নির্যাতিত যুবদল নেতা কামাল উদ্দীনের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

নিউজ ডেস্ক: বিকালে পদুয়া রাজারহাট নুরে মনির কনভেনশন হলে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা যুবদলের যুগ্ম-আহবায়ক নির্যাতিত যুবদল নেতা মোহাম্মদ কামাল উদ্দীন সওদাগরের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা বানোয়াট ভিত্তিহীন অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১২ জানুয়ারি) বিকালে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম চট্টগ্রাম উত্তরজেলা যুবদলের ফেইসবুক আইডি হতে তাকে ও কয়েকজন যুবদল নেতাকে নিয়ে মিথ্যা, বানোয়াট ভিত্তিহীন অপপ্রচার হয়েছে উল্লেখ করে এর প্রতিবাদ জানিয়েছেন তিনি।

তিনি বলেন, আমার বাড়ি সাবেক পররাষ্ট্র মন্ত্রী ড.হাছান মাহমুদের এলাকায়, “আওয়ামী দুঃশ্বাসনের সাথে আপোষ না করায় গত ১৭ বছর দেশে মামলা হামলার শিকার হয়েছি। এলাকায় থেকেও দলকে সুসংগঠিত করতে কাজ করেছি। জেলা থেকে তৃণমূল পর্যায়ের প্রত্যেক নেতৃবৃন্দ যে যখন যোগাযোগ করেছে কিংবা আমি খবর পেয়েছি তাদের সবার পাশে থাকার চেষ্টা করেছি।
সাধারণ নেতৃবৃন্দের কাছে আমার গ্রহণযোগ্যতায় ঈর্ষান্বীত হয়ে শেখ হাসিনার দোষর আওয়ামীলীগ ও কতিপয় কিছু নেতৃবৃন্দ ষড়যন্ত্র করে যাচ্ছেন। এই অপপ্রচার তারই একটা অংশ বলে আমি মনে করি।”

নির্যাতিত মো: কামাল উদ্দীন সওদাগর বলেন, “আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ গড়া একজন সৈনিক। ৯৬ সালের পর থেকে নানা হামলা, মামলার পরও আমার নিজ অবস্থান থেকে দলকে সুসংগঠিত করতে কাজ করে যাচ্ছি৷
তিনি বলেন, আমি কোন গ্রুপিংয়ের রাজনীতি করি না। দল যাকে মনোনয়ন দেবে, তার পক্ষেই আমি কাজ করবো৷ মিথ্যা অপপ্রচারের সাথে জড়িতদেরও অচিরেই মুখোশ উন্মোচন করাসহ আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে হুশিয়ারি দেন তিনি।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন,দক্ষিন রাঙ্গুনিয়া যুবদলের সাধারন সম্পাদক মহরম আলী মান্না, যুবদল নেতা ও শহিদ জিয়া ঐক্য পরিষদের সাংস্কৃতিক সম্পাদক আকাশ বড়ুয়া, মো: রুবেল ও বিএনপি নেতা মো: লালু মিয়া।
এসময় নেতৃবৃন্দরা চট্টগ্রাম উত্তরজেলা যুবদলের ফেইসবুক আইডি হতে যুবদল নেতা মো: কামাল উদ্দীন সওদাগর ও কয়েকজন যুবদল নেতাকে নিয়ে মিথ্যা বানোয়াট ভিত্তিহীন অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অপপ্রচারকারী আইডির বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহন পূর্বক দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি জানান।

এসময় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা হাজী ফরিদ মিয়া,যুবদল নেতা মো: মনির, মো:শাহ আলম, মো:তাজুল ইসলাম ও শহিদ জিয়া ঐক্য পরিষদের সদস্য কামালসহ এলাকার বিভিন্ন শ্রেণীর নেতৃবৃন্দ।

  • Related Posts

    রাঙ্গুনিয়ায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, অবৈধ ইটভাটার চিমনি-কিলন গুঁড়িয়ে দিল প্রশাসন

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক | রাঙ্গুনিয়া, চট্টগ্রাম: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দিনব্যাপী পরিচালিত উচ্ছেদ অভিযান ও মোবাইল কোর্টে একটি অবৈধ ইটভাটার…

    সরফভাটার মীরেরখীলে কৃষককে তুলে নিয়ে দুই হাত বিচ্ছিন্ন করে হত্যার অভিযোগ

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক, রাঙ্গুনিয়া (চট্টগ্রাম): চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের মীরেরখীল এলাকায় নেজাম উদ্দিন নামে এক ব্যক্তিকে সন্ত্রাসীরা তুলে নিয়ে গিয়ে দুই হাত কেটে দিয়েছে বলে খবর পাওয়া গেছে।…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    রাঙ্গুনিয়ায় ৮ম ফ্রি মেডিকেল ক্যাম্প ৬ নভেম্বর

    • By admin
    • November 4, 2026
    • 59 views
    রাঙ্গুনিয়ায় ৮ম ফ্রি মেডিকেল ক্যাম্প ৬ নভেম্বর

    দক্ষিন রাঙ্গুনিয়া থানা জাতীয়তাবাদী সিএনজি অটেরিক্সা শ্রমিকদলের অভিষেক অনুষ্টান সম্পন্ন

    • By admin
    • November 3, 2026
    • 63 views
    দক্ষিন রাঙ্গুনিয়া থানা জাতীয়তাবাদী সিএনজি অটেরিক্সা শ্রমিকদলের অভিষেক অনুষ্টান সম্পন্ন

    আল্লাহর ঘর নির্মাণে এগিয়ে আসুন—অসম্পূর্ণ হযরত গাউছুল আজম জামে মসজিদের কাজ সম্পন্ন করতে সহযোগিতার আবেদন

    • By admin
    • November 1, 2026
    • 78 views
    আল্লাহর ঘর নির্মাণে এগিয়ে আসুন—অসম্পূর্ণ হযরত গাউছুল আজম জামে মসজিদের কাজ সম্পন্ন করতে সহযোগিতার আবেদন

    রাঙ্গুনিয়া সুখবিলাস ইসলামিক মিশনারী সেন্টার বড় মাদরাসার বার্ষিক সভা অনুষ্ঠিত

    • By admin
    • November 1, 2026
    • 70 views
    রাঙ্গুনিয়া সুখবিলাস ইসলামিক মিশনারী সেন্টার বড় মাদরাসার বার্ষিক সভা অনুষ্ঠিত

    রাঙ্গুনিয়ায় একতা ৭১-এর আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত,টাইব্রেকারে ৫-৪ গোলে বড়ছন খোলা জুনিয়র একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন একতা ৭১ ফুটবল একাদশ

    • By admin
    • November 1, 2026
    • 83 views
    রাঙ্গুনিয়ায় একতা ৭১-এর আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত,টাইব্রেকারে ৫-৪ গোলে বড়ছন খোলা জুনিয়র একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন একতা ৭১ ফুটবল একাদশ

    রাঙ্গুনিয়ায় ঐতিহ্যবাহী সৈয়দবাড়ী কেন্দ্রীয় ধর্মচক্র বিহারে দানোত্তম কঠিন চীবর দানোৎসব ও সংবর্ধনা সভা সম্পন্ন

    • By admin
    • October 29, 2026
    • 85 views
    রাঙ্গুনিয়ায় ঐতিহ্যবাহী সৈয়দবাড়ী কেন্দ্রীয় ধর্মচক্র বিহারে দানোত্তম কঠিন চীবর দানোৎসব ও সংবর্ধনা সভা সম্পন্ন