পদুয়ার আ. লীগ নেতা ডাঃ জসীম উদ্দীনের ফেসবুক আইডি হ্যাক- থানায় জিডি

মো. ইদ্রিছ-দক্ষিণ রাঙ্গুনিয়া পদুয়া খুরুশিয়া এলাকার মৃত হাজী আহমদ হোসেনের ছেলে ডাঃ মো. জসিম উদ্দীন (৫০) এর ফেসবুক আইডি হ্যাক করা হয়েছে। এই বিষয়ে ডাঃ মো. জসিম উদ্দিন বাদী হয়ে অজ্ঞাত হ্যাকারদের বিরুদ্ধে দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় সাধারণ ডায়েরী দায়ের করেছেন।

শনিবার (১৩ আগস্ট) দায়ের করা সাধারণ ডায়েরীতে ডাঃ মো. জসীম উদ্দিন উল্লেখ করেন, আমি দীর্ঘদিন থেকে সুনামের সহিত মানুষের চিকিঃসা সেবা দিয়ে আসছি।  পাশাপাশি ইউনিয়ন আ.লীগের একজন কর্মী হিসাবে সফলভাবে অর্পিত দায়িত্ব পালন করেছি।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি ঘোষিত ‘ ডিজিটাল বাংলাদেশ’ রূপকল্প বাস্তবায়নের লক্ষ্যে ইন্টারনেট ভিত্তিক সামাজিক যোগাযোগ মাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মাননীয় প্রধানমন্ত্রীর একজন অনুসারী ও রাজনৈতিক কর্মী হিসেবে আমিও “MD Jashim Uddin” নামে একটি ফেসবুক আইডি চালু করি।

বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও ব্যবসায়িক কাজে ব্যস্ত থাকায় নিয়মিত ফেসবুকে সময় দেওয়া সম্ভব হয়না। আজ আমি “MD Jashim Uddin” নামে আমার ফেসবুকে ঢুকে দেখতে পাই আমার আইডি থেকে পোস্ট,কমেন্ট,লাইক ও শেয়ার করা যাচ্ছেনা এবং কে বা কাহারা “Md Jashim” নামে আইডি খুলে প্রোপাইলে আমার ছবি ব্যাবহার করে বিভিন্ন ধরনের অপ-প্রচার, গালিগালাজসহ বিভিন্ন আজেবাজে পোস্ট করিতেছে। যা আমি অবগত নই।

ডাঃ জসিম উদ্দিন আরো বলেন, আমার সামাজিক, রাজনৈতিক ও ব্যবসায়ী সুনাম ক্ষুন্ন করার হীন উদ্দেশ্যে ও আমাকে বিতর্কিত করার লক্ষ্যে অজ্ঞাত অসাধু চক্র এসব অপপ্রচারে লিপ্ত।

দক্ষিন রাঙ্গুনিয়া থানার জিডি নং- ৩৭০ তারিখঃ- ১২/৮/২০২২ ইং।

জিডিটি তদন্ত করছেন, দক্ষিন রাঙ্গুনিয়া থানার এসআই আবুল ফারেজ জুয়েল

  • Related Posts

    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক:চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে রবিন (১৬) নামে এক স্কুলশিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে রাঙ্গুনিয়া থানা সদরের সৈয়দবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।…

    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অটোরিকশাযোগে বাড়ি ফেরার পথে ছিটকে পড়ে রুবেল নামে তিন বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) আনুমানিক বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    • By admin
    • September 15, 2026
    • 235 views
    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    • By admin
    • September 15, 2026
    • 154 views
    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    রাঙ্গুনিয়া পদুয়া খুরুশিয়ায় কবর খনন নিয়ে বিরোধ, দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ

    • By admin
    • September 13, 2026
    • 568 views
    রাঙ্গুনিয়া পদুয়া খুরুশিয়ায় কবর খনন নিয়ে বিরোধ, দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ

    মাদকের বিরুদ্ধে পদুয়া খুরুশিয়ায় কঠোর বার্তা, ওসির নেতৃত্বে মাদকবিরোধী র‌্যালি

    • By admin
    • September 13, 2026
    • 49 views
    মাদকের বিরুদ্ধে পদুয়া খুরুশিয়ায় কঠোর বার্তা, ওসির নেতৃত্বে মাদকবিরোধী র‌্যালি

    মোস্তফা আল জামী মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, কেরাত ও গজল প্রতিযোগিতা

    • By admin
    • September 13, 2026
    • 59 views
    মোস্তফা আল জামী মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, কেরাত ও গজল প্রতিযোগিতা

    দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসির সঙ্গে আবনায়ে কোদালা ওলামা সংস্থার সৌজন্য সাক্ষাৎ

    • By admin
    • September 12, 2026
    • 51 views
    দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসির সঙ্গে আবনায়ে কোদালা ওলামা সংস্থার সৌজন্য সাক্ষাৎ