চট্টগ্রাম জামালখানে ‘বঙ্গবন্ধুর দেয়ালচিত্র’ গুঁড়িয়ে দিল বিএনপির নেতাকর্মীরা

নিউজ ডেস্ক: নগরের জামালখানে স্বাধীনতার ৫০ বছর উপলক্ষে বানানো কাচের তৈরি বঙ্গবন্ধুর দেয়ালচিত্র ভেঙে দিয়েছে বিএনপির নেতাকর্মীরা।

বুধবার (১৪ জুন) বিকেলে ডা. খাস্তগীর স্কুলের সীমানা প্রাচীরে বসানো এসব দেয়ালচিত্র ভেঙে ফেলে তারা।

প্রত্যক্ষদর্শীরা জানান, নগরের বহদ্দার হাট এলাকা থেকে আসা বিএনপির একটি বিশাল মিছিল চকবাজার-জামালখান হয়ে সমাবেশ স্থলে যাওয়ার পথে এসব দেয়ালচিত্র ভেঙে দেয়।

এর আগে মিছিলটি চট্টগ্রাম কলেজের সামনে আসলে ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ হয়। এতে কেউ আহত না হলেও দুই পক্ষকে লাঠিসোটা নিয়ে শোডাউন দিতে দেখা যায়।

এমন ঘটনার নিন্দা জানিয়ে জামাল খান ওয়ার্ডের কাউন্সিলর শৈবাল দাশ সুমন জানান, তাদের আজ সমাবেশ ছিল। কিন্তু যাওয়ার সময় তারা এত সুন্দর দেয়ালচিত্রগুলো ভেঙে দেন। তারা জনগণের সমর্থন আদায়ের জন্য সভা সমাবেশ করেছে না। তারা এসব কাজ করে বুঝিয়ে দিচ্ছে পরবর্তীতে ক্ষমতায় আসলে এ ধরনের অবস্থা হবে। জনগণের বিপক্ষে তাদের অবস্থান। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। তারা ভিডিও ফুটেজগুলো সংগ্রহ করুক এবং এ কাজের জন্য যারা দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিক।

এদিকে, বঙ্গবন্ধুর দেয়ালচিত্র ভাঙচুরের ঘটনায় ৪ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালী থানার এক পুলিশ কর্মকর্তা। নাম প্রকাশে অনিচ্ছুক ওই পুলিশ কর্মকর্তা জানান, চারজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় তারা জড়িত কিনা তা খতিয়ে দেখা হবে। এছাড়া ভিডিও ফুটেজ সংগ্রহ করার প্রক্রিয়া শুরু হয়েছে। প্রকৃত দোষীদের আইনের আওতায় আনা হবে।-বাংলানিউজ

  • Related Posts

    রাঙ্গুনিয়া পদুয়ায় যুবদল নেতা মাসুদ চৌধুরীর রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক: গত ১৩ জুন ২০২৬ সন্ত্রাসীদের গুলিতে নৃশংসভাবে নিহত রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল করিম চৌধুরী মাসুদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।গতকাল ২৫…

    রাউজানে যুবদল নেতা হত্যা পাঁচ অস্ত্রধারী শনাক্ত, সবাই বিএনপির সঙ্গে ‘সম্পৃক্ত’

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাউজানে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী মাসুদ হত্যার ঘটনায় পাঁচ অস্ত্রধারীকে শনাক্ত করেছে পুলিশ। পুলিশ অভিযান চালালেও কাউকে আটক করতে পারেনি। গতকাল রোববার রাত ১০টায়…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    • By admin
    • September 15, 2026
    • 235 views
    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    • By admin
    • September 15, 2026
    • 154 views
    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    রাঙ্গুনিয়া পদুয়া খুরুশিয়ায় কবর খনন নিয়ে বিরোধ, দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ

    • By admin
    • September 13, 2026
    • 568 views
    রাঙ্গুনিয়া পদুয়া খুরুশিয়ায় কবর খনন নিয়ে বিরোধ, দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ

    মাদকের বিরুদ্ধে পদুয়া খুরুশিয়ায় কঠোর বার্তা, ওসির নেতৃত্বে মাদকবিরোধী র‌্যালি

    • By admin
    • September 13, 2026
    • 49 views
    মাদকের বিরুদ্ধে পদুয়া খুরুশিয়ায় কঠোর বার্তা, ওসির নেতৃত্বে মাদকবিরোধী র‌্যালি

    মোস্তফা আল জামী মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, কেরাত ও গজল প্রতিযোগিতা

    • By admin
    • September 13, 2026
    • 59 views
    মোস্তফা আল জামী মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, কেরাত ও গজল প্রতিযোগিতা

    দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসির সঙ্গে আবনায়ে কোদালা ওলামা সংস্থার সৌজন্য সাক্ষাৎ

    • By admin
    • September 12, 2026
    • 51 views
    দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসির সঙ্গে আবনায়ে কোদালা ওলামা সংস্থার সৌজন্য সাক্ষাৎ