রাঙ্গুনিয়া ঘাটচেক এলাকায় ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১

নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তৌহিদুল ইসলাম (১৭) নামের একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও ৪ জন।

সোমবার (৫ সেপ্টেম্বর) দিনগত রাত দেড়টার দিকে উপজেলার কাপ্তাই সড়ক ঘাটচেক চৌ-রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। আহতরা রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।

নিহত তৌহিদুল ইসলাম মাইক্রোবাসের হেলপার। তিনি রাঙ্গামাটি জেলার রফিকুল ইসলামের ছেলে। তৌহিদ রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগর ২নং ওয়ার্ড খন্ডলিয়া পাড়ায় নানার বাড়িতে থাকতেন।

আহতরা হলেন- দক্ষিণ রাজানগর ধামাইরহাট এলাকার আজিজুল হাকিম (১৯), মুরাদ বিন ইউছুপ (১৯), আশরাফুল করিম মিনহাজ (১৮) ও জকি (৮)। 

উপজেলা ফায়ার সার্ভিস কর্মকর্তা কামরুজ্জামান সুমন জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে তাদেরকে উদ্ধার করে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মাইক্রোবাসটিতে যাত্রী ছিল ৯ জন। আহত একজনের নাম মো. মোবারক (৫২)। অন্যান্যদের চমেক হাসপাতালে ভর্তি করা হলেও তাদের নাম পরিচয় মেলেনি।

রাঙ্গুনিয়া থানার ওসি মাহাবুব আলম মিলকী জানান, রাত দেড়টার দিকে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে হাসপাতালে নেওয়ার পূর্বে তৌহিদুল ইসলাম নামে একজনের মৃত্যু হয়। আরও ৪ জন আহত হয়েছে। এই ঘটনায় গাড়ি দুইটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে।

  • Related Posts

    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক:চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে রবিন (১৬) নামে এক স্কুলশিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে রাঙ্গুনিয়া থানা সদরের সৈয়দবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।…

    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অটোরিকশাযোগে বাড়ি ফেরার পথে ছিটকে পড়ে রুবেল নামে তিন বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) আনুমানিক বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    • By admin
    • September 15, 2026
    • 235 views
    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    • By admin
    • September 15, 2026
    • 154 views
    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    রাঙ্গুনিয়া পদুয়া খুরুশিয়ায় কবর খনন নিয়ে বিরোধ, দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ

    • By admin
    • September 13, 2026
    • 568 views
    রাঙ্গুনিয়া পদুয়া খুরুশিয়ায় কবর খনন নিয়ে বিরোধ, দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ

    মাদকের বিরুদ্ধে পদুয়া খুরুশিয়ায় কঠোর বার্তা, ওসির নেতৃত্বে মাদকবিরোধী র‌্যালি

    • By admin
    • September 13, 2026
    • 49 views
    মাদকের বিরুদ্ধে পদুয়া খুরুশিয়ায় কঠোর বার্তা, ওসির নেতৃত্বে মাদকবিরোধী র‌্যালি

    মোস্তফা আল জামী মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, কেরাত ও গজল প্রতিযোগিতা

    • By admin
    • September 13, 2026
    • 59 views
    মোস্তফা আল জামী মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, কেরাত ও গজল প্রতিযোগিতা

    দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসির সঙ্গে আবনায়ে কোদালা ওলামা সংস্থার সৌজন্য সাক্ষাৎ

    • By admin
    • September 12, 2026
    • 51 views
    দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসির সঙ্গে আবনায়ে কোদালা ওলামা সংস্থার সৌজন্য সাক্ষাৎ