রাঙ্গুনিয়া সরফভাটায় প্রবাস ফেরত মুক্তিযোদ্ধার সন্তানকে কুপিয়ে হত্যা, আহত ৩

নিউজ ডেস্ক: রাঙ্গুনিয়ার ক্রাইম জোন খ্যাত সরফভাটার ইত্যাদি চত্বরে প্রবাস ফেরত যুবক মোহাম্মদ সেকান্দর মামুন (৪১) কে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে।
রবিবার (১ ডিসেম্বর) রাত ৮টার দিকে ইত্যাদি চত্বরে এই ঘটনা ঘটে। সে ইউনিয়নের আলমগীর চেয়ারম্যান বাড়ির মরহুম মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের ছেলে। এ ঘটনায় মোরশেদ, ইমরান ও শুক্কুর নামের আরও তিনজন আহত হয়েছেন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সুত্রে জানায়, ৩০ নভেম্বর শনিবার সন্ধ্যায় আলমগীর চেয়ারম্যান বাড়ির সিএনজি চালক মো. কুদ্দুসের (৪০) সাথে পাশের গ্রাম দক্ষিণ পাড়ার এক অটোরিকশা চালকের মধ্যে বাগবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় দু’পক্ষের মাঝে বিরোধের সৃষ্টি হয়। রবিবার সন্ধ্যায় দক্ষিণ পাড়ার মো. হাছান ও মো. হুমায়ুন বিষয়টি মিমাংসা করতে আসলে তিন পাড়া ঐক্য পরিষদের সাথে ওবাইদুল্লাহ মাতব্বরের গোষ্ঠীর হাতাহাতি হয়। এর জের ধরে তিন পাড়া ঐক্য পরিষদ ও গুচ্ছ গ্ৰামের মাহবুব গ্ৰুপ দেশীয় অস্ত্র নিয়ে সরফভাটা ইত্যাদি চত্বরে ওবায়দুল্লাহ মাতব্বরের বাড়িতে হামলা চালায়। হামলার এক পর্যায়ে সদ্য সৌদি প্রবাস ফেরত সেকান্দর মামুন (৪১) কে ধারালো অস্ত্র দ্বারা আঘাত করা হয়। এসময় এলাকায় দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও গোলাগুলি ঘটনাও ঘটে।
পরে স্থানীয়রা মামুনকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ পোস্টমর্টেমের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।

এদিকে বিরোধ মিমাংসা বৈঠকে প্রবাস ফেরত যুবককে কুপিয়ে হত্যার পর থেকে এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। ইতিপূর্বেও এ এলাকায় ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটেছে। স্বামী স্ত্রীকে কুপিয়ে হত্যা সহ বহু অপরাধ ঘটলেও এসবের না হয়েছে সুষ্ঠ তদন্ত, না হয়েছে উপযুক্ত বিচার। যার ফলে এলাকাটি ক্রমান্বয়ে অপরাধীদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে।

  • Related Posts

    রাঙ্গুনিয়া পদুয়া খুরুশিয়ায় কবর খনন নিয়ে বিরোধ, দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক: চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়ার পশ্চিম খুরুশিয়ায় সামাজিক কবরস্থানে মরদেহ দাফনের কবর খননের বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধের ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। এ ঘটনায় এক…

    দক্ষিণ রাঙ্গুনিয়ায় ইয়াবা-গাঁজাসহ ৩ মাদকসেবী গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে সাজা

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক: চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়ায় পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪ পিস ইয়াবা ও ৬ পুরিয়া গাঁজাসহ তিন মাদকসেবীকে গ্রেপ্তার করেছে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশ। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতের…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    • By admin
    • September 15, 2026
    • 235 views
    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    • By admin
    • September 15, 2026
    • 154 views
    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    রাঙ্গুনিয়া পদুয়া খুরুশিয়ায় কবর খনন নিয়ে বিরোধ, দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ

    • By admin
    • September 13, 2026
    • 568 views
    রাঙ্গুনিয়া পদুয়া খুরুশিয়ায় কবর খনন নিয়ে বিরোধ, দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ

    মাদকের বিরুদ্ধে পদুয়া খুরুশিয়ায় কঠোর বার্তা, ওসির নেতৃত্বে মাদকবিরোধী র‌্যালি

    • By admin
    • September 13, 2026
    • 49 views
    মাদকের বিরুদ্ধে পদুয়া খুরুশিয়ায় কঠোর বার্তা, ওসির নেতৃত্বে মাদকবিরোধী র‌্যালি

    মোস্তফা আল জামী মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, কেরাত ও গজল প্রতিযোগিতা

    • By admin
    • September 13, 2026
    • 59 views
    মোস্তফা আল জামী মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, কেরাত ও গজল প্রতিযোগিতা

    দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসির সঙ্গে আবনায়ে কোদালা ওলামা সংস্থার সৌজন্য সাক্ষাৎ

    • By admin
    • September 12, 2026
    • 51 views
    দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসির সঙ্গে আবনায়ে কোদালা ওলামা সংস্থার সৌজন্য সাক্ষাৎ