উত্তর রাঙ্গুনিয়া রাজারহাটে ভারতে মহানবী (সাঃ) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মো:ইদ্রিছ- মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) ও হযরত আয়েশা (রা.) কে নিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র নূপুর শর্মা ও দিল্লি শাখার গণমাধ্যম প্রধান নবীন কুমার জিন্দাল কতৃক কটুক্তি ও চরম অবমাননাকর মন্তব্য করার প্রতিবাদে দক্ষিণ রাজানগর রাজাভূবন এলাকার সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩জুন) বিকালে দক্ষিণ রাজানগর রাজাভূবন এলাকার সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলটি খন্ডলিয়াপাড়া থেকে বের হয় রাজারহাট বাজার, সিকদারপাড়ার মূল সড়ক প্রদক্ষিণ করে রাজারহাট সিএনজি স্টেশন মোড় চত্বরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। যেখানে শতশত নবি প্রেমিক মুসলিম জনসাধারণ ও শিক্ষার্থীরা অংশ নিয়েছেন। বিক্ষোভ মিছিল ও সমাবেশে বিক্ষোভকারীরা বিভিন্ন ব্যানার ও ফেস্টুন নিয়ে বিক্ষোভ ও প্রতিবাদ জানাতে দেখা যায়।

প্রতিবাদ সমাবেশে ফুল বাগিচা আজিজুল উলুম মাদ্রাসার পরিচালক মাওলানা নাসির উদ্দীনের সভাপতিত্বে রুকনুল ইসলাম খন্ডলিয়া পাড়া মাদ্রাসার নির্বাহী পরিচালক মাওলানা মুঈন উদ্দীনের সঞ্চালনায় বক্তব্য দেন রুকনুল ইসলাম খন্ডলিয়া পাড়া মাদ্রাসার মুহাদ্দিস আল্লামা মুফতি হাবিবুল্লাহ,দক্ষিণ রাজানগর ৩নং ওয়ার্ড ইউপি সদস্য মুসলিম উদ্দিন সিকদার,মাওলানা নুরুল আজিম,মাওলানা ইসহাক,উপজেলা উত্তর ছাত্রসেনার সভাপতি জয়নাল আবেদিন,

এসময় আরো উপস্থিত ছিলেন, রাজার হাট শাহী জামে মসজিদের ইমাম মাওলানা জমির উদ্দীন,দক্ষিণ রাজানগর ইউপি সদস্য আব্দুল কাদের, জুনাইদ বিন ইব্রাহিম, সাইফুল, রায়হান মোস্তফা, জোবায়ের, মাওলানা সাজেদুর রহমান, জাহেদ, রাশেদ আহমদ সিকদার, জামসেদ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা-মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) ও হযরত আয়েশা (রা.)কে নিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র নূপুর শর্মা ও দিল্লি শাখার গণমাধ্যম প্রধান নবীন কুমার জিন্দাল কতৃক কটুক্তি ও চরম অবমাননাকর মন্তব্য করায় তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান ও নবীর প্রতি কটুক্তিকারীদের শাস্তির আওতায় আনতে ভারতের প্রতি আহবান জানান এবং ভারতকে রাষ্ট্রীয়ভাবে ক্ষমা চাওয়ার জন্য বলেন। ভবিষ্যতেও কেউ যেনো এই ধরনের নবী অবমাননাকর কথা বলতে না পারে সেজন্য প্রয়োজনে আইন করারও ভারতের প্রতি আহবান জানান নেতৃবৃন্দরা। দেশের মুসলিম জনসাধারণকে ভারতীয় পণ্য ও ভারতীর চ্যানেল বয়কটের আহবান জানান আন্দোলনকারীরা।

সমাবেশ শেষে বিক্ষোভকারী জনতা নূপুর শর্মা ও কুমার জিন্দাল এর কুশপত্তলিকা পোড়ানো হয়।

  • Related Posts

    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক:চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে রবিন (১৬) নামে এক স্কুলশিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে রাঙ্গুনিয়া থানা সদরের সৈয়দবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।…

    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অটোরিকশাযোগে বাড়ি ফেরার পথে ছিটকে পড়ে রুবেল নামে তিন বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) আনুমানিক বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    • By admin
    • September 15, 2026
    • 235 views
    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    • By admin
    • September 15, 2026
    • 154 views
    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    রাঙ্গুনিয়া পদুয়া খুরুশিয়ায় কবর খনন নিয়ে বিরোধ, দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ

    • By admin
    • September 13, 2026
    • 568 views
    রাঙ্গুনিয়া পদুয়া খুরুশিয়ায় কবর খনন নিয়ে বিরোধ, দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ

    মাদকের বিরুদ্ধে পদুয়া খুরুশিয়ায় কঠোর বার্তা, ওসির নেতৃত্বে মাদকবিরোধী র‌্যালি

    • By admin
    • September 13, 2026
    • 49 views
    মাদকের বিরুদ্ধে পদুয়া খুরুশিয়ায় কঠোর বার্তা, ওসির নেতৃত্বে মাদকবিরোধী র‌্যালি

    মোস্তফা আল জামী মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, কেরাত ও গজল প্রতিযোগিতা

    • By admin
    • September 13, 2026
    • 59 views
    মোস্তফা আল জামী মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, কেরাত ও গজল প্রতিযোগিতা

    দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসির সঙ্গে আবনায়ে কোদালা ওলামা সংস্থার সৌজন্য সাক্ষাৎ

    • By admin
    • September 12, 2026
    • 51 views
    দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসির সঙ্গে আবনায়ে কোদালা ওলামা সংস্থার সৌজন্য সাক্ষাৎ