রাজস্থলী বাঙ্গালহালিয়া অটোরিক্সা চালক কল্যাণ এসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন

নিউজ ডেস্ক: দীর্ঘ ৭বছর পর বৃহস্পতিবার ১৪ নভেম্বর বিপুল উৎসাহ উদ্দীপনা ও কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলাধীন বাঙ্গালহালিয়া অটোরিক্সা চালক কল্যাণ এসোসিয়েশন (রেজিনং-রাঙ্গা-২৯৬ লি:-২০২৪ইং দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।


বৃহস্পতিবার (১৪ নভেম্বর ) দিনব্যাপী সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদ ভবনে গোপন ব্যালেটের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট পদ সংখ্যা ৪টি। এই নির্বাচনে ৪টি পদে প্রার্থী হয়েছেন ৯ জন।


দিনব্যাপী ভোট গ্রহণ ও গণনা শেষে ফলাফল ঘোষণা করেন ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আদোমং মারমা ও বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখ্যেইমং চৌধুরী।
সভাপতি পদে চেয়ার প্রতিকে নিয়ে ১৪২ ভোট পেয়ে আনিছ তালুকদার(কালো) কে বিজয়ী ঘোষণা করেন,তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কালামং মারমা আনারস প্রতিক পেয়েছে ১১১ভোট।
সাধারণ সম্পাদক পদে লিটন দাশ দোয়াত কলম প্রতিক নিয়ে ১৩৯ ভোট পেয়ে বিজয়ী হন, তার নিকটতম প্রতিদ্বদ্ধী মোঃসবুর পেয়েছেন ১৩১ ভোট, সাংগঠনিক সম্পাদক ফুটবল প্রতিকে ১৩৬ ভোট বিজয়ী হন,তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রাশেদ খান বাবু ভোট পেয়েছেন ১৩৫।অর্থ সম্পাদক পদে বিজয় ধর প্রজাপতি প্রতিকে১৬৩ভোট পেয়ে বিজয়ী হন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নাসির হোসেন মোরগ প্রতিকে পেয়েছে ১০৬ভোট।
নির্বাচন পরিচালনায় সহযোগিতা করেন প্রধান উপদেষ্টা ইউপি সদস্য শিমুল দাশ,বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সুমন কান্তি দে ও বদিউল আলম।
এদিকে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাঙ্গালহালিয়া সেনা ক্যাম্প ও পুলিশ ফাঁড়ির ইনচার্জ মনিরুজামান সহ পুলিশের অন্যান্য সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, বাঙ্গালহালিয়া অটোরিক্সা ও সিএনজি চালক সমবায় সমিতি লি এর সর্বমোট ৩০৯ ভোটারের মধ্যে ২৭৬ ভোটার নির্বাচনে ভোট দিয়েছেন।

  • Related Posts

    শনিবার কাপ্তাই বাঁধের জলকপাট খুলে ছাড়া হবে পানি, ভাটি অঞ্চলে সতর্কতা

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক: দেশের অন্যান্য এলাকার মতো টানা ভারী বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে রাঙামাটির কাপ্তাই হ্রদে পানি প্রবাহ বেড়ে গেছে। যে কারণে উজান ও…

    ধর্মান্তরের পর নিখোঁজ, দুই মাস পর বাঙ্গালহালিয়ার ঋষি আশ্রম থেকে উদ্ধার নও মুসলিম কলেজছাত্রী

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক: ধর্মান্তরের পর নিখোঁজ হওয়া এক নও মুসলিম কলেজছাত্রীকে দুই মাস পর রাঙামাটির চন্দ্রঘোনা থানাধীন বাঙ্গালহালিয়া এলাকার একটি ঋষি আশ্রম থেকে উদ্ধার করেছে পুলিশ। আদালতের সার্চ ওয়ারেন্ট…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    • By admin
    • September 15, 2026
    • 235 views
    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    • By admin
    • September 15, 2026
    • 154 views
    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    রাঙ্গুনিয়া পদুয়া খুরুশিয়ায় কবর খনন নিয়ে বিরোধ, দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ

    • By admin
    • September 13, 2026
    • 568 views
    রাঙ্গুনিয়া পদুয়া খুরুশিয়ায় কবর খনন নিয়ে বিরোধ, দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ

    মাদকের বিরুদ্ধে পদুয়া খুরুশিয়ায় কঠোর বার্তা, ওসির নেতৃত্বে মাদকবিরোধী র‌্যালি

    • By admin
    • September 13, 2026
    • 49 views
    মাদকের বিরুদ্ধে পদুয়া খুরুশিয়ায় কঠোর বার্তা, ওসির নেতৃত্বে মাদকবিরোধী র‌্যালি

    মোস্তফা আল জামী মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, কেরাত ও গজল প্রতিযোগিতা

    • By admin
    • September 13, 2026
    • 59 views
    মোস্তফা আল জামী মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, কেরাত ও গজল প্রতিযোগিতা

    দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসির সঙ্গে আবনায়ে কোদালা ওলামা সংস্থার সৌজন্য সাক্ষাৎ

    • By admin
    • September 12, 2026
    • 51 views
    দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসির সঙ্গে আবনায়ে কোদালা ওলামা সংস্থার সৌজন্য সাক্ষাৎ