পদুয়া ফলহারিয়া হযরত পাঠান আউলিয়া (রহঃ) সুন্নিয়া দাখিল মাদ্রাসায় নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধিত

মোহাম্মদ ইদ্রিছ:- রাঙ্গুনিয়া উপজেলার ১০ নং পদুয়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবু জাফরসহ ১২ জন ইউপি সদস্যকে সংবর্ধনা দেয়া হয়েছে।

শনিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে পদুয়া ইউনিয়নের ফলাহারিয়া হযরত পাঠান আউলিয়া (রহঃ) সুন্নিয়া দাখিল মাদ্রাসা ও এতিমখানার মুক্তিযোদ্ধার অন্যতম সংগঠক, বর্ষীয়ান রাজনীতিবিদ, বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী এডভোকেট মরহুম নুরুছাফা তালুকদার ও মরহুমা নুরুন্নাহার বেগম এর ইসালে সাওয়াবের উদ্দেশ্যে নির্মিত অযুখানার শুভ উদ্বোধন,সারানা জলসা ও বার্ষিক ওরশ মোবারকের প্রস্তুতি উপলক্ষে আয়োজিত সভায় “১০নং পদুয়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও ইউপি সদস্যদের এই সংবর্ধনা দেয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানটি হযরত পাঠান আউলিয়া (রহঃ) সুন্নিয়া দাখিল মাদ্রাসা ও এতিমখানার সভাপতি পরিবর্তনের নায়ক, মানবতার ফেরিওয়ালা, আলহাজ্ব এরশাদ মাহমুদের সভাপতিত্বে ও মাদরাসা প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মো: হাকিম উদ্দীনের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবনির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবু জাফর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  ১০ নং পদুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বদিউজ্জমান বদি, প্যানেল চেয়ারম্যান জাহিদ হাছান তালুকদার।

এসময় বক্তব্য প্রদান করেন, পরিবর্তনের নায়ক আলহাজ্ব এরশাদ মাহমুদ, নবনির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবু জাফর, বদিউজ্জমান বদি, ও ইউপি সদস্যদের পক্ষে প্যানেল চেয়ারম্যান জাহিদ হাছান তালুকদার ও মো: ফারুক তালুকদার।

সংবর্ধনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সংরক্ষিত মহিলা আসনের প্যানেল চেয়ারম্যান শামীমা আকতা, ইউপি সদস্য আব্বাছ আলী, মো: সায়েদুল আলম, মো: হোসেন, হোসেনুজ্জমান,মোহাম্মদ হোসেন,মো: নুরুল আবছার,নজরুল ইসলাম, শিলক ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো: লিয়াকত আলী, শিলক ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো: নুরুল আজিম, সিকদার, সংরক্ষিত মহিলা আসনের সদস্য রুজি আকতার ও কুমকুম বড়ুয়াসহ আরো অনেকে।

এ সময় নবনির্বাচিত চেয়ারম্যান ও ইউপি সদস্যদের সকল ইউপি সদস্যদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

  • Related Posts

    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক:চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে রবিন (১৬) নামে এক স্কুলশিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে রাঙ্গুনিয়া থানা সদরের সৈয়দবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।…

    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অটোরিকশাযোগে বাড়ি ফেরার পথে ছিটকে পড়ে রুবেল নামে তিন বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) আনুমানিক বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    • By admin
    • September 15, 2026
    • 235 views
    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    • By admin
    • September 15, 2026
    • 154 views
    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    রাঙ্গুনিয়া পদুয়া খুরুশিয়ায় কবর খনন নিয়ে বিরোধ, দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ

    • By admin
    • September 13, 2026
    • 568 views
    রাঙ্গুনিয়া পদুয়া খুরুশিয়ায় কবর খনন নিয়ে বিরোধ, দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ

    মাদকের বিরুদ্ধে পদুয়া খুরুশিয়ায় কঠোর বার্তা, ওসির নেতৃত্বে মাদকবিরোধী র‌্যালি

    • By admin
    • September 13, 2026
    • 49 views
    মাদকের বিরুদ্ধে পদুয়া খুরুশিয়ায় কঠোর বার্তা, ওসির নেতৃত্বে মাদকবিরোধী র‌্যালি

    মোস্তফা আল জামী মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, কেরাত ও গজল প্রতিযোগিতা

    • By admin
    • September 13, 2026
    • 59 views
    মোস্তফা আল জামী মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, কেরাত ও গজল প্রতিযোগিতা

    দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসির সঙ্গে আবনায়ে কোদালা ওলামা সংস্থার সৌজন্য সাক্ষাৎ

    • By admin
    • September 12, 2026
    • 51 views
    দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসির সঙ্গে আবনায়ে কোদালা ওলামা সংস্থার সৌজন্য সাক্ষাৎ