রাঙ্গুনিয়ায় প্রকৃত খুনীদের বাচাতে মামলায় নিরীহদের আসামী করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

নিউজ ডেস্ক : রাঙ্গুনিয়া সরফভাটার জনপ্রিয় বিএনপি নেতা মামুনের প্রকৃত হত্যাকারীদের আইনের আইনের আওতায় আনা, রাজনৈতিক ও অর্থনৈতিক উদ্দেশ্য হাসিলের নিমিত্তে নিরীহ আরবিন হুমায়ূন, জাবেদ বাহাদুর, মোহাম্মদ হাসান সহ অন্যান্যদের জড়ানোর প্রতিবাদ এবং প্রকৃত খুনীদের আইনের আওতায় আনার দাবিতে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মানব বন্ধন করেছে রাঙ্গুনিয়ার সর্বস্তরের জনগণ।

নিরীহদের জড়ানোর প্রতিবাদে গত ৯ জানুয়ারী বুধবার রাঙ্গুনিয়া উপজেলা সদর ও কাপ্তাই সড়ক পথে মিছিল সমাবেশ করে। মিছিলটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে সরফভাটা হয়ে গোডাউন এবং কাপ্তাই সড়ক পথে ইছাখালী সদর প্যারামাউন্টের সামনে এসে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়।

প্রতিবাদ সভায় এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক আবছার মেম্বার, শহীদ হোসেন, নুরুল আবছার, মোহাম্মদ জাবেদ, মোহাম্মদ জহুরুল ইসলাম সহ অন্যান্যরা বলেন,
মামুন হত্যার জড়িত প্রকৃত আসামিদের রক্ষার জন্য একটি মহল অপ-প্রচারে লিপ্ত রয়েছে। এইসব অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোসহ মানববন্ধনে এলাকার স্হানীয়রা হয়রানি মূলক মিথ্যা মামলা প্রত্যাহার চেয়ে এবং প্রকৃত খুনী আসামিদের শাস্তি চাই, ফাঁসি চাই, লেখা পেষ্টুন হাতে নিয়ে স্লোগান দেন।

প্রতিবাদ সভায় বক্তরা আরো বলেন, রাঙ্গুনিয়া সরফভাটা ইউনিয়নে মামুন হত্যা একটি চাঞ্চল্যকর গঠনা, এই জগন্যতম ঘটনা যারা ঘটিয়েছে, আমরা সেইসব অপরাধীদের শাস্তি চাই, অপরাধীদের শাস্তির নামে, প্রকৃত আসামিদের আড়ালে রেখে, বিনা অপরাধী উত্তর জেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক আরবিন হুমায়ূন, জাবেদ বাহাদুর, মোহাম্মদ হাসান সহ অন্যান্যদের মামলায় অন্তভূক্ত করা হয়েছে তা মামুন হত্যার প্রকৃত আসামিদের রক্ষার অপচেষ্টা মাত্র। এই অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা।
উল্লেখ্য, রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের ইত্যাদি মোড়ে বিগত ১লা ডিসেম্বর প্রতি পক্ষের চুরিকাঘাতে বিএনপি নেতা প্রবাসী মামুনের খুন হয়।

  • Related Posts

    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক:চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে রবিন (১৬) নামে এক স্কুলশিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে রাঙ্গুনিয়া থানা সদরের সৈয়দবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।…

    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অটোরিকশাযোগে বাড়ি ফেরার পথে ছিটকে পড়ে রুবেল নামে তিন বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) আনুমানিক বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    • By admin
    • September 15, 2026
    • 235 views
    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    • By admin
    • September 15, 2026
    • 154 views
    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    রাঙ্গুনিয়া পদুয়া খুরুশিয়ায় কবর খনন নিয়ে বিরোধ, দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ

    • By admin
    • September 13, 2026
    • 568 views
    রাঙ্গুনিয়া পদুয়া খুরুশিয়ায় কবর খনন নিয়ে বিরোধ, দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ

    মাদকের বিরুদ্ধে পদুয়া খুরুশিয়ায় কঠোর বার্তা, ওসির নেতৃত্বে মাদকবিরোধী র‌্যালি

    • By admin
    • September 13, 2026
    • 49 views
    মাদকের বিরুদ্ধে পদুয়া খুরুশিয়ায় কঠোর বার্তা, ওসির নেতৃত্বে মাদকবিরোধী র‌্যালি

    মোস্তফা আল জামী মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, কেরাত ও গজল প্রতিযোগিতা

    • By admin
    • September 13, 2026
    • 59 views
    মোস্তফা আল জামী মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, কেরাত ও গজল প্রতিযোগিতা

    দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসির সঙ্গে আবনায়ে কোদালা ওলামা সংস্থার সৌজন্য সাক্ষাৎ

    • By admin
    • September 12, 2026
    • 51 views
    দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসির সঙ্গে আবনায়ে কোদালা ওলামা সংস্থার সৌজন্য সাক্ষাৎ