নিউজ ডেস্ক: তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করা, সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদার করার প্রত্যয়ে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে একতা ৭১-এর উদ্যোগে আয়োজিত আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর মেগা ফাইনাল।
ফাইনাল খেলায় মুখোমুখি হয় একতা ৭১ ফুটবল একাদশ ও বড়ছন খোলা জুনিয়র একাদশ। নির্ধারিত খেলা শেষে টাইব্রেকারে ৫-৪ গোলে বড়ছন খোলা জুনিয়র একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে একতা ৭১ ফুটবল একাদশ।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মো. সাইফুল ইসলাম জুয়েল। প্রধান অতিথি ছিলেন টপ স্টার গ্রুপের পরিচালক ও রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আবছার হোসেন তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মো. জাহির উদ্দিন বাবর, মো. নুরুল হুদা আমান, আহমদ হোসেন তালুকদার, মো. বেদারুল আলম বেদার ও মো. আবু মুছা।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর জাফর ইকবাল, মো. মামুন, মো. শাহজাহান, মো. নাছির উদ্দিন, উথাই প্রু মারমা ও মো. রেজাউল।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. আব্দুল মান্নান, মো. শাহাদাত হোসেন হেলেন, মো. সালাম হোসেন, মো. সাইফুল ও মো. ফারুক।
এছাড়া সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একতা ৭১-এর সহ-সভাপতি মো. ইলিয়াছ, মো. সেলিম ও মো. লোকমান; উপদেষ্টা মো. বেলাল; প্রচার সম্পাদক মো. ইকবাল; ক্রীড়া সম্পাদক মো. রুবেল এবং সংগঠনের সদস্য মো. পারভেজ ও মো. ইমন।
“অনুষ্ঠানে আগত অতিথিদের সম্মাননা স্মারক (ক্রেস্ট) প্রদান করে বরণ করে নেন আয়োজক সংগঠন একতা ৭১-এর নেতৃবৃন্দ। অতিথিরা এ সময় আয়োজকদের এমন সম্মানজনক উদ্যোগের প্রশংসা করেন।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একতা ৭১-এর সভাপতি মো. ইসমাইল হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনটির সিনিয়র সহ-সভাপতি ও পদুয়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. হুমায়ুন কবির।
অনুষ্ঠানে অতিথিরা আয়োজকদের এ উদ্যোগের প্রশংসা করে বলেন, তরুণ সমাজকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত রাখা এবং মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে এ ধরনের ক্রীড়া আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি পারস্পরিক ঐক্য, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখে।
তাঁরা আরও আশাবাদ ব্যক্ত করেন, এ ধরনের আয়োজনের মাধ্যমে এলাকার তরুণদের মধ্যে সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় হবে এবং ভবিষ্যতেও ক্রীড়াঙ্গনে ইতিবাচক ভূমিকা রাখবে একতা ৭১।
উৎসবমুখর পরিবেশে ফাইনাল খেলা উপভোগ করেন বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক।




