নিউজ ডেস্ক: : চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের সুখবিলাস মুক্তিযোদ্ধা বাজার মন্দির সংলগ্ন এলাকায় আজ মঙ্গলবার (২৭ মে) দুপুরে কালবৈশাখী ও ঘূর্ণিঝড়ের তাণ্ডবে অসহায় দিনমজুর মিলন দের বসতঘরের চাল উড়ে গিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ শুরু হওয়া প্রবল ঝড় ও দমকা হাওয়ায় মুহূর্তের মধ্যে মিলন দের বসতঘরের টিনের চাল উড়ে যায়। এতে ঘরের ভেতরের আসবাবপত্র ও প্রয়োজনীয় মালামালও ক্ষতিগ্রস্ত হয়। বর্তমানে পরিবারটি কোনো রকমে ত্রিপল টানিয়ে মানবেতর জীবনযাপন করছে।
ক্ষতিগ্রস্ত মিলন দে জানান, তিনি দিনমজুরের কাজ করে পরিবার চালান। তার পরিবারে শিশু সন্তানসহ মোট ৮ জন সদস্য রয়েছে। ঝড়ে প্রায় ১ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি। ঘরটি পুনর্নির্মাণ ও বসবাস উপযোগী করতে আনুমানিক দেড় লাখ টাকার প্রয়োজন হবে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, “ঝড়ের পর থেকে পরিবার নিয়ে খুব কষ্টে আছি। ছোট ছোট বাচ্চাদের নিয়ে ত্রিপলের নিচে দিন কাটছে। বিত্তবান ব্যক্তি ও প্রশাসনের সহযোগিতা পেলে আবার ঘরটি ঠিক করতে পারবো।”
এদিকে স্থানীয় বাসিন্দারাও ক্ষতিগ্রস্ত পরিবারটির পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবান ব্যক্তি, জনপ্রতিনিধি ও প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন। তারা বলেন, একটি অসহায় দিনমজুর পরিবারের জন্য দ্রুত মানবিক সহায়তা প্রয়োজন।
স্থানীয় সচেতন মহলের দাবি, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এমন নিম্নআয়ের পরিবারগুলোর জন্য জরুরি ভিত্তিতে সরকারি সহায়তা ও পুনর্বাসন কার্যক্রম আরও জোরদার করা







