রাঙ্গুনিয়া পদুয়ায় বিপুল উৎসাহ উদ্দীপনায় মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

নিউজ ডেস্ক: চট্টগ্রাম রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৩ টায় উপজেলার পদুয়া ইউনিয়ন রাজার হাট নুরে মনির কনভেনশন হলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

পদুয়া ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি মনিকা তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ রাঙ্গুনিয়া উপজেলা শাখার সভাপতি অধ্যাপক হোসনে আরা বেগম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত উপস্থিত ছিলেন পরিবর্তনের নায়ক আলহাজ্ব এরশাদ মাহমুদ।

পদুয়া ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইন্দিরা বড়ুয়া ও ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মাস্টার অন্জন দাশের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু জাফর,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর তালুকদার বাদশা,পদুয়া ইউনিয়ন আওয়ামী লীগের উপাধ্যক্ষ দুলাল কান্তি দাশ,ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদি,পদুয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহিদ হাছান তালুকদার।


প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন,ইউনিয়ন আ.লীগের সহ- সভাপতি মো. শাহজাহান মেম্বার,রাঙ্গুনিয়া উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিলুফা আক্তার।
এ সময় আরো উপস্থিত ছিলেন,ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী আমিনুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক মাস্টার মোহাম্মদ রফিক, কৃষি বিষয়ক সম্পাদক মতিউর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. সাবের মাস্টার, ধর্ম সম্পাদক মাওলানা হাকিম উদ্দিন, দপ্তর সম্পাদক মৌলভী নুরুল আজিম,মহিলা সম্পাদিকা মঞ্জুশ্রী নাহার, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো.সেলিম উদ্দিন, ইসমাইল হোসেন টিটু,ইমাম হোসেন,সন্জয় দে ভুট্টো, ইউনিয়ন যুবলীগের সভাপতি রাশেদুল ইসলাম রাসেল, সাধারণ সম্পাদক সায়েদুল আলম সায়েদ,ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. তারেক উদ্দিন রানা, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. তারেক সোহেল,প্রিয়তোষ কান্তি দে,আ’লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরাসহ এলকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।


সম্মেলনের শুরুতে মিছিল সহকারে সম্মেলনস্থলে যোগ দেন পদুয়া ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি /সাধারণ সম্পাদক পদপ্রার্থীরা।


এসময় দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করে পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে সম্মেলনের শুরু করা হয়।

  • Related Posts

    ডেঙ্গু প্রতিরোধে পদুয়া রাজারহাটে সচেতনতামূলক কার্যক্রম সম্পন্ন

    প্রিন্ট নিউজ ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে রাঙ্গুনিয়ার পদুয়া রাজারহাট বাজারে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকালে রাঙ্গুনিয়া-৭ আসনের সংসদ সদস্য হুমাম কাদের…

    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক:চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে রবিন (১৬) নামে এক স্কুলশিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে রাঙ্গুনিয়া থানা সদরের সৈয়দবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    রাঙ্গুনিয়ায় ৮ম ফ্রি মেডিকেল ক্যাম্প ৬ নভেম্বর

    • By admin
    • November 4, 2026
    • 67 views
    রাঙ্গুনিয়ায় ৮ম ফ্রি মেডিকেল ক্যাম্প ৬ নভেম্বর

    দক্ষিন রাঙ্গুনিয়া থানা জাতীয়তাবাদী সিএনজি অটেরিক্সা শ্রমিকদলের অভিষেক অনুষ্টান সম্পন্ন

    • By admin
    • November 3, 2026
    • 70 views
    দক্ষিন রাঙ্গুনিয়া থানা জাতীয়তাবাদী সিএনজি অটেরিক্সা শ্রমিকদলের অভিষেক অনুষ্টান সম্পন্ন

    আল্লাহর ঘর নির্মাণে এগিয়ে আসুন—অসম্পূর্ণ হযরত গাউছুল আজম জামে মসজিদের কাজ সম্পন্ন করতে সহযোগিতার আবেদন

    • By admin
    • November 1, 2026
    • 84 views
    আল্লাহর ঘর নির্মাণে এগিয়ে আসুন—অসম্পূর্ণ হযরত গাউছুল আজম জামে মসজিদের কাজ সম্পন্ন করতে সহযোগিতার আবেদন

    রাঙ্গুনিয়া সুখবিলাস ইসলামিক মিশনারী সেন্টার বড় মাদরাসার বার্ষিক সভা অনুষ্ঠিত

    • By admin
    • November 1, 2026
    • 76 views
    রাঙ্গুনিয়া সুখবিলাস ইসলামিক মিশনারী সেন্টার বড় মাদরাসার বার্ষিক সভা অনুষ্ঠিত

    রাঙ্গুনিয়ায় একতা ৭১-এর আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত,টাইব্রেকারে ৫-৪ গোলে বড়ছন খোলা জুনিয়র একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন একতা ৭১ ফুটবল একাদশ

    • By admin
    • November 1, 2026
    • 85 views
    রাঙ্গুনিয়ায় একতা ৭১-এর আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত,টাইব্রেকারে ৫-৪ গোলে বড়ছন খোলা জুনিয়র একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন একতা ৭১ ফুটবল একাদশ

    রাঙ্গুনিয়ায় ঐতিহ্যবাহী সৈয়দবাড়ী কেন্দ্রীয় ধর্মচক্র বিহারে দানোত্তম কঠিন চীবর দানোৎসব ও সংবর্ধনা সভা সম্পন্ন

    • By admin
    • October 29, 2026
    • 89 views
    রাঙ্গুনিয়ায় ঐতিহ্যবাহী সৈয়দবাড়ী কেন্দ্রীয় ধর্মচক্র বিহারে দানোত্তম কঠিন চীবর দানোৎসব ও সংবর্ধনা সভা সম্পন্ন