রাঙ্গুনিয়ার মোটরসাইকেল আরোহীর মৃত্যু, নগরে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে ধাক্কা

নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরে অফিসে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন রাঙ্গুনিয়ার এক মোটরসাইকেল আরোহী। তাঁর নাম নুরুল আবছার চৌধুরী (৫১)। মঙ্গলবার (১২ নভেম্বর) সকাল সাড়ে আটটার দিকে নগরের বন্দর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম বন্দর থানার উপপরিদর্শক মো. জহির সংবাদ মাধ্যমকে বলেন, নুরুল আবছারের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পাশের সড়ক বিভাজকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

এ দিকে হাসপাতালে আনার পর নুরুল আবছারের মৃত্যু হয় বলে জানান তাঁর নিকটাত্মীয় মো. মোজাম্মেল। তিনি জানান, নুরুল আবছার মমতা নামের একটি এনজিও সংস্থার কাঠগড় শাখায় চাকরি করতেন। নগরের অক্সিজেন মোড়ে তাঁর বাসা। প্রতিদিন মোটরসাইকেল করে অফিসে যাওয়া-আসা করতেন। প্রতিদিনের মতো মঙ্গলবারও যাচ্ছিলেন। এই সময় দুর্ঘটনা ঘটে।

নিহত নুরুল আবছার চট্টগ্রামের রাঙ্গুনিয়া পৌরসভার মাতব্বর বাড়ির বাসিন্দা। তাঁর এক ছেলে ও স্ত্রী রয়েছে।

  • Related Posts

    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক:চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে রবিন (১৬) নামে এক স্কুলশিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে রাঙ্গুনিয়া থানা সদরের সৈয়দবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।…

    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অটোরিকশাযোগে বাড়ি ফেরার পথে ছিটকে পড়ে রুবেল নামে তিন বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) আনুমানিক বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    • By admin
    • September 15, 2026
    • 235 views
    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    • By admin
    • September 15, 2026
    • 154 views
    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    রাঙ্গুনিয়া পদুয়া খুরুশিয়ায় কবর খনন নিয়ে বিরোধ, দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ

    • By admin
    • September 13, 2026
    • 568 views
    রাঙ্গুনিয়া পদুয়া খুরুশিয়ায় কবর খনন নিয়ে বিরোধ, দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ

    মাদকের বিরুদ্ধে পদুয়া খুরুশিয়ায় কঠোর বার্তা, ওসির নেতৃত্বে মাদকবিরোধী র‌্যালি

    • By admin
    • September 13, 2026
    • 49 views
    মাদকের বিরুদ্ধে পদুয়া খুরুশিয়ায় কঠোর বার্তা, ওসির নেতৃত্বে মাদকবিরোধী র‌্যালি

    মোস্তফা আল জামী মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, কেরাত ও গজল প্রতিযোগিতা

    • By admin
    • September 13, 2026
    • 59 views
    মোস্তফা আল জামী মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, কেরাত ও গজল প্রতিযোগিতা

    দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসির সঙ্গে আবনায়ে কোদালা ওলামা সংস্থার সৌজন্য সাক্ষাৎ

    • By admin
    • September 12, 2026
    • 51 views
    দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসির সঙ্গে আবনায়ে কোদালা ওলামা সংস্থার সৌজন্য সাক্ষাৎ