রাঙ্গুনিয়ায় তীব্র গরমে পথচারীদের জুস ও পানি বিতরণ করলেন এনএনকে ফাউন্ডেশন

নিউজ ডেস্ক: তীব্র তাপপ্রবাহে রিকশাচালক, শ্রমজীবী মানুষ ও পথচারীদের মাঝে বিশুদ্ধ পানি ও জুস বিতরণ করে আসছে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি’র পারিবারিক দাতব্য প্রতিষ্ঠান এনএনকে ফাউন্ডেশন।

বুধবার (০১ মে) দুপুরে রাঙ্গুনীয়া উপজেলা সদরের ইছাখালী সিএনজি গ্যাস পাম্প এলাকায় বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এনএনকে ফাউন্ডেশনের সভাপতি এরশাদ মাহমুদ।

পরে ইছাখালী, রোয়াজারহাট, মরিয়মনগর, লিচুবাগান, গোডাউন, গোচরা, শান্তিরহাটসহ উপজেলার বিভিন্ন পয়েন্টে এ বিতরণ কার্যক্রম চালানো হয়। তীব্র তাপদাহে শরবত ও পানি পেয়ে স্বস্তি প্রকাশ করেন স্থানীয়রা।

রিকশাচালক, শ্রমজীবী মানুষ ও পথচারীরা জানান, শ্রমজীবী মানুষ গরমে অতিষ্ট হয়ে উঠেছেন। মানুষ মানুষের জন্য ভাবছে এটা বড় কথা। এই সময়টা পথের মানুষের জন্য পানিটা খুবই জরুরি। এই সময়টা একটু পানি দরকার হয়। এভাবে রাস্তায় জুস ও পানি বিতরণ করছেন, এটা খুবই ভালো উদ্যোগ। যারা এমন কাজ করছে তাদের আল্লাহ মঙ্গল করুন।

এনএনকে ফাউন্ডেশনের চেয়ারম্যান এরশাদ মাহমুদ জানান, চট্টগ্রাম তথা রাঙ্গুনিয়ার দুর্যোগ-দুর্বিপাকে সুখে দুঃখে সবসময় সাধারণ মানুষের পাশে থাকে এনএনকে ফাউন্ডেশন। এর অংশ হিসেবে তাপদাহে অতিষ্ট মানুষকে কিছুটা স্বস্তি দিতে এই উদ্যোগ নেয়া হয়েছে। এনএনকে ফাউন্ডেশনের এই ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখা হবে বলে তিনি জানান।

  • Related Posts

    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক:চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে রবিন (১৬) নামে এক স্কুলশিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে রাঙ্গুনিয়া থানা সদরের সৈয়দবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।…

    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অটোরিকশাযোগে বাড়ি ফেরার পথে ছিটকে পড়ে রুবেল নামে তিন বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) আনুমানিক বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    • By admin
    • September 15, 2026
    • 235 views
    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    • By admin
    • September 15, 2026
    • 154 views
    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    রাঙ্গুনিয়া পদুয়া খুরুশিয়ায় কবর খনন নিয়ে বিরোধ, দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ

    • By admin
    • September 13, 2026
    • 568 views
    রাঙ্গুনিয়া পদুয়া খুরুশিয়ায় কবর খনন নিয়ে বিরোধ, দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ

    মাদকের বিরুদ্ধে পদুয়া খুরুশিয়ায় কঠোর বার্তা, ওসির নেতৃত্বে মাদকবিরোধী র‌্যালি

    • By admin
    • September 13, 2026
    • 49 views
    মাদকের বিরুদ্ধে পদুয়া খুরুশিয়ায় কঠোর বার্তা, ওসির নেতৃত্বে মাদকবিরোধী র‌্যালি

    মোস্তফা আল জামী মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, কেরাত ও গজল প্রতিযোগিতা

    • By admin
    • September 13, 2026
    • 59 views
    মোস্তফা আল জামী মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, কেরাত ও গজল প্রতিযোগিতা

    দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসির সঙ্গে আবনায়ে কোদালা ওলামা সংস্থার সৌজন্য সাক্ষাৎ

    • By admin
    • September 12, 2026
    • 51 views
    দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসির সঙ্গে আবনায়ে কোদালা ওলামা সংস্থার সৌজন্য সাক্ষাৎ