সম্মেলনের ১ বছর পর চট্টগ্রাম মহানগর যুবলীগের আংশিক কমিটি

নিউজ ডেস্ক: সম্মেলন সম্পন্ন হওয়ার এক বছর পর অবশেষে ঘোষণা করা হয়েছে চট্টগ্রাম মহানগর যুবলীগের ৪০ সদস্যের আংশিক কমিটি। নতুন কমিটিতে সাবেক যুগ্ম আহ্বায়ক মো. মাহমুদুল হক সুমন চৌধুরীকে সভাপতি ও সাবেক যুগ্ম আহ্বায়ক মো. দিদারুল আলমকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় এ কমিটি ঘোষণা করা হয়।

বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. দেলোয়ার হোসেন শাহজাদা এ তথ্য নিশ্চিত করেন।

মহানগর যুবলীগের ১৩১ সদস্য বিশিষ্ট কমিটির মধ্যে ৪০ জনের নাম ঘোষণা করা হয়েছে।

আগামী তিন বছরের জন্য এ কমিটি অনুমোদন দিয়েছেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধান সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিল। কমিটির শূণ্যপদস পূরণ করে আগামী ৬০ দিনের মধ্যে কেন্দ্রের অনুমোদন নিতে নতুন কমিটিকে নির্দেশ দেয়া হয়েছে।

ঘোষিত কমিটির অন্যান্যরা হলেন, সহসভাপতি মো. নুরুল আনোয়ার, বেলায়েত হোসেন বেলাল, অ্যাডভোকেট আরশাদ আসাদ, আঞ্জুমান আরা, হেলাল উদ্দিন আহমদ, দেবাশীষ পাল দেবু, সুরঞ্জিত বড়ুয়া লাভু, আসহাব রসুল চৌধুরী জাহেদ, মো. ওয়াসিম উদ্দিন চৌধুরী, শাহজাদা মো. সাখাওয়াত হোসেন সাকু ও মো. নুরুল আলম মিয়া, যুগ্ম সম্পাদক দিদারুল আলম দিদার, মো. সালাউদ্দিন, ইশতিয়াক আহমেদ চৌধুরী, সাইফুদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক সনত বড়ুয়া, মো. দিদার উর রহমান, গিয়াস উদ্দিন তালুকদার, ইঞ্জিনিয়ার আবু মো. মহিউদ্দিন, এ কে এম মহিউদ্দিন রনি, সুমন চৌধুরী, মনোয়ার উল আলম চৌধুরী, গ্রন্থনা-প্রকাশনা সম্পাদক সৈয়দ ওমর ফারুক, অর্থ সম্পাদক মান্না বিশ্বাস, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. আখতারুজ্জামান রুমেল, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক হাফেজ কে এম শহিদুল কাউসার, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হেলাল উদ্দিন আহমেদ, তথ্য ও যোগাযোগ সম্পাদক প্রফেসর রেজাউল করিম, জনশক্তি ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক নইম উদ্দিন খান, ক্রীড়া সম্পাদক রাজীব হাসান রাজন, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মো. আলমগীর টিপু, উপ স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. মো. শরিফুল ইসলাম, উপ-ক্রীড়া সম্পাদক মো. শাহজাহান আহমেদ সামি, সহসম্পাদক ফেরদৌস আহমেদ, মো. ইব্রাহিম খলিল নিপু, সদস্য আলী ইকরামুল হক, মো. ওয়াসিম ও খন্দকার মোখতার আহমেদ।

প্রসঙ্গত, গত বছর ৩০ মে চট্টগ্রাম মহানগর যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় যুবলীগের শীর্ষ নেতৃবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠিত এ সম্মেলন শেষে কেন্দ্র থেকে কমিটি ঘোষণা দেয়ার কথা থাকলেও প্রায় এক বছর পর এই কমিটি ঘোষণা করা হলো।

  • Related Posts

    রাঙ্গুনিয়া পদুয়ায় যুবদল নেতা মাসুদ চৌধুরীর রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক: গত ১৩ জুন ২০২৬ সন্ত্রাসীদের গুলিতে নৃশংসভাবে নিহত রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল করিম চৌধুরী মাসুদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।গতকাল ২৫…

    রাউজানে যুবদল নেতা হত্যা পাঁচ অস্ত্রধারী শনাক্ত, সবাই বিএনপির সঙ্গে ‘সম্পৃক্ত’

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাউজানে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী মাসুদ হত্যার ঘটনায় পাঁচ অস্ত্রধারীকে শনাক্ত করেছে পুলিশ। পুলিশ অভিযান চালালেও কাউকে আটক করতে পারেনি। গতকাল রোববার রাত ১০টায়…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    রাঙ্গুনিয়ায় ৮ম ফ্রি মেডিকেল ক্যাম্প ৬ নভেম্বর

    • By admin
    • November 4, 2026
    • 59 views
    রাঙ্গুনিয়ায় ৮ম ফ্রি মেডিকেল ক্যাম্প ৬ নভেম্বর

    দক্ষিন রাঙ্গুনিয়া থানা জাতীয়তাবাদী সিএনজি অটেরিক্সা শ্রমিকদলের অভিষেক অনুষ্টান সম্পন্ন

    • By admin
    • November 3, 2026
    • 63 views
    দক্ষিন রাঙ্গুনিয়া থানা জাতীয়তাবাদী সিএনজি অটেরিক্সা শ্রমিকদলের অভিষেক অনুষ্টান সম্পন্ন

    আল্লাহর ঘর নির্মাণে এগিয়ে আসুন—অসম্পূর্ণ হযরত গাউছুল আজম জামে মসজিদের কাজ সম্পন্ন করতে সহযোগিতার আবেদন

    • By admin
    • November 1, 2026
    • 78 views
    আল্লাহর ঘর নির্মাণে এগিয়ে আসুন—অসম্পূর্ণ হযরত গাউছুল আজম জামে মসজিদের কাজ সম্পন্ন করতে সহযোগিতার আবেদন

    রাঙ্গুনিয়া সুখবিলাস ইসলামিক মিশনারী সেন্টার বড় মাদরাসার বার্ষিক সভা অনুষ্ঠিত

    • By admin
    • November 1, 2026
    • 70 views
    রাঙ্গুনিয়া সুখবিলাস ইসলামিক মিশনারী সেন্টার বড় মাদরাসার বার্ষিক সভা অনুষ্ঠিত

    রাঙ্গুনিয়ায় একতা ৭১-এর আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত,টাইব্রেকারে ৫-৪ গোলে বড়ছন খোলা জুনিয়র একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন একতা ৭১ ফুটবল একাদশ

    • By admin
    • November 1, 2026
    • 83 views
    রাঙ্গুনিয়ায় একতা ৭১-এর আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত,টাইব্রেকারে ৫-৪ গোলে বড়ছন খোলা জুনিয়র একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন একতা ৭১ ফুটবল একাদশ

    রাঙ্গুনিয়ায় ঐতিহ্যবাহী সৈয়দবাড়ী কেন্দ্রীয় ধর্মচক্র বিহারে দানোত্তম কঠিন চীবর দানোৎসব ও সংবর্ধনা সভা সম্পন্ন

    • By admin
    • October 29, 2026
    • 85 views
    রাঙ্গুনিয়ায় ঐতিহ্যবাহী সৈয়দবাড়ী কেন্দ্রীয় ধর্মচক্র বিহারে দানোত্তম কঠিন চীবর দানোৎসব ও সংবর্ধনা সভা সম্পন্ন