রাঙ্গুনিয়ার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়ন আ.লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন লিচুবাগান এ. ফাতেমা কনভেনশন হলে অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১১ ফেব্রুয়ারি) বিকালে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের আয়োজিত সম্মেলন ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. হারুন সওদাগরের সভাপতিত্বে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবেেউপস্থিত ছিলেন রাঙ্গুনিয়ার রুপকার মাননীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুল মোনাফ সিকদার ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার।

ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জালাল আহমদের সঞ্চালনায় ভার্চুয়ালি সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন মাননীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী, বিশেষ অতিথির বক্তব্য দেন উত্তরজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি উপজেলা চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার, ধর্ম বিষয়ক সম্পাদক পৌর মেয়র মো. শাহজাহান সিকদার, তথ্য ও গবেষণা সম্পাদক মো. আলী শাহ, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক চেয়ারম্যান ইদ্রিছ আজগর, সদস্য আকতার হোসেন খাঁন, উত্তরজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক উপজেলা ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম প্রমুখ।

সম্মেলনের শুরুতে জাতীয় সংগীতের সুরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এছাড়া সভাপতি ও সম্পাদক পদের সম্ভাব্য প্রার্থীরাও বিভিন্ন বাদ্যযন্ত্র বাজিয়ে বিশাল মিছিল সহকারে সম্মেলন স্থলে যোগদান করেন। যেখানে রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও সাবেক রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক আবু তাহের ও কারা নির্যাতিত সাবেক ছাত্র নেতা, উপজেলা যুবলীগের সিনিয়র সদস্য ও চন্দ্রঘোনা ইউনিয়ন আঃ লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোজাম্মেল সিকদার (মোজাম) এর নেতৃত্বে এবং ইউনিয়ন যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে আসা মিছিলে জনসভা কানায় কানায় পূর্ণ হয়ে যায়। সম্মেলনে জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে কয়েক হাজার নেতৃবৃন্দের সমাগম হয়।

  • Related Posts

    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক:চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে রবিন (১৬) নামে এক স্কুলশিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে রাঙ্গুনিয়া থানা সদরের সৈয়দবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।…

    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অটোরিকশাযোগে বাড়ি ফেরার পথে ছিটকে পড়ে রুবেল নামে তিন বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) আনুমানিক বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    • By admin
    • September 15, 2026
    • 235 views
    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    • By admin
    • September 15, 2026
    • 154 views
    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    রাঙ্গুনিয়া পদুয়া খুরুশিয়ায় কবর খনন নিয়ে বিরোধ, দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ

    • By admin
    • September 13, 2026
    • 568 views
    রাঙ্গুনিয়া পদুয়া খুরুশিয়ায় কবর খনন নিয়ে বিরোধ, দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ

    মাদকের বিরুদ্ধে পদুয়া খুরুশিয়ায় কঠোর বার্তা, ওসির নেতৃত্বে মাদকবিরোধী র‌্যালি

    • By admin
    • September 13, 2026
    • 49 views
    মাদকের বিরুদ্ধে পদুয়া খুরুশিয়ায় কঠোর বার্তা, ওসির নেতৃত্বে মাদকবিরোধী র‌্যালি

    মোস্তফা আল জামী মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, কেরাত ও গজল প্রতিযোগিতা

    • By admin
    • September 13, 2026
    • 59 views
    মোস্তফা আল জামী মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, কেরাত ও গজল প্রতিযোগিতা

    দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসির সঙ্গে আবনায়ে কোদালা ওলামা সংস্থার সৌজন্য সাক্ষাৎ

    • By admin
    • September 12, 2026
    • 51 views
    দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসির সঙ্গে আবনায়ে কোদালা ওলামা সংস্থার সৌজন্য সাক্ষাৎ