অস্ত্র ঠেকিয়ে জমি লিখে নেওয়ার অভিযোগ, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও মেয়ের বিরুদ্ধে মামলা

নিউজ ডেস্ক: সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, তার কন্যা নাফিসা জুমাইনা মাহমুদসহ তাদের ঘনিষ্ঠ আরও ৭ জনের নাম উল্লেখ করে প্রাণ নাশের ভীতি প্রদর্শনের মাধ্যমে জোরপূর্বক জায়গা জমি রেজিস্ট্রি করিয়ে নেওয়ার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। মামলায় ৯ জনকে আসামি করা হয়েছে।

বুধবার (২৮ আগস্ট) চট্টগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী সহিদুল ইসলামের আদালতে মামলাটি করেন ভুক্তভোগেী মো. হারুনুর রশিদ। তিনি রাঙ্গুনিয়ার বাসিন্দা।

মামলায় অন্যান্য আসামিরা হলেন- হাসান মাহমুদের ব্যক্তিগত সহকারী এমরুল কবির রাশেদ, কেয়ারটেকার শৈবাল, রাঙ্গুনিয়া ভূমি অফিসের মুন্সি বাবুল, ছাত্রলীগ নেতা মফিজ, হাসান মাহমুদের সাবেক গানম্যান রাঙ্গুনিয়া থানার এসআই সুমন কুমার দে, মো. ছৈয়দ ও জাহেদ।

বাদীর আইনজীবী অ্যাডভোকেট আজিম উদ্দিন তালুকদার মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আদালত আবেদন গ্রহণ করে মামলা হিসেবে নিতে রাঙ্গুনিয়া থানা-পুলিশকে নির্দেশ দিয়েছেন।

মামলার এজাহারে বলা হয়, বাদী প্রায় ২৫ বছর যাবৎ প্রবাসে কাটিয়েছেন, তার সারা জীবনের কষ্টার্জিত সঞ্চয় দিয়ে ৮.৩০ একর সম্পত্তি বৈধ রেজিষ্ট্রিযুক্ত কবলা দলিলমূলে ক্রয় করে নিজ নামে নামজারী খতিয়ান তৈরি করে সরকারি কর খাজনাদি আদায় করে ভোগ দখল করছেন। কিন্তু হাছান মাহমুদের দোসর অন্যান্য আসামীগণের যোগসাজস ও সহযোগীতায় বাদীর কষ্টার্জিত সঞ্চয় দিয়ে কেনা তপশীলোক্ত সম্পত্তি বিক্রয় করার জন্য প্রস্তাব করিলে বাদী সাফ জানিয়ে দেন যে, তিনি অত্যন্ত কষ্ট করে তার জীবনের সকল সঞ্চয় একত্রিত করে এই সম্পত্তি ক্রয় করেছেন। তিনি এই সম্পত্তি বিক্রয় করবেন না। এতে হাছান মাহমুদ ক্ষিপ্ত হয়ে বাদীকে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি ধমকি প্রদান শুরু করে। তিনি বিদায়ী সরকারের একজন প্রভাবশালী মন্ত্রী থাকা অবস্থায় তার সকল প্রকারের ক্ষমতা ও কলা কৌশল প্রয়োগ শুরু করেন।

গত ২০২২ সালের ১৮ সেপ্টেম্বর বাদী তার নিজের রড সিমেন্টের দোকানে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে ঘর থেকে বের হওয়ার সময় পূর্ব থেকে ওৎ পেতে থাকা মামলার আসামীরাসহ ৭/৮জন সাদা পোষাকধারী পুলিশ সদস্য বাদীর ঘরে অনধিকার প্রবেশ করে বাদীর মাথায় অস্ত্র ঠেকিয়ে মৃত্যুর ভয় দেখিয়ে বাদীকে নিয়ে মাইক্রোবাসে তুলে সরাসরি রাঙ্গুনিয়া সাব- রেজিস্ট্রি অফিসে নিয়ে যায়। তখন সেখানে ১নং আসামীসহ আওয়ামী লীগ ও যুবলীগের ২৫/৩০জন ক্যাডার উপস্থিত ছিল। বাদীকে রেজিস্ট্রি অফিসের ভেতরে নিয়ে একটি চেয়ারে বসানো হয়। তারপর কয়েকজন ব্যক্তি ও ১নং আসামী হাছান মাহমুদের কন্যা নাফিসা জুমাইনা মাহমুদ নামে একটি “অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অব অ্যাটর্নি (পণমূল্য ব্যতীত) দলিল বাদীর সামনে দিয়ে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক জমি রেজিষ্ট্রি করিয়ে নেওয়া হয় বলে অভিযোগ করা হয়।
সুত্র: সি প্লাস

  • Related Posts

    ডেঙ্গু প্রতিরোধে পদুয়া রাজারহাটে সচেতনতামূলক কার্যক্রম সম্পন্ন

    প্রিন্ট নিউজ ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে রাঙ্গুনিয়ার পদুয়া রাজারহাট বাজারে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকালে রাঙ্গুনিয়া-৭ আসনের সংসদ সদস্য হুমাম কাদের…

    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক:চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে রবিন (১৬) নামে এক স্কুলশিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে রাঙ্গুনিয়া থানা সদরের সৈয়দবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    রাঙ্গুনিয়ায় ৮ম ফ্রি মেডিকেল ক্যাম্প ৬ নভেম্বর

    • By admin
    • November 4, 2026
    • 53 views
    রাঙ্গুনিয়ায় ৮ম ফ্রি মেডিকেল ক্যাম্প ৬ নভেম্বর

    দক্ষিন রাঙ্গুনিয়া থানা জাতীয়তাবাদী সিএনজি অটেরিক্সা শ্রমিকদলের অভিষেক অনুষ্টান সম্পন্ন

    • By admin
    • November 3, 2026
    • 62 views
    দক্ষিন রাঙ্গুনিয়া থানা জাতীয়তাবাদী সিএনজি অটেরিক্সা শ্রমিকদলের অভিষেক অনুষ্টান সম্পন্ন

    আল্লাহর ঘর নির্মাণে এগিয়ে আসুন—অসম্পূর্ণ হযরত গাউছুল আজম জামে মসজিদের কাজ সম্পন্ন করতে সহযোগিতার আবেদন

    • By admin
    • November 1, 2026
    • 77 views
    আল্লাহর ঘর নির্মাণে এগিয়ে আসুন—অসম্পূর্ণ হযরত গাউছুল আজম জামে মসজিদের কাজ সম্পন্ন করতে সহযোগিতার আবেদন

    রাঙ্গুনিয়া সুখবিলাস ইসলামিক মিশনারী সেন্টার বড় মাদরাসার বার্ষিক সভা অনুষ্ঠিত

    • By admin
    • November 1, 2026
    • 68 views
    রাঙ্গুনিয়া সুখবিলাস ইসলামিক মিশনারী সেন্টার বড় মাদরাসার বার্ষিক সভা অনুষ্ঠিত

    রাঙ্গুনিয়ায় একতা ৭১-এর আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত,টাইব্রেকারে ৫-৪ গোলে বড়ছন খোলা জুনিয়র একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন একতা ৭১ ফুটবল একাদশ

    • By admin
    • November 1, 2026
    • 79 views
    রাঙ্গুনিয়ায় একতা ৭১-এর আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত,টাইব্রেকারে ৫-৪ গোলে বড়ছন খোলা জুনিয়র একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন একতা ৭১ ফুটবল একাদশ

    রাঙ্গুনিয়ায় ঐতিহ্যবাহী সৈয়দবাড়ী কেন্দ্রীয় ধর্মচক্র বিহারে দানোত্তম কঠিন চীবর দানোৎসব ও সংবর্ধনা সভা সম্পন্ন

    • By admin
    • October 29, 2026
    • 83 views
    রাঙ্গুনিয়ায় ঐতিহ্যবাহী সৈয়দবাড়ী কেন্দ্রীয় ধর্মচক্র বিহারে দানোত্তম কঠিন চীবর দানোৎসব ও সংবর্ধনা সভা সম্পন্ন