অপরিকল্পিত বালু তোলা বন্ধ করে গ্রাম বাঁচানোর আহ্বান হুম্মাম কাদের চৌধুরীর

নিউজ ডেস্ক: বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী বলেছেন, বর্তমান সরকার বার বার বলে আসছে বালু ব্যবসা অবৈধ। যারা বৈধ ব্যবসা করছে তাদেরও করতে দেয়া হচ্ছে না। কারণ সন্ত্রাসী যারা আছে, যারা বালু ব্যবসাকে দখল করে নিয়ে চাঁদাবাজি সন্ত্রাসী করে কোটি কোটি টাকা কামানোর চেষ্টা করছে- এদের কারণে রাঙ্গুনিয়ায় আর বালুর ব্যবসা সম্ভব না। নদী থেকে অপরিকল্পিতভাবে বালু তোলার কারণে ভেঙে যাচ্ছে ঘরবাড়ি। পানিতে তলিয়ে যাচ্ছে গ্রামের পর গ্রাম। লোভের কারণে যারা রাজনীতিতে জড়িত তারা বালু ব্যবসা বন্ধ করে না। এটার পেছনে কোটি টাকার ব্যবসা আছে। আপনারা সিদ্ধান্ত নেন গ্রাম বাঁচানো বেশি জরুরি, নাকি টাকা কামানো। বুধবার বিকালে রাঙ্গুনিয়ার সরফভাটা ইউনিয়নে খুন হওয়া প্রবাসী সেকান্দর মামুনের কবর জিয়ারত শেষে বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি বলেন, বালুর ব্যবসার কারণে প্রতিদিন কোনো না কোনো পরিবারের সদস্যদের ওপর হামলা হচ্ছে। থানায় আদালতে শত শত মামলা হচ্ছে বালু নিয়ে। সামনের বছরে বালু ব্যবসা পুরোপুরি অবৈধ হয়েও যেতে পারে।
সেকান্দর মামুনের হত্যার বিচার প্রসঙ্গে হুম্মাম চৌধুরী বলেন, প্রয়াত মামুনের ছোট ছোট দুই মেয়ে, তাদের বাবা নেই। আমারও বাবা নেই, তাদের অবস্থা ও আমার অবস্থা একই। অপেক্ষায় আছি আমার বাবার হত্যার বিচার কখন হবে। ছোট শিশুদের কাছে গিয়ে ওয়াদা করেছি, তাদের বাবার হত্যার বিচার আগেই হবে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সদস্য জাহাঙ্গীর আলম, উত্তর জেলা যুবদল সিনিয়র সহ-সভাপতি ইউসুফ চৌধুরী, রাঙ্গুনিয়া পৌরসভা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক হেলাল উদ্দিন, সরফভাটা বিএনপি’র সাবেক সিনিয়র সহ-সভাপতি রফিক উদ্দিন, ইউনিয়ন বিএনপি নেতা মো. আবছার, সৈয়দ নুর, রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল হক চৌধুরী, উত্তর জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আনছুর উদ্দিন প্রমুখ।
উল্লেখ্য, সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের মধ্যে সংঘর্ষের জের ধরে ১লা ডিসেম্বর রাতে শালিস বৈঠকে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে দেশীয় অস্ত্রের আঘাতে মামুন আহত হন এবং পরে মারা যান।

  • Related Posts

    মাদকের বিরুদ্ধে পদুয়া খুরুশিয়ায় কঠোর বার্তা, ওসির নেতৃত্বে মাদকবিরোধী র‌্যালি

    প্রিন্ট নিউজ দক্ষিণ রাঙ্গুনিয়া প্রতিনিধি:‘মাদক সেবন করে যে—অকালে মরে সে, চল সবাই ঐক্য গড়ি, মাদককে বয়কট করি’—এই স্লোগানকে সামনে রেখে চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়ার পূর্ব খুরুশিয়া কানুন বাজারে মাদকবিরোধী মতবিনিময় সভা…

    মোস্তফা আল জামী মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, কেরাত ও গজল প্রতিযোগিতা

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক:পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার মোস্তফা আল জামী মাদ্রাসায় হামদ-নাত, কেরাত ও গজল প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান ওয়ায়েজীন হিসেবে বক্তব্য…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    • By admin
    • September 15, 2026
    • 235 views
    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    • By admin
    • September 15, 2026
    • 154 views
    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    রাঙ্গুনিয়া পদুয়া খুরুশিয়ায় কবর খনন নিয়ে বিরোধ, দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ

    • By admin
    • September 13, 2026
    • 568 views
    রাঙ্গুনিয়া পদুয়া খুরুশিয়ায় কবর খনন নিয়ে বিরোধ, দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ

    মাদকের বিরুদ্ধে পদুয়া খুরুশিয়ায় কঠোর বার্তা, ওসির নেতৃত্বে মাদকবিরোধী র‌্যালি

    • By admin
    • September 13, 2026
    • 49 views
    মাদকের বিরুদ্ধে পদুয়া খুরুশিয়ায় কঠোর বার্তা, ওসির নেতৃত্বে মাদকবিরোধী র‌্যালি

    মোস্তফা আল জামী মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, কেরাত ও গজল প্রতিযোগিতা

    • By admin
    • September 13, 2026
    • 59 views
    মোস্তফা আল জামী মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, কেরাত ও গজল প্রতিযোগিতা

    দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসির সঙ্গে আবনায়ে কোদালা ওলামা সংস্থার সৌজন্য সাক্ষাৎ

    • By admin
    • September 12, 2026
    • 51 views
    দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসির সঙ্গে আবনায়ে কোদালা ওলামা সংস্থার সৌজন্য সাক্ষাৎ