রাঙ্গুনিয়া শিলকে প্রবাসীর ঘর হতে চুরি হওয়া স্বর্ণ ও মালামাল উদ্ধারসহ ৩ চুর সদস্য গ্রেফতার

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা শিলকে ৩ চোরকে গ্রেপ্তার করে তাদের স্বীকারোক্তি অনুযায়ী চুরি হওয়া স্বর্ণ, মোবাইল সেটসহ বিভিন্ন মালামাল উদ্ধার করেছে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- মো. রবিউল হোসেন প্রকাশ নয়ন (২১), সোহেল হোসেন (১৯) ও মো. মিজান হোসেন(২০)।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি ওবায়দুল ইসলাম দৈনিক জনবাণী পত্রিকাকে বলেন, গ্রেপ্তার ৩ জনকে গত শুক্রবার (২৬ মে) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে গত বৃহস্পতিবার তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের ৫টি মোবাইল সেট, ১টি স্বর্ণের বার, ১টি স্বর্ণের নেকলেস, ৩টি স্বর্ণের চেইন, ৫টি স্বর্ণের আংটি, ৩ জোড়া কানের দুল, ২ জোড়া হাতের চুরি, ১টি হাতের বেসলেট ও নগদ ২ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, এর আগে গত ২৫ মে চুরি হওয়ার বিষয়ে একটি অভিযোগ করেন উপজেলার শিলক ইউনিয়নের এক প্রবাসীর স্ত্রী। আর অভিযোগটি পেয়ে পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে এ তিনজনকে গ্রেপ্তার করে তাদের স্বীকারোক্তি অনুযায়ী এসব চুরি হওয়া জিনিসপত্র উদ্ধার করে।

  • Related Posts

    মাদকের বিরুদ্ধে পদুয়া খুরুশিয়ায় কঠোর বার্তা, ওসির নেতৃত্বে মাদকবিরোধী র‌্যালি

    প্রিন্ট নিউজ দক্ষিণ রাঙ্গুনিয়া প্রতিনিধি:‘মাদক সেবন করে যে—অকালে মরে সে, চল সবাই ঐক্য গড়ি, মাদককে বয়কট করি’—এই স্লোগানকে সামনে রেখে চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়ার পূর্ব খুরুশিয়া কানুন বাজারে মাদকবিরোধী মতবিনিময় সভা…

    মোস্তফা আল জামী মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, কেরাত ও গজল প্রতিযোগিতা

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক:পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার মোস্তফা আল জামী মাদ্রাসায় হামদ-নাত, কেরাত ও গজল প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান ওয়ায়েজীন হিসেবে বক্তব্য…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    • By admin
    • September 15, 2026
    • 235 views
    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    • By admin
    • September 15, 2026
    • 154 views
    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    রাঙ্গুনিয়া পদুয়া খুরুশিয়ায় কবর খনন নিয়ে বিরোধ, দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ

    • By admin
    • September 13, 2026
    • 568 views
    রাঙ্গুনিয়া পদুয়া খুরুশিয়ায় কবর খনন নিয়ে বিরোধ, দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ

    মাদকের বিরুদ্ধে পদুয়া খুরুশিয়ায় কঠোর বার্তা, ওসির নেতৃত্বে মাদকবিরোধী র‌্যালি

    • By admin
    • September 13, 2026
    • 49 views
    মাদকের বিরুদ্ধে পদুয়া খুরুশিয়ায় কঠোর বার্তা, ওসির নেতৃত্বে মাদকবিরোধী র‌্যালি

    মোস্তফা আল জামী মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, কেরাত ও গজল প্রতিযোগিতা

    • By admin
    • September 13, 2026
    • 59 views
    মোস্তফা আল জামী মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, কেরাত ও গজল প্রতিযোগিতা

    দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসির সঙ্গে আবনায়ে কোদালা ওলামা সংস্থার সৌজন্য সাক্ষাৎ

    • By admin
    • September 12, 2026
    • 51 views
    দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসির সঙ্গে আবনায়ে কোদালা ওলামা সংস্থার সৌজন্য সাক্ষাৎ