নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় আকস্মিক বজ্রপাতে মোহাম্মদ ইউনুস নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত মোহাম্মদ ইউনুস (৩৫) রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ড পশ্চিম খুরুশিয়া চেংগো এলাকার মৃত ইসমাইল হোসেনের ছেলে। পরিবারে তার ২ ছেলে ও ১ মেয়ে সন্তান রয়েছে।আকস্মিক এই প্রাকৃতিক দুর্যোগের সময় বজ্রপাতের শিকার হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এই ঘটনায় পদুয়া ইউনিয়নের পশ্চিম খুরুশিয়া এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবার ও আত্মীয়-স্বজনদের মাঝে চলছে শোকাচ্ছন্ন মাতম। স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।





