নিউজ ডেস্ক, রাঙ্গুনিয়া (চট্টগ্রাম): চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের মীরেরখীল এলাকায় আবারও হত্যাকাণ্ডের অভিযোগ উঠেছে। এবার বন্য হাতির কবল থেকে ধানের ফসল রক্ষা করতে পাহারা দিতে যাওয়া নেজাম নামের এক কৃষকের মৃত্যুর খবর পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে পাওয়া প্রাথমিক তথ্যে এ ঘটনার কথা জানা গেলেও, কীভাবে তাঁর মৃত্যু হয়েছে এবং ঘটনার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার বিস্তারিত, নিহত কৃষক নেজামের পূর্ণ পরিচয় এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বক্তব্য পাওয়া গেলে সংবাদটি আরও হালনাগাদ করা হবে।





