আজ রাতেই ঢাকায় আসছেন তো সাকিব

নিউজ ডেস্ক: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২১ অক্টোবর শুরু প্রথম টেস্টের দল ঘোষণা হয়েছে কাল। দলে আছেন সাকিব আল হাসানও। কিন্তু শেষ পর্যন্ত তিনি সময়মতো ঢাকায় আসতে পারবেন কি না, তা নিয়ে কিছুটা অনিশ্চয়তা দেখা দিয়েছে। ফ্লাইট শিডিউল অনুযায়ী সাকিবের ঢাকায় পৌঁছানোর কথা আজ রাতে।

যুক্তরাষ্ট্র থেকে দেশে আসার পথে সাকিব এখন দুবাইয়ে যাত্রাবিরতিতে আছেন। গতকাল দুবাইয়ে পৌঁছানোর পর তিনি বাংলাদেশ থেকে বার্তা পান ঢাকা থেকে সবুজ সংকেত না পাওয়া পর্যন্ত দেশে আসার বিমানে না চড়তে। পরবর্তী সিদ্ধান্ত না জানানো পর্যন্ত যেন তিনি সেখানেই অবস্থান করেন। জানা গেছে, সরকারি পর্যায় থেকেই তাঁকে এই বার্তা দেওয়া হয়েছে।

অবশ্য সাকিবের তাতে তেমন একটা সমস্যা হওয়ার কথা নয়। এমনিতেও দুবাইয়ে তাঁর ট্রানজিট এবার একটু লম্বা। গতকাল দুবাই পৌঁছালেও দুবাই থেকে তাঁর ঢাকায় আসার ফ্লাইট আজ স্থানীয় সময় বিকেল পাঁচটার দিকে। ঢাকায় পৌঁছানোর কথা আজ রাত ১১টার পর। কাজেই আজ বিকেল পর্যন্ত তাঁকে এমনিতেই দুবাই থাকতে হতো। ট্রানজিটের সময়টায় এখন শুধু সঙ্গে যোগ হতে পারে বাড়তি একটু টেনশন।

নিরাপত্তার কারণেই সাকিবকে ওই বার্তা দেওয়া হয়েছে বলে জানা গেছে। গত কয়েক দিন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সাকিবের বিরুদ্ধে কিছু মানুষ বিভিন্ন স্লোগান দিয়ে মিছিল করেছেন, দেয়াললিখন লিখেছেন। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়েও তাঁর কুশপুত্তলিকা দাহ করা হয়েছে। সাকিবকে যেন দেশের মাটিতে শেষ টেস্ট খেলতে না দেওয়া হয়, সে দাবি নিয়ে আজকেও একটি পক্ষের স্মারকলিপি নিয়ে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে যাওয়ার কথা।

দুবাইয়ে অবস্থানরত সাকিবের সঙ্গে গতকাল গভীর রাত পর্যন্ত একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি বিষয়টি নিয়ে কোনো কথা বলেননি। যোগাযোগ করা হয়েছে আইসিসির সভায় যোগ দিতে বর্তমানে দুবাইয়ে অবস্থারত বিসিবি সভাপতি ফারুক আহমেদ এবং প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরীর সঙ্গেও। কিন্তু তাঁরাও এ নিয়ে  প্রশ্নের জবাব দেননি।

তবে আজ সকালে সংশ্লিষ্ট একাধিক সূত্র নিশ্চিত করেছে, পরবর্তী সিদ্ধান্ত জানানোর আগপর্যন্ত সাকিবকে দুবাইয়ে অবস্থান করতে বলা হয়েছে। ঢাকায় আসার ফ্লাইটের আগে যেহেতু হাতে যথেষ্ট সময় আছে, শেষ পর্যন্ত সাকিব দেশে আসার সবুজ সংকেত পাবেন বলে তাঁদের আশা।

বিসিবির একটি সূত্র এমনও আভাস দিয়েছে, যেহেতু সাকিবকে রেখেই প্রথম টেস্টের দল ঘোষণা হয়ে গেছে, তাঁর ঠিকঠাকভাবে দেশে আসতে পারার ব্যাপারে বিসিবির দিক থেকেও উদ্যোগ আছে। সাকিব শেষ পর্যন্ত নির্ধারিত ফ্লাইটে নির্ধারিত সময়েই ঢাকায় পৌঁছাতে পারবেন বলে আশাবাদী তাঁরা।

দেশের মাটিতে সাকিবের শেষ টেস্ট খেলতে পারা নিয়ে এর আগে সরকারি পর্যায় থেকেও ইতিবাচক বার্তা দেওয়া হয়েছে। সর্বশেষ ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, সাকিবের দেশে আসা–যাওয়ায় কোনো বাধা নেই। তাঁর নিরাপত্তার বিষয়টিও সরকার দেখবে। তিনি সবাইকে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহবান জানিয়েছেন।

সুত্র: প্রথম আলো

  • Related Posts

    পদত্যাগ করছেন প্রেসিডেন্ট সাহাবুদ্দিন, বঙ্গভবনের নতুন বাসিন্দা কে?

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক: পদত্যাগ করছেন প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন। তার পদত্যাগের মধ্যদিয়ে নতুন প্রেসিডেন্টের জন্য বঙ্গভবনের দুয়ার খুলছে। পদত্যাগের পর নির্ধারিত প্রক্রিয়ায় নতুন প্রেসিডেন্ট পেতে কিছু সময় লাগতে পারে। সে…

    রাঙ্গুনিয়া পোমরায় গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নে বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ–৩য় পর্যায় প্রকল্পের উদ্যোগে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।গত রবিবার (৭ জুন) সকাল ১১টায় শান্তিরহাটস্থ পোমরা ইউনিয়ন পরিষদের সম্মুখে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    • By admin
    • September 15, 2026
    • 235 views
    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    • By admin
    • September 15, 2026
    • 154 views
    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    রাঙ্গুনিয়া পদুয়া খুরুশিয়ায় কবর খনন নিয়ে বিরোধ, দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ

    • By admin
    • September 13, 2026
    • 568 views
    রাঙ্গুনিয়া পদুয়া খুরুশিয়ায় কবর খনন নিয়ে বিরোধ, দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ

    মাদকের বিরুদ্ধে পদুয়া খুরুশিয়ায় কঠোর বার্তা, ওসির নেতৃত্বে মাদকবিরোধী র‌্যালি

    • By admin
    • September 13, 2026
    • 49 views
    মাদকের বিরুদ্ধে পদুয়া খুরুশিয়ায় কঠোর বার্তা, ওসির নেতৃত্বে মাদকবিরোধী র‌্যালি

    মোস্তফা আল জামী মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, কেরাত ও গজল প্রতিযোগিতা

    • By admin
    • September 13, 2026
    • 59 views
    মোস্তফা আল জামী মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, কেরাত ও গজল প্রতিযোগিতা

    দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসির সঙ্গে আবনায়ে কোদালা ওলামা সংস্থার সৌজন্য সাক্ষাৎ

    • By admin
    • September 12, 2026
    • 51 views
    দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসির সঙ্গে আবনায়ে কোদালা ওলামা সংস্থার সৌজন্য সাক্ষাৎ