রাঙ্গুনিয়া চন্দ্রঘোনা দারুল আরকাম মডেল একাডেমির ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

নিউজ ডেস্ক: রাঙ্গুনিয়া চন্দ্রঘোনায় অবস্থিত ধর্মীয় ও আধুনিক শিক্ষার অপূর্ব সমন্বয়ে প্রতিষ্ঠিত দারুল আরকাম মডেল একাডেমি দারুল আরকাম মডেল একাডেমির ২০২৫ শিক্ষাবর্ষের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ জানুয়ারি) দুপুর ১১টায় রাঙ্গুনিয়া উপজেলার দারুল আরকাম একাডেমির ওরিয়েন্টেশন প্রোগ্রাম একাডেমি প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।

বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষাবীদ মুহাম্মদ হাসান মুরাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের দা’ওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সাবেক চেয়ারম্যান,যায়তুন একাডেমির পরিচালক ও দারুল আরকাম একাডেমির প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ আমিনুল হক।


উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন,বিশিষ্ট শিক্ষাবীদ ও আলোচক মাওলানা শওকত হোসাইন।


সহকারী শিক্ষক আজিজুল হাসানের সঞ্চালনায় এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,একাডেমি ডিরেক্টর মুহাম্মদ শাহ আলম,হাফেজ ইউনুছ, সরওয়ার হোসেন,এরশাদ চৌধুরীএস.এম.মহিউদ্দিন বাবু ও ইলিয়াছ আহমেদ প্রমুখ।

এসময় একাডেমিক ডিরেক্টরগণ আগত অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন এবং অতিথিদের হাতে ক্রেস্ট তুলে দেন।

অতিথিগণ বক্তব্যে বলেন ধর্মীয় ও আধুনিক শিক্ষার অপূর্ব সমন্বয়ে প্রতিষ্ঠিত দারুল আরকাম মডেল একাডেমি দেশ,জাতী, উম্মাহকে আগামী দিনের সৎ, যোগ্য ও আদর্শ সুনাগরিক উপহার দিবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। তারা বক্তব্যে আরো বলেন, একটি ধার্মিক ফ্যামিলির সন্তান হিসেবে এবং ছোটবেলা থেকে আলেম ওলামার সংশ্রবে বেড়ে ওঠায় জেনারেল শিক্ষার মানুষ হয়েও আমরা এরকম একটি প্রতিষ্ঠান দেখে আপ্লুত। আলহামদুলিল্লাহ একাডেমির কারিকুলাম ও আদর্শিক চিন্তা বর্তমান যুগের চাহিদা পুরণ করবে বলে আমরা আশাবাদী। আপনারা যারা এখানে নিজেদের প্রাণপ্রিয় সন্তানদের ভর্তি করিয়েছেন আমরা মনে করি আপনারা সন্তানের জন্য উত্তম ফয়সালাই করেছেন।

আয়োজিত অনুষ্ঠানে পবিত্র কালামুল্লাহ থেকে তিলাওয়াত করেন,ক্বারী সিবগাতুল্লাহ ও আলিফশাহ এবং নাশিদ আবৃত্তি করেন,হাফেজ মঈনুল ইসলাম,নুসাইবা বিনতে শওকত ও সাইফা আক্তার।


পরে নবীন শিক্ষার্থীদেরকে ফুল দিয়ে বরণ করে নেন এবং মিষ্টিমূখ করান একাডেমি ডিরেক্টর,শিক্ষক ও শিক্ষকাগণ।

প্রধান অতিথির মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

এসময় একাডেমির শিক্ষক-শিক্ষিকা,নবীন শিক্ষার্থীর অভিভাবকসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

  • Related Posts

    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক:চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে রবিন (১৬) নামে এক স্কুলশিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে রাঙ্গুনিয়া থানা সদরের সৈয়দবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।…

    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অটোরিকশাযোগে বাড়ি ফেরার পথে ছিটকে পড়ে রুবেল নামে তিন বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) আনুমানিক বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    • By admin
    • September 15, 2026
    • 235 views
    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    • By admin
    • September 15, 2026
    • 154 views
    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    রাঙ্গুনিয়া পদুয়া খুরুশিয়ায় কবর খনন নিয়ে বিরোধ, দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ

    • By admin
    • September 13, 2026
    • 568 views
    রাঙ্গুনিয়া পদুয়া খুরুশিয়ায় কবর খনন নিয়ে বিরোধ, দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ

    মাদকের বিরুদ্ধে পদুয়া খুরুশিয়ায় কঠোর বার্তা, ওসির নেতৃত্বে মাদকবিরোধী র‌্যালি

    • By admin
    • September 13, 2026
    • 49 views
    মাদকের বিরুদ্ধে পদুয়া খুরুশিয়ায় কঠোর বার্তা, ওসির নেতৃত্বে মাদকবিরোধী র‌্যালি

    মোস্তফা আল জামী মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, কেরাত ও গজল প্রতিযোগিতা

    • By admin
    • September 13, 2026
    • 59 views
    মোস্তফা আল জামী মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, কেরাত ও গজল প্রতিযোগিতা

    দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসির সঙ্গে আবনায়ে কোদালা ওলামা সংস্থার সৌজন্য সাক্ষাৎ

    • By admin
    • September 12, 2026
    • 51 views
    দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসির সঙ্গে আবনায়ে কোদালা ওলামা সংস্থার সৌজন্য সাক্ষাৎ