ড.ইউনূসের বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরী রাঙ্গুনিয়ার বাড়িতে

নিউজ ডেস্ক: ড.ইউনূসের বিশেষ সহকারী পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ খোদা বকশ চৌধুরী চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় নিজ গ্রামের বাড়ি ঘুরে গেলেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ই্‌উনুসের বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পাওয়ার পর এই প্রথম গ্রামের বাড়ি বেড়াতে এসেছেন।

শনিবার (২৮ ডিসেম্বর) সকালে তিনি রাঙ্গুনিয়ার লালানগর ইউনিয়নে পৌঁছে বাবার কবর জিয়ারত করেন। এরপর তাঁকে গ্রামবাসীর পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এসময় তিনি স্থানীয় লোকজনের খোঁজ খবর নেন ও কুশল বিনিময় করেন।

খোদা বকশ চৌধুরীর ভাতিজা শিক্ষক আনোয়ারুল মুস্তাকিন চৌধুরী জুয়েল সংবাদ মাধ্যমকে বলেন, তিনি বাবার কবর জিয়ারতের পর গ্রামের বাড়িতে থাকা মায়ের সাথে আলাপ করেন। এখানে কোনো আনুষ্ঠানিকতা ছিলনা। এই সময় গ্রামের লোকজন ছাড়াও প্রশাসন ও পুলিশ বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, খোদা বকশ চৌধুরী ২০০৬ সালের নভেম্বরে পুলিশের মহাপরিদর্শক হন। পরের বছর তিনি অবসর নেন। ঢাকায় শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলা মামলায় ২০১৮ সালের অক্টোবরে সাবেক এই পুলিশ প্রধানসহ ৩৮ জনকে কারাগারে পাঠানো হয়।

২০০৮ সালের জুন থেকে পরবর্তী দুই বছর খোদা বকশ আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের সিনিয়র পুলিশ উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানে পড়াশোনা করেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন সাবেক এই পুলিশপ্রধান। পরবর্তীতে ১৯৭৯ সালে তিনি পুলিশে যোগ দেন। ২০০৬ সালে খোদা বকশ অতিরিক্ত আইজিপি হিসাবে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডির প্রধান হন। ওই বছরের অক্টোবরে তিনি র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের মহাপরিচালক (ডিজি) এবং পরবর্তীতে পুলিশের মহাপরিদর্শক হন। ২০০৯ সালের জুলাইয়ে তিনি স্বেচ্ছায় অবসরে যান। সাবেক এই পুলিশ প্রধান একসময় বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন।

  • Related Posts

    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক:চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে রবিন (১৬) নামে এক স্কুলশিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে রাঙ্গুনিয়া থানা সদরের সৈয়দবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।…

    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অটোরিকশাযোগে বাড়ি ফেরার পথে ছিটকে পড়ে রুবেল নামে তিন বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) আনুমানিক বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    • By admin
    • September 15, 2026
    • 235 views
    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    • By admin
    • September 15, 2026
    • 154 views
    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    রাঙ্গুনিয়া পদুয়া খুরুশিয়ায় কবর খনন নিয়ে বিরোধ, দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ

    • By admin
    • September 13, 2026
    • 568 views
    রাঙ্গুনিয়া পদুয়া খুরুশিয়ায় কবর খনন নিয়ে বিরোধ, দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ

    মাদকের বিরুদ্ধে পদুয়া খুরুশিয়ায় কঠোর বার্তা, ওসির নেতৃত্বে মাদকবিরোধী র‌্যালি

    • By admin
    • September 13, 2026
    • 49 views
    মাদকের বিরুদ্ধে পদুয়া খুরুশিয়ায় কঠোর বার্তা, ওসির নেতৃত্বে মাদকবিরোধী র‌্যালি

    মোস্তফা আল জামী মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, কেরাত ও গজল প্রতিযোগিতা

    • By admin
    • September 13, 2026
    • 59 views
    মোস্তফা আল জামী মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, কেরাত ও গজল প্রতিযোগিতা

    দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসির সঙ্গে আবনায়ে কোদালা ওলামা সংস্থার সৌজন্য সাক্ষাৎ

    • By admin
    • September 12, 2026
    • 51 views
    দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসির সঙ্গে আবনায়ে কোদালা ওলামা সংস্থার সৌজন্য সাক্ষাৎ