ভারতে মহানবী (সাঃ) কে কটুক্তির প্রতিবাদে বনগ্রাম আজিজনগর ইসলামি কেজি মাদরাসার মানববন্ধন

মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) ও তাঁর পরিবারকে নিয়ে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতার অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে রাঙ্গুনিয়ার ওলামা পরিষদের উদ্যোগে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১জুন) সকালে বনগ্রাম আজিজনগর ইসলামি কেজি মাদরাসার উদ্যোগে চন্দ্রঘোনা-কদমতলি ইউনিয়নের বনগ্রাম রাস্তার দুপাশে মাদ্রাসা শিক্ষার্থীরাও শিক্ষক কমিটির সমন্বয়ে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। যেখানে হাজার হাজার নবি প্রেমিক মিখ্ষার্থীরা ও মুসলিম জনসাধারণ অংশ নিয়েছেন।

মানববন্ধনটি সকাল ১১টার দিকে মাদরাসা সংলগ্ন রাস্তার দুপাশে দাড়িয়ে এ মানববন্ধনটি অনুষ্ঠিত হয়, শেষে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধন ও প্রতিবাদ সভায় মাদ্রাসা শিক্ষার্থীরা রাস্তার দুপাশে দাড়িয়ে বিভিন্ন ব্যানার ও ফেস্টুন নিয়ে বিক্ষোভ ও প্রতিবাদ জানাতে দেখা যায়।

বনগ্রাম আজিজ নগর ইসলামি কেজি মাদ্রাসার সভাপতি ও আওয়ামীলীগ নেতা আবু মনছুরের সভাপতিত্বে এবং মাওলানা আব্দুল আজিজের সঞ্চালনায় বক্তব্য দেন আজিজ নগর নুরানী ইসলামি কেজি মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা মুবিনুল হক,মাওলানা হাবিবুল্লাহ,মো. নুরুল আলম,মাষ্টার আব্দুল মন্নান, মাওলানা লিয়াকত, আবুল হোসেন প্রমুখ।

এসময় আরো উপস্থিত ছিলেন আব্দুল কাদের, হাফেজ ফয়েজুর রহমান, দেলোয়ার হোসেন,মো. নয়ন, মনির হোসেন,মো. রাসেল, মাওলানা জাহেদ মাদরাসার শিক্ষক-শিক্ষিকা ও সকল শিক্ষার্থীবৃন্দ।

মানববন্ধনে নবীর প্রতি কটুক্তিকারীদের শাস্তির আওতায় আনতে ভারতের প্রতি আহবান জানান এবং ভারতকে রাষ্ট্রীয়ভাবে ক্ষমা চাওয়ার জন্য বলেন বক্তারা। ভবিষ্যতেও কেউ যেনো এই ধরনের নবী অবমাননাকর কথা বলতে না পারে সেজন্য প্রয়োজনে আইন করারও ভারতের প্রতি আহবান জানান নেতৃবৃন্দরা। দেশের মুসলিম জনসাধারণকে ভারতীয় পণ্য ও ভারতীর চ্যানেল বয়কটের আহবান জানান আন্দোলনকারীরা।

  • Related Posts

    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক:চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে রবিন (১৬) নামে এক স্কুলশিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে রাঙ্গুনিয়া থানা সদরের সৈয়দবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।…

    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অটোরিকশাযোগে বাড়ি ফেরার পথে ছিটকে পড়ে রুবেল নামে তিন বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) আনুমানিক বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    • By admin
    • September 15, 2026
    • 235 views
    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    • By admin
    • September 15, 2026
    • 154 views
    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    রাঙ্গুনিয়া পদুয়া খুরুশিয়ায় কবর খনন নিয়ে বিরোধ, দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ

    • By admin
    • September 13, 2026
    • 568 views
    রাঙ্গুনিয়া পদুয়া খুরুশিয়ায় কবর খনন নিয়ে বিরোধ, দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ

    মাদকের বিরুদ্ধে পদুয়া খুরুশিয়ায় কঠোর বার্তা, ওসির নেতৃত্বে মাদকবিরোধী র‌্যালি

    • By admin
    • September 13, 2026
    • 49 views
    মাদকের বিরুদ্ধে পদুয়া খুরুশিয়ায় কঠোর বার্তা, ওসির নেতৃত্বে মাদকবিরোধী র‌্যালি

    মোস্তফা আল জামী মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, কেরাত ও গজল প্রতিযোগিতা

    • By admin
    • September 13, 2026
    • 59 views
    মোস্তফা আল জামী মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, কেরাত ও গজল প্রতিযোগিতা

    দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসির সঙ্গে আবনায়ে কোদালা ওলামা সংস্থার সৌজন্য সাক্ষাৎ

    • By admin
    • September 12, 2026
    • 51 views
    দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসির সঙ্গে আবনায়ে কোদালা ওলামা সংস্থার সৌজন্য সাক্ষাৎ