নিউজ ডেস্ক: পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে দক্ষিণ রাঙ্গুনিয়া পদুয়া ডিগ্রি কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
গত ২৫ জুন, বৃহস্পতিবার সকালে কলেজ মাঠে এ কর্মসূচির উদ্বোধন করেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি বিশিষ্ট সমাজসেবক লায়ন মুহাম্মদ শওকত আলী নূর। এ সময় তিনি বলেন, পরিবেশ রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান তিনি।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর হোসেন কাজী, অনুজ কুমার বড়ুয়া, মো. রাসেল হোসেন, বিশিষ্ট সমাজসেবক আবদুল জলিল মেম্বার, জাহেদ হোসেন চৌধুরী, আবুল কাশেম, নঈম উদ্দিন, নাসির উদ্দিন রক্সি, রাসেল, কামাল উদ্দিন ও হাসানসহ কলেজের শিক্ষকবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান শেষে কলেজ ক্যাম্পাসে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। উপস্থিত অতিথিরা এ ধরনের উদ্যোগকে সময়োপযোগী উল্লেখ করে ভবিষ্যতেও সবুজায়ন কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।





