রাঙ্গুনিয়া শিলক ১ ও ২নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিউজ ডেস্ক: রাঙ্গুনিয়া উপজেলার শিলক ১ ও ২নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর আয়োজনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ মার্চ) বিকেলে উপজেলার দক্ষিণ শিলক এম.শাহ আলম চৌধুরী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী শিলক ইউনিয়ন ১ নং ওয়ার্ড শাখার সভাপতি মাষ্টার জসিম উদ্দিন।


এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা হাসান মুরাদ।

বক্তারা বলেন,আগামী দিনের সুন্দর একটি দেশ গঠন করতে হলে বাংলাদেশ জামায়াত ইসলামী চাই সব জায়গায় যোগ্য লোকের মাধ্যমে পরিচালিত হোক।

বক্তরা আরো বলেন আসুন জামায়াত ইসলামী সম্পর্কে কাছ থেকে এসে জানি এবং পবিত্র মাহে রমজানের গুরুত্ব সবার কাছে প্রতিষ্ঠিত করি এই রমজানে নিজেদের গুনাহ মাফ করে নেই আল্লাহ কাছে বেশি বেশি ত‌ওবা করি।

স্বাগত বক্তব্য দেন জামায়াতে ইসলামী শিলক ইউনিয়ন শাখার ২নং ওয়ার্ডের সভাপতি মাওলানা নুরুল আফছার।

শিলক ইউনিয়ন শাখার যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মোহাম্মদ আবদুল গফুর ও শিলক ১ নং ইউনিটের বায়তুল মাল সম্পাদক আবছার উদ্দিনের যৌথ সঞ্চলনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী রাঙ্গুনিয়া উপজেলার সেক্রেটারি মাস্টার কামাল হোসেন, জামায়াত ইসলামী শিলক ইউনিয়ন শাখার সভাপতি মোহাম্মদ শহীদুল্লাহ চৌধুরী, সেক্রেটারি মোহাম্মদ হামিদুল হক, জামায়াত ইসলামী পদুয়া ইউনিয়নের সভাপতি মাষ্টার আবুল কাশেম ও কোদালা ইউনিয়নের সহ-সভাপতি হাসান কোম্পানি প্রমুখ।

এসময় আরো উপস্থিত ছিলেন ডা: এনামুল হক, সৈয়দ নুর মাষ্টার, শিলক ২নং ওয়ার্ড সেক্রেটারী মিজান,হাসান, পারভেজ তানভীরসহ ইউনিয়নের বিভিন্ন মাদ্রাসা মসজিদের ইমাম ও খতিব, বাবসায়ী সমিতির প্রতিনিধি, সামাজিক সংগঠনের নেতা ও সুশীল সমাজের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এছাড়াও ইফতার পূর্ব মুহুর্তে দেশ জাতি ও মুসলিম উম্মার সুখ,শান্তি, সুনাম, সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

  • Related Posts

    রাঙ্গুনিয়া পদুয়ায় যুবদল নেতা মাসুদ চৌধুরীর রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক: গত ১৩ জুন ২০২৬ সন্ত্রাসীদের গুলিতে নৃশংসভাবে নিহত রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল করিম চৌধুরী মাসুদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।গতকাল ২৫…

    রাউজানে যুবদল নেতা হত্যা পাঁচ অস্ত্রধারী শনাক্ত, সবাই বিএনপির সঙ্গে ‘সম্পৃক্ত’

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাউজানে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী মাসুদ হত্যার ঘটনায় পাঁচ অস্ত্রধারীকে শনাক্ত করেছে পুলিশ। পুলিশ অভিযান চালালেও কাউকে আটক করতে পারেনি। গতকাল রোববার রাত ১০টায়…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    • By admin
    • September 15, 2026
    • 236 views
    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    • By admin
    • September 15, 2026
    • 154 views
    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    রাঙ্গুনিয়া পদুয়া খুরুশিয়ায় কবর খনন নিয়ে বিরোধ, দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ

    • By admin
    • September 13, 2026
    • 568 views
    রাঙ্গুনিয়া পদুয়া খুরুশিয়ায় কবর খনন নিয়ে বিরোধ, দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ

    মাদকের বিরুদ্ধে পদুয়া খুরুশিয়ায় কঠোর বার্তা, ওসির নেতৃত্বে মাদকবিরোধী র‌্যালি

    • By admin
    • September 13, 2026
    • 49 views
    মাদকের বিরুদ্ধে পদুয়া খুরুশিয়ায় কঠোর বার্তা, ওসির নেতৃত্বে মাদকবিরোধী র‌্যালি

    মোস্তফা আল জামী মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, কেরাত ও গজল প্রতিযোগিতা

    • By admin
    • September 13, 2026
    • 59 views
    মোস্তফা আল জামী মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, কেরাত ও গজল প্রতিযোগিতা

    দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসির সঙ্গে আবনায়ে কোদালা ওলামা সংস্থার সৌজন্য সাক্ষাৎ

    • By admin
    • September 12, 2026
    • 51 views
    দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসির সঙ্গে আবনায়ে কোদালা ওলামা সংস্থার সৌজন্য সাক্ষাৎ