নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার একটি ভবনে পানির ট্যাংক স্থাপনের কাজ করতে গিয়ে ভবন থেকে পড়ে সৈয়দ নুরুল বশর বাহাদুর (৫৮) নামে এক ইলেক্ট্রিশিয়ানের মর্মান্তিক মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (১৮ জুন) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার একটি ভবনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভবনের ছাদে পানির ট্যাংক স্থাপনের কাজ করছিলেন নুরুল বশর বাহাদুর। কাজের একপর্যায়ে অসাবধানতাবশত তিনি ওপর থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত নুরুল বশর বাহাদুর দীর্ঘদিন ধরে ইলেক্ট্রিশিয়ান হিসেবে কাজ করে আসছিলেন। তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
এ ঘটনায় স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্টরা প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে।






