অনিয়ম করায় ৫০ হজ এজেন্সির লাইসেন্স বাতিল হয়েছে: ধর্ম উপদেষ্টা

নিউজ ডেস্ক: অন্তর্বর্তী সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা আ খ ম খালিদ হোসেন বলেছেন, বিভিন্ন সময় অনিয়মের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে প্রায় ৫০টি হজ এজেন্সির লাইসেন্স বাতিল করা হয়েছে। আমরা এ বিষয়ে খুবই সোচ্চার।
তিনি বলেন, মানুষ যাতে সহজে হজ করতে পারে, সেখানে গিয়ে কষ্টের সম্মুখীন না হয়, সেই বিষয়ে কাজ করছি।
সোমবার সচিবালয়ে সাংবাদিকেদের সঙ্গে মতবিনিময়ের সময় এসব কথা বলেন খালিদ হোসেন।

তিনি বলেন, যারা বিভিন্নভাবে অনিয়মের সঙ্গে জড়িত তাদের শাস্তির আওতায় আনার উদ্যোগ গ্রহণ করা হবে। একইসঙ্গে মানুষ যাতে হজ করতে গিয়ে প্রতারণার শিকার না হয় এজন্যও বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।

তিনি বলেন, হজযাত্রী পরিবহনে ভাড়া নির্ধারণ করে বাংলাদেশ বিমান। হাজিদের পরিবহন খরচ কমানোর জন্য কীভাবে কাজ করা যায় সে বিষয়েও বিমানের সঙ্গে কথা বলা হবে।

ধর্ম উপদেষ্টা বলেন, দেশে অনেক হজ এজেন্সি রয়েছে যারা হাজিদের সুন্দর সেবা দিয়ে থাকে। একইসঙ্গে কিছু এজেন্সি রয়েছে যারা মানুষকে কষ্ট দিয়ে থাকে। আমরা এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিভিন্ন সময় শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণ করেছি।

তিনি বলেন, আমরা তিনটি এয়ারলাইন্স এর মাধ্যমে হজযাত্রীদের পরিবহন করে থাকি। এর মধ্যে রয়েছে বাংলাদেশ বিমান, সৌদি এয়ারলাইন্স ও নাছ এয়ারলাইন্স। সৌদি সরকার কর্তৃক অনুমোদিত তিনটি এয়ারলাইন্স হজযাত্রীদের পরিবহন করে থাকে। এই পদ্ধতি থেকে বের হয়ে আসা যায় কিনা তা নিয়ে সৌদি সরকারের সঙ্গে আলোচনা করতে হবে।

তিনি আরো বলেন, সৌদি এয়ারলাইন্স এবং নাস এয়ারলাইন্স সৌদি আরবের প্রতিষ্ঠান। আর বিমান বাংলাদেশের প্রতিষ্ঠান। এ বিষয়টা পরিবর্তন করতে হলে সৌদি সরকারের অনুমতি দরকার। হজযাত্রী পরিবহনে চতুর্থ কোনো পরিবহন বা বিমান কোম্পানি ব্যবহার করা যায় কিনা এ বিষয়ে সৌদি সরকারের সঙ্গে আলোচনা করতে হবে।

তিনি বলেন, দেশে অনেকগুলো ওয়াকফ প্রতিষ্ঠান রয়েছে। এ প্রতিষ্ঠান বিভিন্নভাবে দখল হয়ে আছে। এসব প্রতিষ্ঠান দখলমুক্ত করার জন্য উদ্যোগ গ্রহণ করা হবে। কেউ যদি অবৈধভাবে এসব প্রতিষ্ঠান দখল করে থাকে তা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় দখলমুক্ত করার জন্য উদ্যোগ গ্রহণ করা হবে।

তিনি আরো বলেন, দেশে সুশাসন নিশ্চিত করতে চাই। একইসঙ্গে দুর্নীতিমুক্ত সমাজ উপহার দিতে চাই।

  • Related Posts

    শনিবার কাপ্তাই বাঁধের জলকপাট খুলে ছাড়া হবে পানি, ভাটি অঞ্চলে সতর্কতা

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক: দেশের অন্যান্য এলাকার মতো টানা ভারী বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে রাঙামাটির কাপ্তাই হ্রদে পানি প্রবাহ বেড়ে গেছে। যে কারণে উজান ও…

    রাঙ্গুনিয়া পদুয়ায় যুবদল নেতা মাসুদ চৌধুরীর রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক: গত ১৩ জুন ২০২৬ সন্ত্রাসীদের গুলিতে নৃশংসভাবে নিহত রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল করিম চৌধুরী মাসুদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।গতকাল ২৫…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    • By admin
    • September 15, 2026
    • 235 views
    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    • By admin
    • September 15, 2026
    • 154 views
    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    রাঙ্গুনিয়া পদুয়া খুরুশিয়ায় কবর খনন নিয়ে বিরোধ, দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ

    • By admin
    • September 13, 2026
    • 568 views
    রাঙ্গুনিয়া পদুয়া খুরুশিয়ায় কবর খনন নিয়ে বিরোধ, দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ

    মাদকের বিরুদ্ধে পদুয়া খুরুশিয়ায় কঠোর বার্তা, ওসির নেতৃত্বে মাদকবিরোধী র‌্যালি

    • By admin
    • September 13, 2026
    • 49 views
    মাদকের বিরুদ্ধে পদুয়া খুরুশিয়ায় কঠোর বার্তা, ওসির নেতৃত্বে মাদকবিরোধী র‌্যালি

    মোস্তফা আল জামী মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, কেরাত ও গজল প্রতিযোগিতা

    • By admin
    • September 13, 2026
    • 59 views
    মোস্তফা আল জামী মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, কেরাত ও গজল প্রতিযোগিতা

    দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসির সঙ্গে আবনায়ে কোদালা ওলামা সংস্থার সৌজন্য সাক্ষাৎ

    • By admin
    • September 12, 2026
    • 51 views
    দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসির সঙ্গে আবনায়ে কোদালা ওলামা সংস্থার সৌজন্য সাক্ষাৎ