সম্প্রীতির বাংলাদেশ : রাঙ্গুনিয়ায় মন্দির পরিদর্শন ও নিরাপত্তা প্রদানে আলেমদের মতবিনিময়

নিউজ ডেস্ক: বৈষম্যবিরোধী ছাত্র-নাগরিক আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছেড়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এতে একরকম নিরাপত্তাহীনতা তৈরি হয় দেশে। পুলিশ সদস্যদের কর্মবিরতিতে তা আরো ঘনীভূত হয়। এতে সংখ্যালঘু সম্প্রদায়ের ঘরবাড়ি ও উপাসনালয়ের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়। এ সময় তাদের নিরাপত্তা বিধানে এগিয়ে আসেন আলেম সমাজ।

নিরাপত্তা প্রদানে সরফভাটা ইমাম পরিষদের নেতৃবৃন্দের নেতৃত্বে একটি কাফেলা সনাতন ধর্মাবলম্বীদের উপাসনালয় পরিদর্শন ও তাদের সাথে মতবিনিময় করেন।

ইমাম পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা মুফতি দিলদার বিন কাসেম গণমাধ্যমকে বলেন, সারা বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বীদের মন্দির পাহারা দেয়া হচ্ছে। আমরা বাঙালি, সবাই ভাই ভাই।
‘সংখ্যালঘুদের বাড়ি কিংবা মন্দিরে হামলা রুখতে আমরা সবসময় প্রস্তুত। পরিস্থিতি শান্ত না হওয়া পর্যন্ত আমরা এই দায়িত্ব পালন করে যাব। যাতে করে হিন্দু ধর্মাবলম্বীরা নির্বিঘ্নে তাদের কাজ-কর্ম থেকে শুরু করে ধর্মীয় আচার-আচরণ পালন করতে পারেন। আর ইসলাম মানুষকে এটিই শিক্ষা দেয়।’
কিন্তু শেখ হাসিনার সরকার বিভিন্ন সময়ে আলেমদেরকে অন্য ধর্মের মানুষের মুখোমুখি এনে দাঁড় করিয়েছে। আর আজ তাই তাদের এই নির্মম পরিণতি হয়েছে। আমরা সবাই মিলে সকল ভেদাভেদ ভুলে গিয়ে বাংলাদেশকে একটি নিরাপদ রাষ্ট্র এগিয়ে নিয়ে যেতে চাই।

হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দরা বলেন, ‘মুসলিম ভাইয়েরা আমাদের মন্দির পাহারা দিচ্ছে সারা রাত। আমরা সবাই মিলেমিশে থাকতে চাই। কোনো ধর্মীয় সঙ্ঘাত চাই না।’ এ মহতী উদ্যোগের প্রশংসা করে হিন্দু সম্প্রদায়ের লোকজন উদ্যোগটিকে স্বাগত জানিয়েছেন।

এই উদ্যোগে খুশি সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন। বিষয়টি ইতিবাচকভাবে দেখছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ নেতৃবৃন্দ।

  • Related Posts

    প্রলোভনে পড়ে ঈদগড়ের কিশোরী ধর্মান্তরিত: বিয়ের ভুয়া দাবিতে অবৈধ সংসার,এলাকায় তোলপাড়

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক: কক্সবাজারের রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের এক হতভাগ্য কিশোরীকে প্রলোভন দেখিয়ে ধর্মান্তরিত করার অভিযোগ পাওয়া গেছে। অপ্রাপ্তবয়স্ক এই তরুণীকে ইসলাম ধর্ম থেকে হিন্দু ধর্মে ধর্মান্তর করার পর…

    শনিবার কাপ্তাই বাঁধের জলকপাট খুলে ছাড়া হবে পানি, ভাটি অঞ্চলে সতর্কতা

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক: দেশের অন্যান্য এলাকার মতো টানা ভারী বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে রাঙামাটির কাপ্তাই হ্রদে পানি প্রবাহ বেড়ে গেছে। যে কারণে উজান ও…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    • By admin
    • September 15, 2026
    • 235 views
    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    • By admin
    • September 15, 2026
    • 154 views
    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    রাঙ্গুনিয়া পদুয়া খুরুশিয়ায় কবর খনন নিয়ে বিরোধ, দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ

    • By admin
    • September 13, 2026
    • 568 views
    রাঙ্গুনিয়া পদুয়া খুরুশিয়ায় কবর খনন নিয়ে বিরোধ, দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ

    মাদকের বিরুদ্ধে পদুয়া খুরুশিয়ায় কঠোর বার্তা, ওসির নেতৃত্বে মাদকবিরোধী র‌্যালি

    • By admin
    • September 13, 2026
    • 49 views
    মাদকের বিরুদ্ধে পদুয়া খুরুশিয়ায় কঠোর বার্তা, ওসির নেতৃত্বে মাদকবিরোধী র‌্যালি

    মোস্তফা আল জামী মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, কেরাত ও গজল প্রতিযোগিতা

    • By admin
    • September 13, 2026
    • 59 views
    মোস্তফা আল জামী মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, কেরাত ও গজল প্রতিযোগিতা

    দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসির সঙ্গে আবনায়ে কোদালা ওলামা সংস্থার সৌজন্য সাক্ষাৎ

    • By admin
    • September 12, 2026
    • 51 views
    দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসির সঙ্গে আবনায়ে কোদালা ওলামা সংস্থার সৌজন্য সাক্ষাৎ