পদুয়ায় বন্য হাতির আক্রমণে শিলকের শাহ আলম নামের এক ব্যক্তির মৃত্যু

চট্টগ্রামের  দক্ষিণ রাঙ্গুনিয়া পদুয়া ইউনিয়নের নারিশ্চা মোবারক আলীর টিলার পশ্চিম পাশে হাতির পায়ে পিষ্ট হয়ে শাহ আলম নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

চট্রগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাঙ্গুনিয়া নারিশ্চায় বন্য হাতির আক্রমণে মোহাম্মদ শাহ্ আলম (৫৫ ) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি শিলক ইউনিয়নের ২নং ওয়ার্ডের মাইজপাড়া এলাকার বাসিন্দা।
রোববার (২৬ জুন) সন্ধ্যায় সাড়ে ৭টার দিকে নারিশ্চা ১নং ওয়ার্ডের মোবারক আলী টিলার নারিশ্চা ছোট্ট খালের ধারে এ ঘটনা ঘটে।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুল ইসলাম বলেন, হাতির আক্রমনের বিষয়টি আমরা শুনে সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে দেখি নিহত ব্যক্তির লাশ নারিশ্চায় ছোট একটি খালের ধারে পড়ে আছে। আমরা লাশটি তাদের পরিবারের কাছে হস্তান্তর করবো।
প্রত্যেক্ষদর্শীরা জানায়,এক ব্যক্তিকে হাতি আক্রমন করেছে এমন সংবাদের ভিত্তিতে আমরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। ঘটনাস্থলে গিয়ে দেখি ওই ব্যক্তির লাশ পড়ে আছে। পরে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার পুলিশকে খবর দেয়া হয়।
স্থানীয় মেম্বার আব্বাস আলী বলেন, হাতির আক্রমণে শাহ্ আলমের মৃত্যুর বিষয়টি আমি দক্ষিণ রাঙ্গুনিয়া থানা ও চেয়ারম্যানকে জানিয়েছি। পুলিশ লাশটি ঘটনাস্থল থেকে নিয়ে গেছেন।
শিলক ২নং ওয়ার্ডের মেম্বার লিয়াকত আলী বলেন, নিহত শাহ্ আলম আমাদের শিলক মাইজপাড়ার এলাকার বাসিন্দা। আমি খবর পাওয়ার পর নারিশ্চা এলাকায় গিয়ে লাশটির বিষয়ে নিশ্চিত হই।
রাঙ্গুনিয়া নারিশ্চা বন বিভাগের বিট কর্মকর্তা মোঃ মিন্টু কুমার দে বলেন, আজ সন্ধ্যায় একটি বন্য হাতির আক্রমনে শিলক মাইজপাড়া এলাকার শাহ আলম নামের এক ব্যক্তির মৃত্যু হয়। আমরা ঘটনাস্থল গিয়ে দেখি হাতিটি সেখানে নেই। নিহত শাহ্ আলমের লাশটি পুলিশ নিয়ে গেছে।

  • Related Posts

    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক:চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে রবিন (১৬) নামে এক স্কুলশিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে রাঙ্গুনিয়া থানা সদরের সৈয়দবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।…

    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অটোরিকশাযোগে বাড়ি ফেরার পথে ছিটকে পড়ে রুবেল নামে তিন বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) আনুমানিক বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    • By admin
    • September 15, 2026
    • 235 views
    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    • By admin
    • September 15, 2026
    • 154 views
    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    রাঙ্গুনিয়া পদুয়া খুরুশিয়ায় কবর খনন নিয়ে বিরোধ, দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ

    • By admin
    • September 13, 2026
    • 568 views
    রাঙ্গুনিয়া পদুয়া খুরুশিয়ায় কবর খনন নিয়ে বিরোধ, দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ

    মাদকের বিরুদ্ধে পদুয়া খুরুশিয়ায় কঠোর বার্তা, ওসির নেতৃত্বে মাদকবিরোধী র‌্যালি

    • By admin
    • September 13, 2026
    • 49 views
    মাদকের বিরুদ্ধে পদুয়া খুরুশিয়ায় কঠোর বার্তা, ওসির নেতৃত্বে মাদকবিরোধী র‌্যালি

    মোস্তফা আল জামী মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, কেরাত ও গজল প্রতিযোগিতা

    • By admin
    • September 13, 2026
    • 59 views
    মোস্তফা আল জামী মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, কেরাত ও গজল প্রতিযোগিতা

    দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসির সঙ্গে আবনায়ে কোদালা ওলামা সংস্থার সৌজন্য সাক্ষাৎ

    • By admin
    • September 12, 2026
    • 51 views
    দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসির সঙ্গে আবনায়ে কোদালা ওলামা সংস্থার সৌজন্য সাক্ষাৎ