রাঙ্গুনিয়ায় পুলিশ পরিচয়ে অভিনব কায়দায় অটোরিকশা ছিনতাই

নিউজ ডেস্ক: রাঙ্গুনিয়ায় পুলিশ পরিচয়ে একটি অটোরিকশা ভাড়া করে কৌশলে ছিনতাই করে নিয়ে গেছে সংঘবদ্ধ চক্র। বুধবার (২২ জানুয়ারি) সকাল ১১টার দিকে গোডাউন থেকে ভাড়া করে তাপবিদ্যুৎ এলাকায় নিয়ে গিয়ে এই ঘটনা ঘটায়৷ এই ঘটনায় চুয়েট পুলিশ ক্যাম্পে অভিযোগ করা হলে উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন বলে জানান তারা।

ভুক্তভোগী অটোরিকশা চালক সরফভাটা ভূমিরখীল এলাকার বাসিন্দা মো. সাকিব জানান, গোডাউন এলাকা থেকে এক ব্যক্তি পুলিশ পরিচয়ে চুয়েট ক্যাম্পে যাওয়ার কথা বলে তার গাড়ি ভাড়া করে। যাওয়ার পথে বুড়ির দোকান এলাকায় গিয়ে তাকে একটি মোবাইল এবং টাকাসহ একটি জমা রাখতে দেয়। এরপর তাপবিদ্যুৎ এলাকায় গিয়ে আড়াইশ টাকা ভাড়াও দেন। একপর্যায়ে এক ব্যক্তির কাছ থেকে কিছু টাকা আনার কথা বলে তাকে অন্যত্র পাঠালে এদিকে গাড়িটি নিয়ে চম্পট দেন পুলিশ পরিচয় দেয়া ব্যক্তি।

সাকিব আরও জানান, দুই মাস আগে গাড়িটি এক লাখ ত্রিশ হাজার টাকা ঋণ নিয়ে কিনেছিলেন। যা সুদসহ দেড় লাখ টাকা পরিষোধ করতে হবে। এরমধ্যে তার সাথে এমন অভিনব কায়দায় ছিনতাইয়ের ঘটনা ঘটে৷ এতে একদিকে পরিবারের একমাত্র উপার্জন মাধ্যম যেমন হারিয়েছেন একইসাথে ঋণের টাকায় কেনা গাড়িটা না পেলে পথে বসতে হবে বলে জানান তিনি৷

এই ব্যাপারে চুয়েট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. মামুন ভূইয়া সংবাদ মাধ্যমকে বলেন, “ভুক্তভোগীরা অভিযোগ নিয়ে আসার পর থেকে গাড়িটি উদ্ধারের চেষ্টা চলছে। এই ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে সিসিটিভি ফুটেজও সংগ্রহ করা হচ্ছে। আশাকরি জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা যাবে।”

  • Related Posts

    দক্ষিণ রাঙ্গুনিয়ায় ইয়াবা-গাঁজাসহ ৩ মাদকসেবী গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে সাজা

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক: চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়ায় পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪ পিস ইয়াবা ও ৬ পুরিয়া গাঁজাসহ তিন মাদকসেবীকে গ্রেপ্তার করেছে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশ। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতের…

    রাঙ্গুনিয়ায় লাল-সবুজ বাসের ধাক্কায় মোটরবাইক আরোহী নিহ*ত, পা বিচ্ছিন্ন

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক: চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়া উপজেলার কাটাখালী তক্তারপুল এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মো. রাসেল (২৩) নামে এক মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় বাসের ধাক্কায় তার ডান পা…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    • By admin
    • September 15, 2026
    • 235 views
    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    • By admin
    • September 15, 2026
    • 154 views
    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    রাঙ্গুনিয়া পদুয়া খুরুশিয়ায় কবর খনন নিয়ে বিরোধ, দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ

    • By admin
    • September 13, 2026
    • 568 views
    রাঙ্গুনিয়া পদুয়া খুরুশিয়ায় কবর খনন নিয়ে বিরোধ, দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ

    মাদকের বিরুদ্ধে পদুয়া খুরুশিয়ায় কঠোর বার্তা, ওসির নেতৃত্বে মাদকবিরোধী র‌্যালি

    • By admin
    • September 13, 2026
    • 49 views
    মাদকের বিরুদ্ধে পদুয়া খুরুশিয়ায় কঠোর বার্তা, ওসির নেতৃত্বে মাদকবিরোধী র‌্যালি

    মোস্তফা আল জামী মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, কেরাত ও গজল প্রতিযোগিতা

    • By admin
    • September 13, 2026
    • 59 views
    মোস্তফা আল জামী মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, কেরাত ও গজল প্রতিযোগিতা

    দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসির সঙ্গে আবনায়ে কোদালা ওলামা সংস্থার সৌজন্য সাক্ষাৎ

    • By admin
    • September 12, 2026
    • 51 views
    দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসির সঙ্গে আবনায়ে কোদালা ওলামা সংস্থার সৌজন্য সাক্ষাৎ