রাঙ্গুনিয়ায় পরিবেশ রক্ষার অভিযান: ২টি অবৈধ ইটভাটার চিমনিসহ কিলন ভেঙ্গে গুঁড়িয়ে দিলো প্রশাসন

নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় দিনব্যাপী পরিবেশ রক্ষায় অবৈধ ইটভাটায় অভিযান পরিচালিত হয়েছে। এতে দুটি অবৈধ ইটভাটার চিমনিসহ কিলন ভেঙ্গে গুঁড়িয়ে দিলো প্রশাসন।

বুধবার (২৯ জানুয়ারি) পরিবেশ অধিদপ্তর এবং চট্টগ্রাম জেলা কার্যালয় কর্তৃক চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলায় দিনব্যাপী অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তরের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রেজওয়ান-উল-ইসলাম। এই সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ মোজাহিদুর রহমান, রিসার্চ অফিসার মোঃ আশরাফ উদ্দিন ও ডাটা এন্ট্রি অপারেটর কাজী ইফতেকার উদ্দীন। এছাড়াও আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ছিলেন র‍্যাব-০৭ চট্টগ্রাম এর সদস্যবৃন্দ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, রাঙ্গুনিয়া স্টেশনের সদস্যবৃন্দ, বন অধিদপ্তর এবং রাঙ্গুনিয়া থানার পুলিশ সদস্যবৃন্দ।

ইটভাটায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধন আইন ২০১৯) এর ধারা লঙ্ঘন করায় বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা করে উপজেলার ইসলামপুর ইউনিয়নে গাবতল এলাকায় আব্দুল করিম ইসলামের মেসার্স আব্দুল করিম ব্রিকস (KBM) ইটভাটায় এবং একই এলাকার মো: হোসেন তালুকদারের মেসার্স সৌদিয়া এন্ড কোং (সম্রাট) এর ইটভাটা দুইটির চিমনিসহ কিলন ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হয়।

উল্লেখ্য, পাহাড় ও কর্ণফুলী নদীবেষ্টিত চট্টগ্রামের রাঙ্গুনিয়ার সবুজ প্রকৃতি বিবর্ণ হচ্ছে ইটভাটার ধোঁয়ায়। উপজেলার প্রায় সবগুলো ইউনিয়নে পাহাড়ের পাদদেশে এবং দেশের শস্যভান্ডার খ্যাত গুমাইবিল ঘিরে একের পর এক গড়ে উঠেছে ইটভাটা। ইটভাটার চিমনি থেকে বের হওয়া ধোঁয়ায় ন্যাড়া হতে চলেছে গাঢ় সবুজ পাহাড়, পাখিদের অভয়ারণ্য হয়েছে বিপন্ন।

অনুসন্ধানে জানা যায়, পরিবেশের জন্য হুমকি হয়ে ওঠা রাঙ্গুনিয়ার বেশির ভাগ ইটভাটার মালিক স্থানীয় প্রভাবশালী ব্যক্তি ও স্থানীয় জনপ্রতিনিধি। প্রাথমিক হিসাব অনুযায়ী রাঙ্গুনিয়ায় ৬৯টি ইটভাটা থাকলেও জেলা প্রশাসনের হিসাবে বলছে এর সংখ্যা ১০৯টি।

গেল কয়েক মাসে ধরে প্রশাসনের লাগাতার অভিযানে বেশ কিছু অবৈধ ইটভাটা, ফসলি জমির টপ সয়েল কেটে মাটি বিক্রি, নদীর অবৈধ বালি উত্তোলন এবং গাছ কেটে পরিবেশ ধ্বংস করার অপরাধে প্রশাসনের ধারাবাহিক অভিযান চলে আসছে এবং ভবিষ্যতেও এই অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন।

  • Related Posts

    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক:চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে রবিন (১৬) নামে এক স্কুলশিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে রাঙ্গুনিয়া থানা সদরের সৈয়দবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।…

    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অটোরিকশাযোগে বাড়ি ফেরার পথে ছিটকে পড়ে রুবেল নামে তিন বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) আনুমানিক বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    • By admin
    • September 15, 2026
    • 235 views
    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    • By admin
    • September 15, 2026
    • 154 views
    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    রাঙ্গুনিয়া পদুয়া খুরুশিয়ায় কবর খনন নিয়ে বিরোধ, দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ

    • By admin
    • September 13, 2026
    • 568 views
    রাঙ্গুনিয়া পদুয়া খুরুশিয়ায় কবর খনন নিয়ে বিরোধ, দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ

    মাদকের বিরুদ্ধে পদুয়া খুরুশিয়ায় কঠোর বার্তা, ওসির নেতৃত্বে মাদকবিরোধী র‌্যালি

    • By admin
    • September 13, 2026
    • 49 views
    মাদকের বিরুদ্ধে পদুয়া খুরুশিয়ায় কঠোর বার্তা, ওসির নেতৃত্বে মাদকবিরোধী র‌্যালি

    মোস্তফা আল জামী মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, কেরাত ও গজল প্রতিযোগিতা

    • By admin
    • September 13, 2026
    • 59 views
    মোস্তফা আল জামী মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, কেরাত ও গজল প্রতিযোগিতা

    দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসির সঙ্গে আবনায়ে কোদালা ওলামা সংস্থার সৌজন্য সাক্ষাৎ

    • By admin
    • September 12, 2026
    • 51 views
    দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসির সঙ্গে আবনায়ে কোদালা ওলামা সংস্থার সৌজন্য সাক্ষাৎ