সমস্ত প্রতিকূলতা সত্ত্বেও সরকার দ্রব্যমূল্য স্থিতিশীল রেখেছে -তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, সমস্ত প্রতিকূলতা সত্ত্বেও সরকার দেশে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে সক্ষম হয়েছে, জীবনযাত্রা স্বাভাবিক আছে। তিনি বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সমগ্র বিশ্বে যে অস্থিরতা তৈরি হয়েছে, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে সেটা আমরা হতে দেইনি। সুতরাং এ নিয়ে যারা অযথা সমালোচনা করে তারা বিশ্ব পরিস্থিতির দিকে তাকায়না।

রোববার (২৪ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর সেগুনবাগিচায় বাগিচা রেস্তোরাঁয় মন্ত্রীর নির্বাচনী উপজেলা রাঙ্গুনিয়া সমিতি আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের কারণে সমগ্র বিশ্ব অস্থিতিশীল হয়ে গেছে এবং সর্বত্র দ্রব্যমূল্যে অস্থিতিশীলতা বিরাজ করছে। বাস্তব উদাহরণ তুলে ধরে তিনি বলেন, যুক্তরাজ্যে অত্যাবশকীয় পণ্যমূল্য বেড়েছে ২৩ শতাংশ। সমগ্র ইউরোপে ভোজ্য তেলের দাম বেড়েছে ৭০ শতাংশ। এনার্জি প্রাইস (বিদ্যুৎসহ গৃহস্থালি জ্বালানি মূল্য) বেড়েছে ৫০ শতাংশ। যুক্তরাষ্ট্রে মোটর‍যানের গ্যাস ও তেলের মূল্য ৪০ শতাংশ বেড়েছে। এবং এর ফলে সমগ্র বিশ্বে খাদ্যপণ্যের দামও বেড়েছে। শুধু দ্রব্যমূল্য বৃদ্ধিই নয়, সরবরাহের অভাবে ইউরোপের শপিং মলগুলোতে ঠিকমতো খাদ্যপণ্য পাওয়া যাচ্ছে না উল্লেখ করে ড. হাছান মাহমুদ বলেন, সেখানে পরিবহন খরচও বেড়ে গেছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে আমাদের দেশে কিন্তু পরিবহন খরচ বাড়েনি, বিদ্যুতের মূল্য বাড়েনি। সমগ্র বিশ্বের অস্থিরতা প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশে সেটা আমরা হতে দেইনি। যারা অযথা সমালোচনা করে, তারা বিশ্ব পরিস্থিতির দিকে তাকায়না।ইফতারপূর্ব সভায় রাঙ্গুনিয়া সমিতির সভাপতি ওবায়দুল কাদেরের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিলে সহসভাপতি আবু তাহের, নুরুল হক প্রমুখ তাদের বক্তব্যে মন্ত্রী ড. হাছান মাহমুদের ঐকান্তিকতায় এলাকার বিভিন্ন উন্নয়ন কাজের জন্য মন্ত্রীকে ধন্যবাদ জানান।

  • Related Posts

    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক:চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে রবিন (১৬) নামে এক স্কুলশিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে রাঙ্গুনিয়া থানা সদরের সৈয়দবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।…

    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অটোরিকশাযোগে বাড়ি ফেরার পথে ছিটকে পড়ে রুবেল নামে তিন বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) আনুমানিক বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    • By admin
    • September 15, 2026
    • 235 views
    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    • By admin
    • September 15, 2026
    • 154 views
    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    রাঙ্গুনিয়া পদুয়া খুরুশিয়ায় কবর খনন নিয়ে বিরোধ, দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ

    • By admin
    • September 13, 2026
    • 568 views
    রাঙ্গুনিয়া পদুয়া খুরুশিয়ায় কবর খনন নিয়ে বিরোধ, দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ

    মাদকের বিরুদ্ধে পদুয়া খুরুশিয়ায় কঠোর বার্তা, ওসির নেতৃত্বে মাদকবিরোধী র‌্যালি

    • By admin
    • September 13, 2026
    • 49 views
    মাদকের বিরুদ্ধে পদুয়া খুরুশিয়ায় কঠোর বার্তা, ওসির নেতৃত্বে মাদকবিরোধী র‌্যালি

    মোস্তফা আল জামী মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, কেরাত ও গজল প্রতিযোগিতা

    • By admin
    • September 13, 2026
    • 59 views
    মোস্তফা আল জামী মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, কেরাত ও গজল প্রতিযোগিতা

    দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসির সঙ্গে আবনায়ে কোদালা ওলামা সংস্থার সৌজন্য সাক্ষাৎ

    • By admin
    • September 12, 2026
    • 51 views
    দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসির সঙ্গে আবনায়ে কোদালা ওলামা সংস্থার সৌজন্য সাক্ষাৎ