রাঙ্গুনিয়া সরফভাটার মামুন হত্যা মামলায় গ্রেফতার ১

নিউজ ডেস্ক : সেকান্দর চৌধুরী মামুন (৪২) খুনের ঘটনার তিনদিন পর থানায় হত্যা মামলা দায়ের হয়েছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাতে নিহতের ভাই শাহাদাত হাছান মুরাদ বাদী হয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় মামলাটি করেন।

মামলায় ২১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরো ২০-২৫ জনকে আসামি করা হয়েছে৷ এরমধ্যে মো. ওসমান গনি (২৮) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলার সরফভাটা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড মধ্যম সরফভাটা গ্রামের মেহেরিয়া পাড়া এলাকার মো. হাবিব উল্লাহ’র ছেলে।
বুধবার (৪ ডিসেম্বর) সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
নিহত মামুন উপজেলার সরফভাটা ইউনিয়নের আলমগীর চেয়ারম্যান বাড়ির মরহুম মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের ছেলে। তিনি গেল এক মাস আগে দেশে এসেছিলেন। সৌদি আরবের রিয়াদ বিএনপির রাজনীতির সাথে যুক্ত ছিলেন মামুন।

জানা যায়, ৩০ নভেম্বর উপজেলার সরফভাটা ইউনিয়নের সিএনজি চালিত অটোরিকশা চালকদের সাথে ব্যাটারি চালিত অটোরিকশা চালকদের সংঘর্ষের ঘটনা ঘটে। এর জের ধরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। এই ঘটনার সমাধান করতে ১ ডিসেম্বর রাতে দুই পক্ষের মধ্যে সালিশী বৈঠক বসে। এক পর্যায়ে দুই পক্ষের লোকজন বাকবিতণ্ডায় লিপ্ত হয়। পরে দুই গ্রুপের মাঝে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় প্রবাসী মামুনকে কুপিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় আরও ৬ জন গুরুতর আহত হন।

সংঘর্ষে গোলাগুলির ঘটনা ঘটেছে বলে স্থানীয় একাধিক সুত্র জানিয়েছেন। তবে পুলিশ বলছে ধারালো অস্ত্রের সাহায্যে মারামারির ঘটনা ঘটেছে, গোলাগুলি হয়নি।

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহেদুল ইসলাম সংবাদ মাধ্যমকে বলেন, মামুন হত্যা মামলার এজাহারভুক্ত এক আসামীকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামীদেরকেও গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।

  • Related Posts

    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক:চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে রবিন (১৬) নামে এক স্কুলশিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে রাঙ্গুনিয়া থানা সদরের সৈয়দবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।…

    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অটোরিকশাযোগে বাড়ি ফেরার পথে ছিটকে পড়ে রুবেল নামে তিন বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) আনুমানিক বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    • By admin
    • September 15, 2026
    • 235 views
    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    • By admin
    • September 15, 2026
    • 154 views
    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    রাঙ্গুনিয়া পদুয়া খুরুশিয়ায় কবর খনন নিয়ে বিরোধ, দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ

    • By admin
    • September 13, 2026
    • 568 views
    রাঙ্গুনিয়া পদুয়া খুরুশিয়ায় কবর খনন নিয়ে বিরোধ, দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ

    মাদকের বিরুদ্ধে পদুয়া খুরুশিয়ায় কঠোর বার্তা, ওসির নেতৃত্বে মাদকবিরোধী র‌্যালি

    • By admin
    • September 13, 2026
    • 49 views
    মাদকের বিরুদ্ধে পদুয়া খুরুশিয়ায় কঠোর বার্তা, ওসির নেতৃত্বে মাদকবিরোধী র‌্যালি

    মোস্তফা আল জামী মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, কেরাত ও গজল প্রতিযোগিতা

    • By admin
    • September 13, 2026
    • 59 views
    মোস্তফা আল জামী মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, কেরাত ও গজল প্রতিযোগিতা

    দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসির সঙ্গে আবনায়ে কোদালা ওলামা সংস্থার সৌজন্য সাক্ষাৎ

    • By admin
    • September 12, 2026
    • 51 views
    দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসির সঙ্গে আবনায়ে কোদালা ওলামা সংস্থার সৌজন্য সাক্ষাৎ