নিউজ ডেস্ক: অসহায়, দরিদ্র ও সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় আয়োজন করা হচ্ছে ৮ম ফ্রি মেডিকেল ক্যাম্প।
আগামী শুক্রবার (৬ নভেম্বর ২০২৬) দক্ষিণ রাঙ্গুনিয়ার এম. শাহ আলম চৌধুরী ডিগ্রি কলেজ প্রাঙ্গণে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হবে। এতে অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে অসহায় ও সাধারণ মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হবে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, মানবিক উদ্যোগের অংশ হিসেবে সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়াই এ আয়োজনের মূল উদ্দেশ্য।
স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। তাই এমন মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে আয়োজকরা সকলকে নিজে চিকিৎসাসেবা গ্রহণ এবং অন্যদেরও ক্যাম্পে আসতে উৎসাহিত করার আহ্বান জানিয়েছেন।
আয়োজনে: শিলক ফকিরাবাদ মানবিক টিম।
স্থান: এম. শাহ আলম চৌধুরী ডিগ্রি কলেজ, দক্ষিণ রাঙ্গুনিয়া, চট্টগ্রাম।
তারিখ: ৬ নভেম্বর ২০২৬, শুক্রবার।





