রাঙ্গুনিয়ায় মেধাবী মাদ্রাসা ছাত্র ইমরান নবী’র হত্যাকান্ডের বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

নিউজ ডেস্ক: রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া সুখবিলাস ইসলামিক মিশনারী সেন্টারের মেধাবী ছাত্র মোঃ ইমরান নবীকে (১৮) হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে মাদ্রাসা শিক্ষার্থী, শিক্ষক এবং জনসাধারণ।

মঙ্গলবার (২০ আগস্ট) বিকাল ৩ টার সময় রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া সুখবিলাস দশ মাইল মুক্তিযোদ্ধা বাজার চত্বরে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মাওলানা নাছির উদ্দীনের সভাপতিত্বে এবং মাওলানা মুফতি এরশাদুল আলমের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন মাওলানা কামাল উদ্দীন, মুফতী আনসার সাহেব, মুফতী সাইফুল ইসলাম, মাওলানা ইদ্রীস, মাওলানা তাওহীদুল ইসলাম, মাওলানা নুরুল আমিন, মাওলানা দীদার, মাওলানা শাহেদুল ইসলাম, ইউপি সদস্য কাইয়ুৃৃম হোসেন মিরাজ, ব্যবসায়ী মাসুম সর্দার প্রমুখ।


এসময় বক্তারা মোঃ ইমরান নবীর হত্যাকারী মোঃ মারুফকে দৃষ্টান্ত মূলক শাস্তি ফাঁসি দেয়ার দাবি জানায়।


এসময় বক্তারা আরো বলেন যাতে এমন কাজ আর কেউ কখনো করার সাহস না পায় সেজন্য হত্যাকারী মারুফ এবং তার সহযোগিতায় যারা রয়েছে সকলকে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তি প্রদান করা হোক।

উল্লেখ যে, গত ১৭ আগস্ট সুখবিলাস শারজাহ হাসপাতালের পাশ্ববর্তী এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পরে ১৮ আগস্ট মোঃ ইমরান নবীর মরদেহ উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয়া হয়।

আর আসামিকে ১৬৪ ধারা জবানবন্দি রেকর্ড শেষে আদালতের মাধ্যমে চট্টগ্রাম জেল হাজতে প্রেরণ করা হয়।
ঘাতক মারুফ মাও: ফারুকের পালকপুত্র।

  • Related Posts

    ডেঙ্গু প্রতিরোধে পদুয়া রাজারহাটে সচেতনতামূলক কার্যক্রম সম্পন্ন

    প্রিন্ট নিউজ ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে রাঙ্গুনিয়ার পদুয়া রাজারহাট বাজারে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকালে রাঙ্গুনিয়া-৭ আসনের সংসদ সদস্য হুমাম কাদের…

    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক:চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে রবিন (১৬) নামে এক স্কুলশিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে রাঙ্গুনিয়া থানা সদরের সৈয়দবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    রাঙ্গুনিয়ায় ৮ম ফ্রি মেডিকেল ক্যাম্প ৬ নভেম্বর

    • By admin
    • November 4, 2026
    • 62 views
    রাঙ্গুনিয়ায় ৮ম ফ্রি মেডিকেল ক্যাম্প ৬ নভেম্বর

    দক্ষিন রাঙ্গুনিয়া থানা জাতীয়তাবাদী সিএনজি অটেরিক্সা শ্রমিকদলের অভিষেক অনুষ্টান সম্পন্ন

    • By admin
    • November 3, 2026
    • 64 views
    দক্ষিন রাঙ্গুনিয়া থানা জাতীয়তাবাদী সিএনজি অটেরিক্সা শ্রমিকদলের অভিষেক অনুষ্টান সম্পন্ন

    আল্লাহর ঘর নির্মাণে এগিয়ে আসুন—অসম্পূর্ণ হযরত গাউছুল আজম জামে মসজিদের কাজ সম্পন্ন করতে সহযোগিতার আবেদন

    • By admin
    • November 1, 2026
    • 80 views
    আল্লাহর ঘর নির্মাণে এগিয়ে আসুন—অসম্পূর্ণ হযরত গাউছুল আজম জামে মসজিদের কাজ সম্পন্ন করতে সহযোগিতার আবেদন

    রাঙ্গুনিয়া সুখবিলাস ইসলামিক মিশনারী সেন্টার বড় মাদরাসার বার্ষিক সভা অনুষ্ঠিত

    • By admin
    • November 1, 2026
    • 70 views
    রাঙ্গুনিয়া সুখবিলাস ইসলামিক মিশনারী সেন্টার বড় মাদরাসার বার্ষিক সভা অনুষ্ঠিত

    রাঙ্গুনিয়ায় একতা ৭১-এর আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত,টাইব্রেকারে ৫-৪ গোলে বড়ছন খোলা জুনিয়র একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন একতা ৭১ ফুটবল একাদশ

    • By admin
    • November 1, 2026
    • 83 views
    রাঙ্গুনিয়ায় একতা ৭১-এর আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত,টাইব্রেকারে ৫-৪ গোলে বড়ছন খোলা জুনিয়র একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন একতা ৭১ ফুটবল একাদশ

    রাঙ্গুনিয়ায় ঐতিহ্যবাহী সৈয়দবাড়ী কেন্দ্রীয় ধর্মচক্র বিহারে দানোত্তম কঠিন চীবর দানোৎসব ও সংবর্ধনা সভা সম্পন্ন

    • By admin
    • October 29, 2026
    • 85 views
    রাঙ্গুনিয়ায় ঐতিহ্যবাহী সৈয়দবাড়ী কেন্দ্রীয় ধর্মচক্র বিহারে দানোত্তম কঠিন চীবর দানোৎসব ও সংবর্ধনা সভা সম্পন্ন