রাঙ্গুনিয়ায় ভাইস চেয়ারম্যান পদে জয়ী শেখর বিশ্বাস

নিউজ ডেস্ক: দ্বিতীয় পর্বের উপজেলা পরিষদ নির্বাচনে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় শুধুমাত্র ভাইস চেয়ারম্যান পদে ভোট গ্রহণ করা হয়েছে। এতে ভাইস চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন শেখর বিশ্বাস । তিনি ৯০ হাজার ৫১১ ভোট পেয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বি ওমর ফারুক ৪ হাজার ৮৫২ ভোট পেয়েছেন। নির্বাচনে মোট ২ লাখ ৯৮ হাজার ৬৭৯ ভোটের মধ্যে ৯৫ হাজার ৩৬৩টি ভোট সংগ্রহ হয়েছে। নির্বাচনে ৩১.৯২% ভোট সংগ্রহ হয়েছে। নির্বাচনের ৯৫টি কেন্দ্রের ৬২১টি বুথে ভোট সংগ্রহ করা হয়।

ভোটের এই ফলাফল ঘোষণা করেন নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান মেহেবুব।

রাঙ্গুনিয়ায় চেয়ারম্যান পদে বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম চিশতি ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে অধ্যাপক হোসনে আরা বেগম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় এদিন শুধুমাত্র সাধারণ ভাইস চেয়ারম্যান পদে ভোট গ্রহণ করা হয়েছে। এই পদেও দুই প্রতিদ্বন্দ্বি প্রার্থীর মধ্যে ওমর ফারুক অপর প্রার্থী শেখর বিশ্বাসকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ায়। এতে প্রতিদ্বন্দ্বি ছাড়াই নিয়ম রক্ষার এই ভোটে আগ্রহ দেখা যায়নি ভোটারদের। সকাল থেকেই প্রতিটি ভোটকেন্দ্রে ভোটারের তেমন উপস্থিতি দেখা যায়নি। কেন্দ্রগুলোতে অলস সময় পার করতে দেখা গেছে নির্বাচনের দায়িত্বে থাকা কর্মকর্তা ও কর্মচারীদের। তবে চন্দ্রঘোনা জেসি দাশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুপুরের দিকে ভোটারদের দীর্ঘ লাইনের দেখা মিলেছে। এটি প্রার্থীর নিজের ভোটকেন্দ্র হওয়ায় এই চিত্র বলে জানা গেছে। তবে দিনশেষে প্রায় লক্ষাধিক ভোট সংগ্রহ হয়েছে বলে জানিয়েছে নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা।

  • Related Posts

    ডেঙ্গু প্রতিরোধে পদুয়া রাজারহাটে সচেতনতামূলক কার্যক্রম সম্পন্ন

    প্রিন্ট নিউজ ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে রাঙ্গুনিয়ার পদুয়া রাজারহাট বাজারে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকালে রাঙ্গুনিয়া-৭ আসনের সংসদ সদস্য হুমাম কাদের…

    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক:চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে রবিন (১৬) নামে এক স্কুলশিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে রাঙ্গুনিয়া থানা সদরের সৈয়দবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    রাঙ্গুনিয়ায় ৮ম ফ্রি মেডিকেল ক্যাম্প ৬ নভেম্বর

    • By admin
    • November 4, 2026
    • 62 views
    রাঙ্গুনিয়ায় ৮ম ফ্রি মেডিকেল ক্যাম্প ৬ নভেম্বর

    দক্ষিন রাঙ্গুনিয়া থানা জাতীয়তাবাদী সিএনজি অটেরিক্সা শ্রমিকদলের অভিষেক অনুষ্টান সম্পন্ন

    • By admin
    • November 3, 2026
    • 64 views
    দক্ষিন রাঙ্গুনিয়া থানা জাতীয়তাবাদী সিএনজি অটেরিক্সা শ্রমিকদলের অভিষেক অনুষ্টান সম্পন্ন

    আল্লাহর ঘর নির্মাণে এগিয়ে আসুন—অসম্পূর্ণ হযরত গাউছুল আজম জামে মসজিদের কাজ সম্পন্ন করতে সহযোগিতার আবেদন

    • By admin
    • November 1, 2026
    • 80 views
    আল্লাহর ঘর নির্মাণে এগিয়ে আসুন—অসম্পূর্ণ হযরত গাউছুল আজম জামে মসজিদের কাজ সম্পন্ন করতে সহযোগিতার আবেদন

    রাঙ্গুনিয়া সুখবিলাস ইসলামিক মিশনারী সেন্টার বড় মাদরাসার বার্ষিক সভা অনুষ্ঠিত

    • By admin
    • November 1, 2026
    • 72 views
    রাঙ্গুনিয়া সুখবিলাস ইসলামিক মিশনারী সেন্টার বড় মাদরাসার বার্ষিক সভা অনুষ্ঠিত

    রাঙ্গুনিয়ায় একতা ৭১-এর আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত,টাইব্রেকারে ৫-৪ গোলে বড়ছন খোলা জুনিয়র একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন একতা ৭১ ফুটবল একাদশ

    • By admin
    • November 1, 2026
    • 83 views
    রাঙ্গুনিয়ায় একতা ৭১-এর আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত,টাইব্রেকারে ৫-৪ গোলে বড়ছন খোলা জুনিয়র একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন একতা ৭১ ফুটবল একাদশ

    রাঙ্গুনিয়ায় ঐতিহ্যবাহী সৈয়দবাড়ী কেন্দ্রীয় ধর্মচক্র বিহারে দানোত্তম কঠিন চীবর দানোৎসব ও সংবর্ধনা সভা সম্পন্ন

    • By admin
    • October 29, 2026
    • 86 views
    রাঙ্গুনিয়ায় ঐতিহ্যবাহী সৈয়দবাড়ী কেন্দ্রীয় ধর্মচক্র বিহারে দানোত্তম কঠিন চীবর দানোৎসব ও সংবর্ধনা সভা সম্পন্ন