বাংলাদেশ আর কোনো পাতানো নির্বাচন দেখবে না:রাঙ্গুনিয়ার গণসমাবেশে হুম্মাম কাদের চৌধুরী

নিউজ ডেস্ক: বিএনপির নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী বলেছেন, বিএনপি সিদ্ধান্ত নিয়েছে প্রতিটি আসনে আমাদের প্রার্থী থাকবে। সামনের নির্বাচনে কোন ছাড় দেয়া হবে না। গত ১৬ বছরে অনেক পাতানো নির্বাচন দেখেছেন। এবার আর কোনো পাতানো নির্বাচন বাংলাদেশ দেখবে না।

গতকাল শনিবার বিকেলে উত্তর রাঙ্গুনিয়া কলেজ মাঠে ৩১ দফা বাস্তবায়নে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি বলেন, রাঙ্গুনিয়ায় এসেছি, আপনাদের কাছে কিছু না কিছু চাইবো। আমার বাবা সালাহ উদ্দিন কাদের চৌধুরী সবসময় বলতো, এই রাঙ্গুনিয়ার মানুষের কাছ থেকে অনেক কিছু পেয়েছি। অনেক ভালবাসা পেয়েছি, অনেক সম্মান পেয়েছি। সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হিসেবে একটা জিনিস চাইবো। বিএনপির মধ্যে যেনো আর কোন গ্রুপিং না হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি পরিবার। পরিবারের সবাই যখন একসাথে থাকে, ততক্ষণ তারা মজবুত থাকে। আপনারা সকলেই একসাথে থাকবেন। তাহলেই রাঙ্গুনিয়া আসন থেকে বিএনপির একজন সদস্যকে সাংসদ হিসেবে পাবো।

রাঙ্গুনিয়া উপজেলা ও পৌরসভা বিএনপি, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট কামাল হোসেন চৌধুরী। প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য মুহাম্মদ শওকত আলী নূর। প্রধান বক্তা ছিলেন উত্তর জেলা বিএনপি সদস্য অধ্যাপক মুহাম্মদ মহসিন। বিশেষ অতিথি ছিলেন উত্তর জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি ইউসুফ চৌধুরী, উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক সৈয়দ ফজলুল হক মিনা, সাবেক পৌর মেয়র নুরুল আমিন তালুকদার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইলিয়াছ সিকদার, খোরশেদ আলম, রাঙ্গুনিয়া পৌরসভার যুগ্ম আহ্বায়ক হেলাল উদ্দিন শাহ, মো. মসিউদ্দৌলা, একতিয়ার হোসেন, ওয়াকিল আহমদ, সাবেক ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরী, মো. হোসেন, উত্তর জেলা যুবদলের সহসভাপতি শাহেদ কামাল, উত্তর জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি ভিপি আনছুর উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশফাকুল হক ফারুক, উপজেলা ছাত্রদলের আহবায়ক আবু বক্কর প্রমুখ।

  • Related Posts

    রাঙ্গুনিয়ায় ঐতিহ্যবাহী সৈয়দবাড়ী কেন্দ্রীয় ধর্মচক্র বিহারে দানোত্তম কঠিন চীবর দানোৎসব ও সংবর্ধনা সভা সম্পন্ন

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার অন্যতম প্রাচীন ও কেন্দ্রীয় ধর্মীয় উপাসনালয় সৈয়দবাড়ী ধর্মচক্র বিহার প্রাঙ্গণে বৌদ্ধ ধর্মাবলম্বীদের পরম পবিত্র ও সর্বশ্রেষ্ঠ দানীয় উৎসব ‘দানোত্তম কঠিন চীবর দানোৎসব’ এবং…

    রাঙ্গুনিয়ায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, অবৈধ ইটভাটার চিমনি-কিলন গুঁড়িয়ে দিল প্রশাসন

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক | রাঙ্গুনিয়া, চট্টগ্রাম: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দিনব্যাপী পরিচালিত উচ্ছেদ অভিযান ও মোবাইল কোর্টে একটি অবৈধ ইটভাটার…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    রাঙ্গুনিয়ায় ৮ম ফ্রি মেডিকেল ক্যাম্প ৬ নভেম্বর

    • By admin
    • November 4, 2026
    • 59 views
    রাঙ্গুনিয়ায় ৮ম ফ্রি মেডিকেল ক্যাম্প ৬ নভেম্বর

    দক্ষিন রাঙ্গুনিয়া থানা জাতীয়তাবাদী সিএনজি অটেরিক্সা শ্রমিকদলের অভিষেক অনুষ্টান সম্পন্ন

    • By admin
    • November 3, 2026
    • 63 views
    দক্ষিন রাঙ্গুনিয়া থানা জাতীয়তাবাদী সিএনজি অটেরিক্সা শ্রমিকদলের অভিষেক অনুষ্টান সম্পন্ন

    আল্লাহর ঘর নির্মাণে এগিয়ে আসুন—অসম্পূর্ণ হযরত গাউছুল আজম জামে মসজিদের কাজ সম্পন্ন করতে সহযোগিতার আবেদন

    • By admin
    • November 1, 2026
    • 80 views
    আল্লাহর ঘর নির্মাণে এগিয়ে আসুন—অসম্পূর্ণ হযরত গাউছুল আজম জামে মসজিদের কাজ সম্পন্ন করতে সহযোগিতার আবেদন

    রাঙ্গুনিয়া সুখবিলাস ইসলামিক মিশনারী সেন্টার বড় মাদরাসার বার্ষিক সভা অনুষ্ঠিত

    • By admin
    • November 1, 2026
    • 70 views
    রাঙ্গুনিয়া সুখবিলাস ইসলামিক মিশনারী সেন্টার বড় মাদরাসার বার্ষিক সভা অনুষ্ঠিত

    রাঙ্গুনিয়ায় একতা ৭১-এর আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত,টাইব্রেকারে ৫-৪ গোলে বড়ছন খোলা জুনিয়র একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন একতা ৭১ ফুটবল একাদশ

    • By admin
    • November 1, 2026
    • 83 views
    রাঙ্গুনিয়ায় একতা ৭১-এর আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত,টাইব্রেকারে ৫-৪ গোলে বড়ছন খোলা জুনিয়র একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন একতা ৭১ ফুটবল একাদশ

    রাঙ্গুনিয়ায় ঐতিহ্যবাহী সৈয়দবাড়ী কেন্দ্রীয় ধর্মচক্র বিহারে দানোত্তম কঠিন চীবর দানোৎসব ও সংবর্ধনা সভা সম্পন্ন

    • By admin
    • October 29, 2026
    • 85 views
    রাঙ্গুনিয়ায় ঐতিহ্যবাহী সৈয়দবাড়ী কেন্দ্রীয় ধর্মচক্র বিহারে দানোত্তম কঠিন চীবর দানোৎসব ও সংবর্ধনা সভা সম্পন্ন