রাঙ্গুনিয়া বান্দরবান সড়কে গাছের ঢাল ঝুলে পড়েছে বিদ্যুতের তারের ওপর, দুর্ঘটনার শঙ্কা

নিউজ ডেস্ক: ঝড়ের কবলে বনবিভাগের নার্সারী বড় গাছের ঢাল উপড়ে পড়ে আছে বিদ্যুতের (৩৩ হাজার ভোল্টেজের লাইন) তারের ওপর। গাছের ভারে নিচের দিকে ঝুলে পড়ছে ওই তার। ডালের ভারে কয়েকটি তার প্রায় একত্রিত হয়ে গেছে। দীর্ঘদিন এ অবস্থা চললেও সমাধানের কোনো উদ্যোগ নেই। ফলে যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছে এলাকাবাসী। যে কোন সময় তার ছিরে নিচে পরতে পারে। বিদ্যুতের তারের ওপর থেকে দ্রুত গাছটি সরানোর দাবি জানান এলাকাবাসী।

আজ শুক্রবার সরেজমিনে দেখা যায়, রাঙ্গুনিয়া উপজেলার বান্দরবান সড়কের মুক্তিযোদ্ধা পার্ক সংলগ্ন রাস্তায় এভাবেই ঝুঁকিপূর্ণ অবস্থায় বিদ্যুতের তারের ওপর পড়ে আছে গাছের ঢাল। ঝুঁকিপূর্ণ এ অবস্থায় সড়কের ওপরেই ঝুলে আছে গাছের ঢালটি। অনেক দিন হয়ে গেলেও গাছটি কাটার উদ্যোগ না নেওয়ায় আতঙ্কে রয়েছে স্থানীয় পথচারীসহ আশপাশের এলাকার বাসিন্দারা।

স্থানীয়রা জানান, ‘এই রাস্তা দিয়ে বাস,ট্রাক,অটোরিকশা, রিকশা, ভ্যানগাড়িসহ বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে। শুধু তাই নয়, স্থানীয় পথচারীসহ পার্শ্ববর্তী রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের বাসিন্দারাসহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরাও এই পথে চলাচল করে।গুরুত্বপূর্ণ এই রাস্তার ওপর অনেক দিন যাবৎ বিদ্যুতের তারে গাছের ঢালটি এভাবেই ঝুলে আছে।
এ অবস্থায় বনবিভাগ কিংবা বিদ্যুৎ অফিসের লোকজনও গাছটি কাটার উদ্যোগ নিচ্ছেন না। বিষয়টি সত্যিই দুঃখজনক।’
বনবিভাগের এক কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমরা যখন জানতে পেরেছি বনবিভাগের গাছের ঢাল উপড়ে বিদ্যুতের তারের ওপর পড়েছে, আমরা বিদ্যুৎ অফিসে যোগাযোগ করেছি। দু-এক দিনের মধ্যেই বিদ্যুতে অফিসের লোকজনের উপস্থিতিতে গাছের ঢালটি কাটা হবে।’

এ বিষয়ে বিদ্যুৎ অফিসের স্থানীয় এক কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি সম্বন্ধে আমরা অবগত হয়েছি, বনবিভাগের সমন্বয়ে দ্রুত গাছটি কাটার ব্যবস্থা নেব।’ আপাতত উক্ত তারগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ।

  • Related Posts

    ডেঙ্গু প্রতিরোধে পদুয়া রাজারহাটে সচেতনতামূলক কার্যক্রম সম্পন্ন

    প্রিন্ট নিউজ ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে রাঙ্গুনিয়ার পদুয়া রাজারহাট বাজারে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকালে রাঙ্গুনিয়া-৭ আসনের সংসদ সদস্য হুমাম কাদের…

    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক:চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে রবিন (১৬) নামে এক স্কুলশিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে রাঙ্গুনিয়া থানা সদরের সৈয়দবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    রাঙ্গুনিয়ায় ৮ম ফ্রি মেডিকেল ক্যাম্প ৬ নভেম্বর

    • By admin
    • November 4, 2026
    • 62 views
    রাঙ্গুনিয়ায় ৮ম ফ্রি মেডিকেল ক্যাম্প ৬ নভেম্বর

    দক্ষিন রাঙ্গুনিয়া থানা জাতীয়তাবাদী সিএনজি অটেরিক্সা শ্রমিকদলের অভিষেক অনুষ্টান সম্পন্ন

    • By admin
    • November 3, 2026
    • 64 views
    দক্ষিন রাঙ্গুনিয়া থানা জাতীয়তাবাদী সিএনজি অটেরিক্সা শ্রমিকদলের অভিষেক অনুষ্টান সম্পন্ন

    আল্লাহর ঘর নির্মাণে এগিয়ে আসুন—অসম্পূর্ণ হযরত গাউছুল আজম জামে মসজিদের কাজ সম্পন্ন করতে সহযোগিতার আবেদন

    • By admin
    • November 1, 2026
    • 80 views
    আল্লাহর ঘর নির্মাণে এগিয়ে আসুন—অসম্পূর্ণ হযরত গাউছুল আজম জামে মসজিদের কাজ সম্পন্ন করতে সহযোগিতার আবেদন

    রাঙ্গুনিয়া সুখবিলাস ইসলামিক মিশনারী সেন্টার বড় মাদরাসার বার্ষিক সভা অনুষ্ঠিত

    • By admin
    • November 1, 2026
    • 70 views
    রাঙ্গুনিয়া সুখবিলাস ইসলামিক মিশনারী সেন্টার বড় মাদরাসার বার্ষিক সভা অনুষ্ঠিত

    রাঙ্গুনিয়ায় একতা ৭১-এর আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত,টাইব্রেকারে ৫-৪ গোলে বড়ছন খোলা জুনিয়র একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন একতা ৭১ ফুটবল একাদশ

    • By admin
    • November 1, 2026
    • 83 views
    রাঙ্গুনিয়ায় একতা ৭১-এর আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত,টাইব্রেকারে ৫-৪ গোলে বড়ছন খোলা জুনিয়র একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন একতা ৭১ ফুটবল একাদশ

    রাঙ্গুনিয়ায় ঐতিহ্যবাহী সৈয়দবাড়ী কেন্দ্রীয় ধর্মচক্র বিহারে দানোত্তম কঠিন চীবর দানোৎসব ও সংবর্ধনা সভা সম্পন্ন

    • By admin
    • October 29, 2026
    • 85 views
    রাঙ্গুনিয়ায় ঐতিহ্যবাহী সৈয়দবাড়ী কেন্দ্রীয় ধর্মচক্র বিহারে দানোত্তম কঠিন চীবর দানোৎসব ও সংবর্ধনা সভা সম্পন্ন