান জহির আহমদ চৌধুরী, তার ছেলে জাহেদুল ইসলাম চৌধুরী আইয়ুব, আবদুস সাত্তারসহ আরো ৯/১০ জন অসাধু স্বার্থান্বেষী ব্যক্তি। তাদের অবৈধ দখলদারিত্বের অবসান ঘটিয়ে মোতোয়াল্লী পরিবারের নিকট মসজিদ পরিচালনার দায়িত্ব হস্তান্তরে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে সংবাদ সম্মেলন করেছে আজল উদ্দীন ওয়াকফ এস্টেট মোতোয়াল্লী পরিবার।
আজ বুধবার (৩০ অক্টোবর) সকাল ১১টায় দৈনিক আজাদীর হলরুমে খাঁ মসজিদ মোতায়াল্লী দ্বারা পরিচালনার দাবিতে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মোতোয়াল্লী পরিবারের পক্ষে মোহাম্মদ মাহামুদুর রহমান খতিব। এ সময় উপস্থিত ছিলেন মোতোয়াল্লী পরিবারের সদস্য মাওলানা মোস্তাফিজুর রহমান খতিব, হাফেজ আবদুল করিম, মোহাম্মদ আবদুল ছবুর, মোহাম্মদ হারুন, হামিদুর রহমান, মোহাম্মদ খোরশেদ আলম ও আবদুল মান্নান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, মরহুম আজল উদ্দিন খতিবের মৃত্যুর পর তার পুত্র আব্দুর শুক্কুর খতিব মোতোয়াল্লী নিযুক্ত হন। তাঁর মৃত্যুর পর স্বীয় ০২ পুত্র যথাক্রমে হাফেজ মাওলানা মমতাজুর রহমান খতিব ও আলহাজ্ব আবদুল ছোবহান খতিব আইনগতভাবে যুগ্ম মোতোয়াল্লী নিযুক্ত হয়ে মসজিদ পরিচালনা করে আসছিলেন। এ দুই মোতোয়াল্লী দায়িত্বে থাকাকালীন পাকা মসজিদ নির্মাণের প্রক্রিয়া শুরু করলে প্রতিপক্ষগণ ক্ষমতার অপব্যবহার ও লোভের বশবতী হয়ে মোতোয়াল্লীদ্বয়কে মসজিদ নির্মাণ কাজে বাধা প্রদান শুরু করে। এ বিষয়ে বিজ্ঞ ওয়াকফ প্রশাসককে অবহিত করলে বিগত ২৯ মার্চ ১৯৮৬ সালে ৪৮৬ নং মেমো মূলে প্রতিপক্ষ মসজিদ দখলদারদের বিরুদ্ধে আইনের আশ্রয় নেয়ার লিখিত আদেশ প্রদান করে। এ নির্দেশের প্রেক্ষিতে মাননীয় ১ম সিনিয়র সহকারী জজ আদালত চট্টগ্রামে ঘোষণা ও নিষেধাজ্ঞা মোকদ্দমা দায়ের করিলে আদালত বিবাদী গংদের বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞার আদেশ জারি করেন। নিষেধাজ্ঞার প্রেক্ষিতে বিগত ৩১ জানুয়ারি ১৯৯৩ ইং ইসি নং ১৩৮৪ মূলে আজল উদ্দিন ওয়াকফ এস্টেটে দুই জন মোতোয়াল্লী নিযুক্ত থাকা সত্ত্বেও বেআইনিভাবে কমিটি গঠনের নির্দেশ দেন। এ নির্দেশের বিরুদ্ধে যুগ্ম মোতোয়াল্লীগণ জেলা জজ আদালতে মিস আপিল ৫৫/৯৩ইং মূলে শুনানি শেষে অতিরিক্ত জেলা জজ আদালতের ১নং কোর্ট বিগত ১৯ জুন ২০০৪ সালে উক্ত আদেশ বেআইনি ঘোষণা করে রায় প্রদান করে। এ রায়ের বিরুদ্ধে প্রতিপক্ষগণ আপিল নং ৮/০৪ মূলে খারিজ হয়। পরবর্তীতে কমিটি পক্ষে আবারো আপিল করলে উভয়পক্ষের শুনানি শেষে আপিল নং ০৭/২০০৭ মূলে বিবাদি গংদের বিরুদ্ধে বিগত ০৭ জুলাই ২০১৩ খারিজ করে দেন।
উল্লেখ থাকে যে, আদালত কর্তৃক বিভিন্ন সময়ে ঘোষিত রায়সমূহ মোতোয়াল্লী পরিবারের পক্ষে গেলেও প্রতিপক্ষ গং পেশিশক্তি ব্যবহার করে জোরপূর্বক উক্ত ওয়াকফ এস্টেটের কার্যক্রম পরিচালনায় বাধা প্রদান করেন। মোতোয়াল্লী পরিবারের সদস্যরা ওয়াকফ এস্টেট পরিচালনা ও মসজিদে নামায আদায় করতে এসে অবৈধ দখলদারদের কাছে লাঞ্ছিত হচ্ছে প্রতিনিয়ত। এ অবৈধ দখলদাররা মসজিদ উন্নয়নের নামে হাট বাজারে দোকানে দোকানে দান বাক্স বসিয়ে লক্ষ লক্ষ টাকা তুলে আত্মসাৎ করে আসছে। গত ৫ আগস্ট ২০২৪ সন্ধ্যা আনুমানিক ৬.৩০টায় আমিসহ মোতোয়াল্লী পরিবারের সদস্যরা সম্মিলিতভাবে ওয়াকফ এস্টেট পরিচলনায় আদালত কর্তৃক বিভিন্ন মোকদ্দমার রায় আমাদের পক্ষে আসার কথা প্রতিপক্ষের লোকজনদের অবহিত করে মসজিদের দায়িত্ব বুঝিয়ে দিতে বললে তারা আমাদের প্রাণনাশের হুমকি প্রদান করে। তারা উদ্যত হয়ে আমার মরহুম পিতা হাফেজ মাওলানা মমতাজুর রহমান খতিবের কবরের সমাধিফলকে মোতোয়াল্লী ও নামটি কালো রঙ দিয়ে মুছে দেয়। মোতোয়াল্লী পরিবারের সদস্যদের জীবন ও জানমালের নিরাপত্তা এবং ওয়াকফ এস্টেট পরিচালনায় আদালতের রায় ও বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় সুষ্ঠ তদন্ত সাপেক্ষে অবৈধ দখলদারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তাদের হাত থেকে ঐতিহাসিক খাঁ মসজিদকে রক্ষার জোর দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে।

  • Related Posts

    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক:চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে রবিন (১৬) নামে এক স্কুলশিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে রাঙ্গুনিয়া থানা সদরের সৈয়দবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।…

    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অটোরিকশাযোগে বাড়ি ফেরার পথে ছিটকে পড়ে রুবেল নামে তিন বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) আনুমানিক বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    • By admin
    • September 15, 2026
    • 235 views
    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    • By admin
    • September 15, 2026
    • 154 views
    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    রাঙ্গুনিয়া পদুয়া খুরুশিয়ায় কবর খনন নিয়ে বিরোধ, দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ

    • By admin
    • September 13, 2026
    • 568 views
    রাঙ্গুনিয়া পদুয়া খুরুশিয়ায় কবর খনন নিয়ে বিরোধ, দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ

    মাদকের বিরুদ্ধে পদুয়া খুরুশিয়ায় কঠোর বার্তা, ওসির নেতৃত্বে মাদকবিরোধী র‌্যালি

    • By admin
    • September 13, 2026
    • 49 views
    মাদকের বিরুদ্ধে পদুয়া খুরুশিয়ায় কঠোর বার্তা, ওসির নেতৃত্বে মাদকবিরোধী র‌্যালি

    মোস্তফা আল জামী মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, কেরাত ও গজল প্রতিযোগিতা

    • By admin
    • September 13, 2026
    • 59 views
    মোস্তফা আল জামী মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, কেরাত ও গজল প্রতিযোগিতা

    দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসির সঙ্গে আবনায়ে কোদালা ওলামা সংস্থার সৌজন্য সাক্ষাৎ

    • By admin
    • September 12, 2026
    • 51 views
    দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসির সঙ্গে আবনায়ে কোদালা ওলামা সংস্থার সৌজন্য সাক্ষাৎ