“নতুন বাংলাদেশে আর কোন ফ্যাসিস্টকে দাড়াতে দেবো না”:রাঙ্গুনিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভায় বক্তারা

নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে জুলাই ছাত্র-নাগরিক গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র-নাগরিকের সাথে মতবিনিময় সভা পৌরসভা অডিটোরিয়ামে শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকেলে অনুষ্ঠিত হয়েছে।

সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহমেদ বলেছেন, “১৯৭১ সালের মুক্তিযুদ্ধের চেতনাকে বিক্রি করে যেভাবে আওয়ামীলীগ এই দেশে স্বৈরশাসন জারি করেছিলো, কেউ যদি এই ২৪ এর চেতনাকে পুঁজি করে এই দেশে স্বৈরাচারীদের আবার বসাতে চাই, তাহলে আমরা তাদেরকে রুখে দিবো। আমরা কাউকে ২৪ এর চেতনাকে বিক্রি করতে দেবো না। কেউ যদি ২৪ এর রক্তকে বিক্রি করে নিজের পুজি বাড়াতে চায়, আখের গোছাতে চায়। আমরা সবাই মিলে তাকে রুখে দিবো। রক্ত দিয়ে আনা এই নতুন বাংলাদেশে আর কোন ফ্যাসিস্টকে দাড়াতে দেবো না। ৭১ কিংবা ২৪ এর চেতনাকে কেউ যেনো আর পুজি করতে না পারে, এই রাষ্ট্রকে কল্যাণমূলক রাষ্ট্রে পরিণত করতে সবাইকে এক থাকতে হবে।”

চট্টগ্রামের সমন্বয়ক খান তালাত মোহাম্মদ রাফি বলেছেন, যারা এখনো এই নতুন বাংলাদেশে নব্য স্বৈরাচার হওয়ার চেষ্টা করছে তাদেরকে প্রতিহত করতে হবে। যারা চাঁদাবাজি করবে, লুটপাট করবে, সিন্ডিকেট করবে তারা আমাদের কেউ না। তারা দেশের শত্রু, দেশের মানুষের শত্রু। আমরা একটি নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছি, আমাদেরকে সেটি বাস্তবায়ন করতে হলে এক থাকতে হবে।”

ছাত্র প্রতিনিধি শিশির মোরশেদের সঞ্চালনায় সভায় রাঙ্গুনিয়া ছাত্র প্রতিনিধিদের মধ্যে বক্তব্য দেন মো. নাজিম উদ্দীন, মোস্তফা হোসেন লিখন, ফারহান তালুকদার, সাইফুর রহমান খান, রবিউল হাসান শাফি, জিয়াউর রহমান, আব্দুল হামিদ, আকিব হাসান মাহি, জুবায়ের মানিক, রিদুয়ান সিদ্দিকী,তানভীর শরীফ, আব্দুর রহমান, চৌধুরী সিয়াম ইলাহী ও আয়েশা রিপা প্রমুখ।

  • Related Posts

    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক:চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে রবিন (১৬) নামে এক স্কুলশিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে রাঙ্গুনিয়া থানা সদরের সৈয়দবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।…

    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অটোরিকশাযোগে বাড়ি ফেরার পথে ছিটকে পড়ে রুবেল নামে তিন বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) আনুমানিক বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    • By admin
    • September 15, 2026
    • 235 views
    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    • By admin
    • September 15, 2026
    • 154 views
    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    রাঙ্গুনিয়া পদুয়া খুরুশিয়ায় কবর খনন নিয়ে বিরোধ, দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ

    • By admin
    • September 13, 2026
    • 568 views
    রাঙ্গুনিয়া পদুয়া খুরুশিয়ায় কবর খনন নিয়ে বিরোধ, দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ

    মাদকের বিরুদ্ধে পদুয়া খুরুশিয়ায় কঠোর বার্তা, ওসির নেতৃত্বে মাদকবিরোধী র‌্যালি

    • By admin
    • September 13, 2026
    • 49 views
    মাদকের বিরুদ্ধে পদুয়া খুরুশিয়ায় কঠোর বার্তা, ওসির নেতৃত্বে মাদকবিরোধী র‌্যালি

    মোস্তফা আল জামী মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, কেরাত ও গজল প্রতিযোগিতা

    • By admin
    • September 13, 2026
    • 59 views
    মোস্তফা আল জামী মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, কেরাত ও গজল প্রতিযোগিতা

    দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসির সঙ্গে আবনায়ে কোদালা ওলামা সংস্থার সৌজন্য সাক্ষাৎ

    • By admin
    • September 12, 2026
    • 51 views
    দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসির সঙ্গে আবনায়ে কোদালা ওলামা সংস্থার সৌজন্য সাক্ষাৎ