পদুয়ায় ৪ বছর আগে কামাল উদ্দিনের ওপর হামলার ঘটনায় :সাবেক পররাষ্ট্রমন্ত্রীসহ ৪২জনের বিরুদ্ধে মামলা

নিউজ ডেস্ক: দক্ষিণ রাঙ্গুনিয়া থানা যুবদলের যুগ্ম-আহবায়ক মো: কামাল উদ্দিনের ওপর হামলার ঘটনায় চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা হয়েছে।

অভিযোগে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদসহ ৪২ জনের বিরুদ্ধে মামলা মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (২৮ আগস্ট) দুপুরে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা যুবদলের যুগ্ম-আহবায়ক মো: কামাল উদ্দিন বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

মামলার অন্য আসামিরা হলেন, এরশাদ মাহমুদ, বদিউজ্জামান বদি,আবু জাফর চেয়ারম্যান, সায়েদ,জাহেদ হোসেন,মুরাদ হোসেন,তারেক উদ্দিন রানা, সুমন, রাসেল, আব্বাস আলী,সালাউদ্দিন, হাফেজ, পারবেজ, জাফর, উজ্জল বড়ুয়া,রফিক মাষ্টার,করিম,টিটু বড়ুয়া,সোহেল, হোসেনুজ্জমান বাচ্চু,রাজেস,সন্জয়দে,হোসেন সওদাগর, আক্তার হোসেন,টিটু,ফারুক,নুরুন্নবী, হারুন, সোহেল, এমদাদ,জাহাঙ্গীর আলম বাদশাহ, মিজান,জাহেদ ড্রাইভার, আমিনুল হক,নুর আলম,কবির তালুকদার,হিরু,নজরুল সওদাগর,মো: ছাবের মাষ্টার, রফিক মাষ্টার ও অন্জন মাষ্টার।

বাদীর আইনজীবী ড. মঈন উদ্দিন আহমদ বলেন,গত ১৮ জানুয়ারি ২০২১ তারিখে রাঙ্গুনিয়া পদুয়া নারিশ্চা কাদেরের বাজারের কাদেরের দোকানের সামনে হামলার ঘটনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদসহ ৪২জনকে আসামি করে মামলা আবেদন করা হয়। বিজ্ঞ আদালত শুনানি শেষে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদন্তের আদেশ দিয়েছেন।

ড. মঈন উদ্দিন আহমদ আরো বলেন, যে সরকার থাকুক না কেন,সবাই যেন আইনের আশ্রয় পাওয়ার সমান অধিকার পায়। মামলা বাদী এক সময় এই ঘটনার বিচার জন্য মামলা করতে পারেননি।

আজ দেশের একটি ভালো পরিবেশ সৃষ্টি হওয়াতে আসামিদের বিরুদ্ধে মামলা করেছে। আশা করি বাদী পক্ষ ন্যায় বিচার পাবে।

অভিযোগে বলা হয়, গত ১৮ জানুয়ারি ২০২১ তারিখে সকাল আনুমানিক ৮ ঘটিকার সময় পদুয়া নারিচ্ছা কাদেরের বাজার ফজল কাদিরের দোকানের সামনে মামলার বাদী উপস্থিত হইলে পূর্ব পরিকল্পিতভাবে ১ নং আসামির বিশেষ নির্দেশে ২ নং আসামীর তত্বাবধানে অন্যান্য আসামিগণ অতর্কিতভাবে চলমান সিএনজি গাড়ি হইতে মামলার বাঁদিকে নামাইয়া আসামিদের হাতে থাকা লোহার রড দিয়ে মামলার বাদির ডান হাতে আঘাত করিলে উক্ত হাত ভাঙ্গিয়া বাদে মাটিতে লুটিয়ে পড়ে, এমতাবস্থায় আসামিদের হাতে থাকা লাঠি দিয়া এলোপাতারি আঘাত করিয়া মামলার বাঁদিকে মাথা ফাটাইয়া দিয়া প্রায় মৃত অবস্থায় ঘটনাস্থলে ফেলে দিয়া বাদিকে ইচ্ছামত পিটায় ও ও হত্যার উদ্দেশ্যে গলা টিপে ধরে এবং মামলার বাদির পকেট হইতে মোবাইল চিনিয়ে নেয়।

মামলার বাদী মো: কামাল উদ্দিন বলেন, আমাকে যারা হামলা করেছে,সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করছি।

  • Related Posts

    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক:চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে রবিন (১৬) নামে এক স্কুলশিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে রাঙ্গুনিয়া থানা সদরের সৈয়দবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।…

    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অটোরিকশাযোগে বাড়ি ফেরার পথে ছিটকে পড়ে রুবেল নামে তিন বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) আনুমানিক বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    • By admin
    • September 15, 2026
    • 236 views
    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    • By admin
    • September 15, 2026
    • 154 views
    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    রাঙ্গুনিয়া পদুয়া খুরুশিয়ায় কবর খনন নিয়ে বিরোধ, দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ

    • By admin
    • September 13, 2026
    • 568 views
    রাঙ্গুনিয়া পদুয়া খুরুশিয়ায় কবর খনন নিয়ে বিরোধ, দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ

    মাদকের বিরুদ্ধে পদুয়া খুরুশিয়ায় কঠোর বার্তা, ওসির নেতৃত্বে মাদকবিরোধী র‌্যালি

    • By admin
    • September 13, 2026
    • 49 views
    মাদকের বিরুদ্ধে পদুয়া খুরুশিয়ায় কঠোর বার্তা, ওসির নেতৃত্বে মাদকবিরোধী র‌্যালি

    মোস্তফা আল জামী মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, কেরাত ও গজল প্রতিযোগিতা

    • By admin
    • September 13, 2026
    • 59 views
    মোস্তফা আল জামী মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, কেরাত ও গজল প্রতিযোগিতা

    দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসির সঙ্গে আবনায়ে কোদালা ওলামা সংস্থার সৌজন্য সাক্ষাৎ

    • By admin
    • September 12, 2026
    • 51 views
    দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসির সঙ্গে আবনায়ে কোদালা ওলামা সংস্থার সৌজন্য সাক্ষাৎ