নিউজ ডেস্ক:পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার মোস্তফা আল জামী মাদ্রাসায় হামদ-নাত, কেরাত ও গজল প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান ওয়ায়েজীন হিসেবে বক্তব্য রাখেন দ্বারীকোপ উচ্চ বিদ্যালয়ের হেড মাওলানা ও জয়নগর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব জনাব ইলিয়াছ উদ্দীন আল কাদেরী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এস এম সোহেল রানা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়াসিম আলী নূর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. দেলোয়ার হোসেন তালুকদার, সাবের হোসেন তালুকদার, আকতার হোসেন, কাজী আরকান উদ্দীন, দিদারুল আলম, জামাল উদ্দীন, জুলফিকার আলী, মো. সাদেকুল ইসলাম, নুরূল ইসলাম, মেহম্মদ আলী, কাজী মোকাদ্দেস উল্লাহ, আবু তৈয়ব, আবু ছৈয়দ আহম্মদ, মো. দিদারুল আলম, মো. সুমন উদ্দীন এবং মো. ইমাম উদ্দিন ও মোহাম্মদ নাঈম উদ্দিন।
অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন মোস্তফা আল জামী মাদ্রাসার প্রধান মাওলানা ও পদুয়া কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম জনাব হাফেজ মো. জমির হোসাইন আল কাদেরী এবং মাদ্রাসার সহকারী মাওলানা জনাব সাজ্জাদ-উন-নূর।
প্রতিযোগিতার সম্মানিত বিচারকমণ্ডলীর দায়িত্ব পালন করেন মাওলানা জনাব ইলিয়াছ উদ্দীন আল কাদেরী, মাওলানা জনাব হাফেজ মো. জমির হোসাইন আল কাদেরী, মাওলানা শাহাদাত হোসাইন আল কাদেরী ও মাওলানা সেকান্দর হোসাইন আল কাদেরী।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনাব মাওলানা দিদারুল আলম।
প্রতিযোগিতায় মাদ্রাসার শিক্ষার্থীরা হামদ, নাত, কেরাত ও গজল পরিবেশন করে। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত ও উৎসবমুখর। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়।
এ সময় বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, আদর্শ ও শিক্ষা অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি শিক্ষার্থীদের ধর্মীয় জ্ঞান অর্জনের পাশাপাশি নৈতিকতা, শিষ্টাচার ও মানবিক মূল্যবোধে গড়ে ওঠার আহ্বান জানান।
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে আয়োজিত অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের ধর্মীয় জ্ঞান, নৈতিক শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।







