নিউজ ডেস্ক: রাঙ্গুনিয়া উপজেলার পদুয়ায় ওয়ালীদ স্মৃতি সংসদের উদ্যোগে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ১ম রাউন্ডের ৮ম ম্যাচ উত্তর পদুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।



শনিবার (৮ ফেব্রুয়ারী) বিকালে বিশিষ্ট সমাজসেবক জাহেদুল আলম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ রাঙ্গুনিয়া থানা যুবদলের আহবায়ক শাহাজান সিকাদার।


প্রধান বক্তা ছিলেন দক্ষিণ রাঙ্গুনিয়া থানা যুবদলের যুগ্ম-আহবায়ক আবু তালেব।


প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ রাঙ্গুনিয়া থানা যুবদলের সদস্য সচিব খালেদ হোসেন চৌধুরী (রাসেল)।

ওয়ালীদ স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক মো: দেলোয়ার হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরফভাটা ইউনিয়ন ছাত্র দলের সাবেক সভাপতি আরিফ হোসেন সবুজ, বিশিষ্ট সমাজসেবক তাজর মুল্লুক ও বিশিষ্ট ব্যবসায়ী নেজাম উদ্দিন প্রমুখ।





খেলায় পদুয়া ইউনিয়ন যুবদল (বাটানা পাহাড়) বনাম সরফভাটা ফুটবল একাদশ প্রতিদ্বন্দ্ধিতা করে। এতে ট্রাইবেকারে পদুয়া ইউনিয়ন যুবদল (বাটানা পাহাড়) বিজয়ী হয়। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় গোল রক্ষক মো: জাকারিয়া।

এদিকে খেলার রেফারির দায়িত্ব পালন করেন চট্টগ্রাম জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের রেফারি মোহাম্মদ দিদারুল ইসলাম,সহকারী রেফারির দায়িত্ব পালন করেন শাহরিয়ার ও সত্য প্রিয় চাকমা। খেলায় ধারাভাষ্যে ছিলেন মো: সাকিবুল ইসলাম।

ওয়ালীদ স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২য় রাউন্ড কোয়ার্টার ফাইনালের ১ম ম্যাচ আগামী বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকালে উত্তর পদুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে সুখবিলাস একতা সংঘ বনাম লাল সবুজ পদুয়া একাদশের মাঝে অনুষ্ঠিত হবে।






