রাঙ্গুনিয়ায় সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান সম্পন্ন

নিউজ ডেস্ক: রাঙ্গুনিয়ার অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ ই ডিসেম্বর) সকালে রাঙ্গুনিয়ার দক্ষিণ সরফভাটা ভাল্যুকিয়া তৈয়বিয়া মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে এ শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সভাপতি ডাক্তার এস.এম আবুল ফজলের সভাপতিত্বে ভার্চুয়ালী যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বাংলাদেশের ডেপুটি অ্যাটর্নি জেনারেলরেজাউল করিম রেজা।

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খোকন।

সংগঠনের কার্যনির্বাহী সদস্য সাংবাদিক কামরুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরফভাটা ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম চৌধুরী, সরফভাটা ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ওসমান গনি,সরফভাটা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ নুর সওদাগর, সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক আবুল কালাম চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক নাসিম উদ্দিন সিকদার,সার্জেন্ট শাকিল আহমদ, জাহাঙ্গীর তালুকদার, নঈম উদ্দিন, মোরশেদ তালুকদার, মনজুরুল ইসলাম, মোহাম্মদ আবু বক্কর চৌধুরী, মিজানুর রহমান প্রমুখ।

এসময় আগত অতিথিরা সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানান।

সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির সরফভাটার প্রত্যেকটি এলাকায় তথা রাঙ্গুনিয়ার গরীব, দুখী অসহায়দের পাশে সবসময় থাকে। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখা হবে বলে জানান সংশ্লিষ্ট মানবিক নেতারা।

শেষে দুই শতাধিক দুস্থ অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এদিকে সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে কম্বল পেয়ে সরফভাটার শীতার্তদের মুখে হাসি ফুটেছে।

  • Related Posts

    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক:চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে রবিন (১৬) নামে এক স্কুলশিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে রাঙ্গুনিয়া থানা সদরের সৈয়দবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।…

    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অটোরিকশাযোগে বাড়ি ফেরার পথে ছিটকে পড়ে রুবেল নামে তিন বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) আনুমানিক বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    • By admin
    • September 15, 2026
    • 235 views
    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    • By admin
    • September 15, 2026
    • 154 views
    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    রাঙ্গুনিয়া পদুয়া খুরুশিয়ায় কবর খনন নিয়ে বিরোধ, দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ

    • By admin
    • September 13, 2026
    • 568 views
    রাঙ্গুনিয়া পদুয়া খুরুশিয়ায় কবর খনন নিয়ে বিরোধ, দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ

    মাদকের বিরুদ্ধে পদুয়া খুরুশিয়ায় কঠোর বার্তা, ওসির নেতৃত্বে মাদকবিরোধী র‌্যালি

    • By admin
    • September 13, 2026
    • 49 views
    মাদকের বিরুদ্ধে পদুয়া খুরুশিয়ায় কঠোর বার্তা, ওসির নেতৃত্বে মাদকবিরোধী র‌্যালি

    মোস্তফা আল জামী মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, কেরাত ও গজল প্রতিযোগিতা

    • By admin
    • September 13, 2026
    • 59 views
    মোস্তফা আল জামী মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, কেরাত ও গজল প্রতিযোগিতা

    দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসির সঙ্গে আবনায়ে কোদালা ওলামা সংস্থার সৌজন্য সাক্ষাৎ

    • By admin
    • September 12, 2026
    • 51 views
    দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসির সঙ্গে আবনায়ে কোদালা ওলামা সংস্থার সৌজন্য সাক্ষাৎ