রাঙ্গুনিয়ায় সেগুন বাগান মদিনাতুল উলুম মাদ্রাসার বার্ষিক সভা ও ক্বেরাত সম্মেলন সম্পন্ন

রাঙ্গুনিয়া প্রতিনিধি: দিনব্যাপী চন্দ্রঘোনা বনগ্রাম সেগুন বাগান মদিনাতুল উলুম মাদ্রাসা হেফজ খানা ও এতিমখানা মাদ্রাসার বার্ষিক সভা ও ক্বেরাত সম্মেলন বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে শেষ হয়েছে।

শনিবার (১৪ ডিসেম্বর) মাদ্রাসা প্রাঙ্গনে সকাল থেকে প্রথম, দ্বিতীয় অধিবেশনে ওয়াজ মাহফিল ও ৩য় অধিবেশনে ক্বেরাত মাহফিল অনুষ্ঠিত হয়।

মাদ্রাসা পরিচালক মাওলানা মুফতি এমরানের সভাপতিত্বে ওয়াজ মাহফিলে প্রধান বক্তা ছিলেন আল্লামা মুফতি নজরুল ইসলাম কাসেমী ঢাকা,প্রধান মেহমান ছিলেন চট্টগ্রাম জামিয়া দ্বীনিয়া দারুল হিদায়া মাদ্রাসার প্রধান পরিচালক আল্লামা মুফতি আজিজুল হক আল মাদানি (হাফি)।

মাদ্রাসা শিক্ষক মাওলানা ইব্রাহিম ও মাওঃ তৌহিদুল ইসলামের যৌথ সঞ্চালনায় মাহফিলে ধর্মীয় আলোচনা করেন মাওঃ মুফতি আব্দুল কাদের,মাওঃ নুরুল আমীন,মাওঃ ইলিয়াছ মাহমুদ,মাওঃ এনাম, মাওঃ আব্দুস সাত্তার,মাওঃ কামরুল ইসলাম, মাওঃ হুসাইন, হাবিবুল্লাহ রব্বানী,আব্দুল হাকিম,মাওঃ মুফতি এরশাদ,কামাল উদ্দিন,হাফেজ সফিকুল ইসলাম,মাওঃ সাহাদতমাওঃ আব্দুল মান্নান,মাওঃ সোলাইমান, মাওঃ গোলাম কিবরিয়া,হাফেজ আনোয়ার হুসাইন,মাওঃ নেছার আহমদ,মাওঃ রফিক,মাওঃ রাশেদ,মাওঃ হাফেজ ফরিদ, মাওঃ মুফতি আব্দুর রহিম,মাওঃ সালাহ উদ্দীন,মাওঃ তৌহিদুল ইসলাম ও মাওঃ মুফতি হাবিবুল্লাহ প্রমুখ।

৩য় অধিবেশনে ক্বেরাত মাহফিলে কোরআন তেলাওয়াত করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শাইখ ক্বারী আহমেদ হিজা তানজানিয়া,শাইখ ক্বারী আব্বাস উদ্দীন বাংলাদেশ,শাইখ কারী হানাদ আব্দুল হামিদ মিশর,শাইখ ড. ক্বারী সালাহ মুহাম্মদ সোলায়মান মিশর ও শাইখ ক্বারী ঈদি শাবান তানজানিয়া প্রমুখ। এছাড়াও অতিথি হিসেবে দেশ বরণ্য ও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় আগত ক্বারীগণ মাদ্রাসার হেফজ সমাপ্তকারী শিক্ষার্থীদের মাঝে পাগড়ি প্রদান করেন।

বক্তারা বলেন, বর্তমানে ইসলামের ক্রান্তিকাল চলছে। আজকে সারাবিশ্বে যে অধ:পতনের জোয়ার শুরু হয়েছে ইসলামই একমাত্র তা ঠেকাতে পারে। আমাদেরকে ইসলামের বিধিবিধান আরো শক্তভাবে আঁকড়ে ধরতে হবে। ভেদাভেদ ভূলে সকলকে ঐক্যবদ্ধভাবে ইসলামের জন্য কাজ করতে হবে। তাহলেই দেশে শান্তি ফিরে আসবে।

মাহফিল শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে মাদ্রাসার শুভাকাঙ্খী, দেশ ও জাতির সার্বিক সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া করা হয়। মাহফিলে আগত অতিথিদের জন্য খাবারের আয়োজন করা হয়।

  • Related Posts

    আল্লাহর ঘর নির্মাণে এগিয়ে আসুন—অসম্পূর্ণ হযরত গাউছুল আজম জামে মসজিদের কাজ সম্পন্ন করতে সহযোগিতার আবেদন

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক: চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়া পদুয়া নাপিত পুকুরিয়া পশ্চিম পাড়ায় অবস্থিত নির্মাণাধীন হযরত গাউছুল আজম জামে মসজিদের অসম্পূর্ণ নির্মাণকাজ সম্পন্ন করতে দেশ-বিদেশের ধর্মপ্রাণ মুসলমান, প্রবাসী ও বিত্তবান ব্যক্তিদের…

    রাঙ্গুনিয়া সুখবিলাস ইসলামিক মিশনারী সেন্টার বড় মাদরাসার বার্ষিক সভা অনুষ্ঠিত

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সুখবিলাস ইসলামিক মিশনারী সেন্টার বড় মাদরাসার বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (৩১ অক্টোবর) আয়োজিত এ সভায় বিভিন্ন মাদরাসার…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    রাঙ্গুনিয়ায় ৮ম ফ্রি মেডিকেল ক্যাম্প ৬ নভেম্বর

    • By admin
    • November 4, 2026
    • 57 views
    রাঙ্গুনিয়ায় ৮ম ফ্রি মেডিকেল ক্যাম্প ৬ নভেম্বর

    দক্ষিন রাঙ্গুনিয়া থানা জাতীয়তাবাদী সিএনজি অটেরিক্সা শ্রমিকদলের অভিষেক অনুষ্টান সম্পন্ন

    • By admin
    • November 3, 2026
    • 63 views
    দক্ষিন রাঙ্গুনিয়া থানা জাতীয়তাবাদী সিএনজি অটেরিক্সা শ্রমিকদলের অভিষেক অনুষ্টান সম্পন্ন

    আল্লাহর ঘর নির্মাণে এগিয়ে আসুন—অসম্পূর্ণ হযরত গাউছুল আজম জামে মসজিদের কাজ সম্পন্ন করতে সহযোগিতার আবেদন

    • By admin
    • November 1, 2026
    • 77 views
    আল্লাহর ঘর নির্মাণে এগিয়ে আসুন—অসম্পূর্ণ হযরত গাউছুল আজম জামে মসজিদের কাজ সম্পন্ন করতে সহযোগিতার আবেদন

    রাঙ্গুনিয়া সুখবিলাস ইসলামিক মিশনারী সেন্টার বড় মাদরাসার বার্ষিক সভা অনুষ্ঠিত

    • By admin
    • November 1, 2026
    • 70 views
    রাঙ্গুনিয়া সুখবিলাস ইসলামিক মিশনারী সেন্টার বড় মাদরাসার বার্ষিক সভা অনুষ্ঠিত

    রাঙ্গুনিয়ায় একতা ৭১-এর আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত,টাইব্রেকারে ৫-৪ গোলে বড়ছন খোলা জুনিয়র একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন একতা ৭১ ফুটবল একাদশ

    • By admin
    • November 1, 2026
    • 83 views
    রাঙ্গুনিয়ায় একতা ৭১-এর আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত,টাইব্রেকারে ৫-৪ গোলে বড়ছন খোলা জুনিয়র একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন একতা ৭১ ফুটবল একাদশ

    রাঙ্গুনিয়ায় ঐতিহ্যবাহী সৈয়দবাড়ী কেন্দ্রীয় ধর্মচক্র বিহারে দানোত্তম কঠিন চীবর দানোৎসব ও সংবর্ধনা সভা সম্পন্ন

    • By admin
    • October 29, 2026
    • 83 views
    রাঙ্গুনিয়ায় ঐতিহ্যবাহী সৈয়দবাড়ী কেন্দ্রীয় ধর্মচক্র বিহারে দানোত্তম কঠিন চীবর দানোৎসব ও সংবর্ধনা সভা সম্পন্ন