বান্দরবানের বাইশারীতে ভারি বর্ষণ-পাহাড়ি ঢলে ৮ গ্রাম প্লাবিত

নিউজ ডেস্ক : বান্দবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে টানা ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলে আট গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছে চার শতাধিক পরিবার। আজ বৃহস্পতিবার (২২ আগস্ট) ভোর রাত থেকে প্রবল বর্ষণ শুরু হলে ইউনিয়নের আটটি গ্রামে পানিবন্দি হয়ে পড়ে চার শতাধিক পরিবার।
পাহাড়ি ঢলে ভেসে গেছে গরু, ছাগল, হাস মুরগি। তলিয়ে গেছে ফসল, বীজতলা। পানিতে ভাসিয়ে নিয়ে যায় দক্ষিণ বাইশারী গ্রামের নুরুল আলমের বসতবাড়িসহ কয়েকটি বাড়ি।
বাইশারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মনিরুল হক মনু বলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য বাবু সাচিং প্রু জেরীর নির্দেশনায় ক্ষতিগ্রস্ত এবং পানিবন্দি মানুষদের রান্না করা খাবার বিতরণ করা হচ্ছে।

ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবদুল করিম বান্টু ও সাধারণ সম্পাদক আবুল কালাম জানান, বিএনপির পক্ষ থেকে তিন হাজার মানুষের জন্য দুই বেলা খাবারের ব্যবস্থা করা হয়েছে।

জামায়াতে ইসলামির বাইশারী ইউনিয়ন শাখার পক্ষ থেকেও পানিবন্দি মানুষের মধ্যে রান্না করা খাবার বিতরণের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন জামায়াত নেতা মো. রফিক বশরী।

বাইশারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলম জানান, এত পানি তিনি আগে আর দেখেননি। তিনি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সার্বিক বিষয় অবহিত করেছেন এবং পানিবন্দি লোকজনের জন্য খাবারের ব্যবস্থা করেছেন।
খবর নিয়ে দেখা যায় বাইশারী ইউনিয়নের আটটি গ্রামের চার শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। গ্রামগুলো হলো পশ্চিম বাইশারী, দক্ষিণ বাইশারী, মধ্যম বাইশারী, পূর্ব বাইশারী, নারিচ বুনিয়া, করলিয়ামুরা, গোদামপাড়াসহ বাইশারী বাজারের প্রায় ১২টি দোকানে পানি ঢুকে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এরই মধ্যে বেশি ক্ষতি হয়েছে শিবলির মুদি দোকান, বিশাল এন্টারপ্রাইজ, নুরুল আলম রাইটারের দোকান।

  • Related Posts

    শনিবার কাপ্তাই বাঁধের জলকপাট খুলে ছাড়া হবে পানি, ভাটি অঞ্চলে সতর্কতা

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক: দেশের অন্যান্য এলাকার মতো টানা ভারী বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে রাঙামাটির কাপ্তাই হ্রদে পানি প্রবাহ বেড়ে গেছে। যে কারণে উজান ও…

    রাউজানে যুবদল নেতা হত্যা পাঁচ অস্ত্রধারী শনাক্ত, সবাই বিএনপির সঙ্গে ‘সম্পৃক্ত’

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাউজানে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী মাসুদ হত্যার ঘটনায় পাঁচ অস্ত্রধারীকে শনাক্ত করেছে পুলিশ। পুলিশ অভিযান চালালেও কাউকে আটক করতে পারেনি। গতকাল রোববার রাত ১০টায়…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    রাঙ্গুনিয়ায় ৮ম ফ্রি মেডিকেল ক্যাম্প ৬ নভেম্বর

    • By admin
    • November 4, 2026
    • 63 views
    রাঙ্গুনিয়ায় ৮ম ফ্রি মেডিকেল ক্যাম্প ৬ নভেম্বর

    দক্ষিন রাঙ্গুনিয়া থানা জাতীয়তাবাদী সিএনজি অটেরিক্সা শ্রমিকদলের অভিষেক অনুষ্টান সম্পন্ন

    • By admin
    • November 3, 2026
    • 66 views
    দক্ষিন রাঙ্গুনিয়া থানা জাতীয়তাবাদী সিএনজি অটেরিক্সা শ্রমিকদলের অভিষেক অনুষ্টান সম্পন্ন

    আল্লাহর ঘর নির্মাণে এগিয়ে আসুন—অসম্পূর্ণ হযরত গাউছুল আজম জামে মসজিদের কাজ সম্পন্ন করতে সহযোগিতার আবেদন

    • By admin
    • November 1, 2026
    • 82 views
    আল্লাহর ঘর নির্মাণে এগিয়ে আসুন—অসম্পূর্ণ হযরত গাউছুল আজম জামে মসজিদের কাজ সম্পন্ন করতে সহযোগিতার আবেদন

    রাঙ্গুনিয়া সুখবিলাস ইসলামিক মিশনারী সেন্টার বড় মাদরাসার বার্ষিক সভা অনুষ্ঠিত

    • By admin
    • November 1, 2026
    • 74 views
    রাঙ্গুনিয়া সুখবিলাস ইসলামিক মিশনারী সেন্টার বড় মাদরাসার বার্ষিক সভা অনুষ্ঠিত

    রাঙ্গুনিয়ায় একতা ৭১-এর আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত,টাইব্রেকারে ৫-৪ গোলে বড়ছন খোলা জুনিয়র একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন একতা ৭১ ফুটবল একাদশ

    • By admin
    • November 1, 2026
    • 83 views
    রাঙ্গুনিয়ায় একতা ৭১-এর আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত,টাইব্রেকারে ৫-৪ গোলে বড়ছন খোলা জুনিয়র একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন একতা ৭১ ফুটবল একাদশ

    রাঙ্গুনিয়ায় ঐতিহ্যবাহী সৈয়দবাড়ী কেন্দ্রীয় ধর্মচক্র বিহারে দানোত্তম কঠিন চীবর দানোৎসব ও সংবর্ধনা সভা সম্পন্ন

    • By admin
    • October 29, 2026
    • 86 views
    রাঙ্গুনিয়ায় ঐতিহ্যবাহী সৈয়দবাড়ী কেন্দ্রীয় ধর্মচক্র বিহারে দানোত্তম কঠিন চীবর দানোৎসব ও সংবর্ধনা সভা সম্পন্ন